বগুড়া গোকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটির গঠন


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার রাত ১০টায় বগুড়া সদরের গোকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটির গঠন উপলক্ষে বাঘোপাড়া উত্তর পাড়া বাহার উদ্দিন ইবতেদায়ী মাদ্রাসা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির নেতা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা সেচ্ছা সেবক পার্টির সভাপতি ও জাতীয় পার্টির বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান স্বপন। ,তিনি বলেন-জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হলে
সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সেচ্ছা সেবক পার্টির সাধারণ সম্পাদক আজিজ আহাম্মেদ রুবেল, বগুড়া সদর জাতীয় পার্টি আহবায়ক এস এম ইকবাল, যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম সুইট, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন লেদু, জেলা জাতীয় পার্টির সহ দপ্তর সম্পাদক মামুনার রশিদ মামুন, শহর যুব সংহতির সদস্য সচিব আরিফুল ইসলাম বাবু, সদর উপজেলা যুব সংহতি সদস্য সচিব মনির খাঁন, শেখেরকোল ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আঃ মান্নান, গোকুল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মুহাম্মাদ জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সমাজ সেবক আঃ রইফ, এ সময় আরো উপস্থিত ছিলেন, গোকুল ইউনিয়ন সহ সভাপতি জয়নাল আবেদিন চাঁন, সাংগঠনিক সম্পাদক আঃ রশিদ, ৯নং ওয়ার্ড সভাপতি শাহিন মন্ডল, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানু,৭নং ওয়ার্ড সভাপতি খলিল সহ প্রমুখ। শেষে সাজ্জাদকে সভাপতি, আলম মিয়াকে সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট গোকুল ইউনিয়ন ৮ নং ওয়ার্ড জাতীয় পার্টি কমিটি গঠন করা হয়।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget