ক্যাটাগরি "মহাস্থান"

গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

ChetonaBarta: বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল বেলা একটার দিকে র‌্যাব-১২,বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বি.এন এর নেতৃত্বে র‌্যাবের একটি টিম মহাস্থান এলাকায় একটি বাসে তল্লাশি করে যাত্রীবেশে থাকা তিন মাদক কারবারিকে আটক করে। এরপর তাদের কাছ থেকে ১৫ কোজ গাঁজা জব্দ করে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। 
 র‌্যাব সূত্র জানায়, আটক মাদক ব্যবসায়ীরা হলো লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার সাকাতি গ্রামের রেজাউল ইসলাম (২৩) একই উপজেলার নতুন সাকাতি গ্রামের মশিউরর রহমান (২০) ও সাকাতি এলাকার  তুহিন ইসলাম (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।




বগুড়া সদর প্রতিনিধিঃ বগুড়া সদরের বামনপাড়ায় পূর্বশক্রতার জেরে মুরগি ফার্মে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতি সাধন, থানায় অভিযোগ।
বগুড়া সদরের বামনপাড়া দক্ষিনপাড়ায় পূর্বের শক্রতার জেরে মুরগি ফার্মে বিষ প্রয়োগে প্রায় লক্ষধিক টাকার ক্ষতি সাধন করা হয়, এ বিষয়ে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়।
সোমবার(৩১ মে) সকালে সরেজমিনে আলতাফ হোসেনের ছেলে মুনসুর আলীর মুরগি ফার্মে গেলে তিনি জানান গতকাল রবিবার দিবাগত রাতের আধারে তাহার মুরগি ফার্মে বিষক্রিয়া মাধ্যমে ফার্মে বেশ কিছু সংখ্যক মুরগি মেরে ফেলে হয়। যা প্রায় ৬ থেকে ৭ শত পিচ হবে। এতে করে আমার প্রায় লক্ষধিক টাকা ক্ষতি সাধন হয়।
থানা অভিযোগ সূত্রে জানা যায় বামননপাড়া গ্রামে একটি বিল নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছে। আসামী বেলাল হোসেন আমার ব্যবসা প্রতিষ্ঠান সহ আমার যে কোন ধরনের ক্ষতি সাধন করবে বলে হুমকি প্রদান করে আসতে থাকে। আমি বিষয়টি এলাকার মাতুব্বরদের জানিয়ে রাখি। ৩০/০৫/২০২১ ইং তারিখ বিকাল অনুঃ ০৫:৩০ ঘটিকার সময় আমার বাড়ীর পৃর্বে পার্শ্বে আমার মুরগির খামারের সামনে আমি ও আমার ছেলে মোঃ আইনুল ইসলামসহ খামার দেখাশুনা করাকালে আসামী বেলাল হোসেন খামারের সামনে এসে আমাকে উদেশ্যে করে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ বিভান্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে। আমি আসামী বেলাল হোসেনের কার্যে প্রতিবাদ করলে আসামী বেলাল আমার মুরগি খামরের ক্ষতি সাধন করবে বলে হুমকি প্রদান করে চলে যায়। হৈচৈ শুনে আমার স্ত্রী মোছাঃ আকলিমা খাতুন, হবিবর রহমান সহ অনেকে ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনাটি দেখে ও শোনে। উপরিক্ত আসামী বামনপাড়া বাজারে জনৈক হবিবর রহমান এর নিকট প্রকাশ করে যে, আমার মুরগির খামারের ক্ষতি সাধন করাসহ আমাকে ও আমার ছেলেকে খুন জখম করে ফেলবে বলে প্রকাশ করে। ৩০/০৫/২০২১ ইং তারিখে অনুমান রাত ১১ ঘটিকার সময় আমার মুরগির খামার থেকে বাড়ী গিয়ে ঘুমিয়ে পড়ি। ৩১/০৫/২০২১ ইং তারিখে অনুমান ভোর ৫:০০ ঘটিকার সময় ফজরের নামাজ পরে খামারে যাওয়াকালে আসামী বেলাল হোসেন খামারের দক্ষিণ পার্শ্বে দিয়ে পৃর্বে দিকে হেটে যাচ্ছে দেখতে পাই। তার পর খামারে যেয়ে দেখি যে, আমার খামারে ২০০০ হাজার পিচ সোনালী মুরগির মধ্যে ৯৩৫ পিচ মুরগি মরে গিয়েছে। বাকি মুরগি গুলো ছটপট করছে। আমি আসামী বেলাল হোসেনকে আমার খামারের বিষ প্রয়োগ করে মুরগি মারার কারণ জিঙ্গাসা করলে আসামী বেলাল হোসেন বলে যে, তুই দেখছিস কি, তোর আরো ক্ষতি করা হবে। তুই যা পারিস তা করিস বলে চলে যায়।
মুনসুর আলী স্ত্রী আকলিমা বেগমের সাথে কথা বললে তিনি জানান, বিশিষ্ট শিল্পপতি আলী আহম্মেদ রাজুর সংঙ্গে জমিজামা সংক্রান্ত জেরে এমন কাজ হতে পারে। তিনি আরো জানান দীর্ঘ ৬ মাস যাবৎ তাদের সংঙ্গে রাজুর জমাজামি সংক্রান্ত নিয়ে বিরোধ ছিলছে, সেই বিরোধে জেরে কিছু দিন আগে আমাদের বেশ কিছু গাছ কর্তন করে। এবিষয়ে সদর থানায় অভিযোগ
ডায়রি করা হয়েছে। আজ আমাদের ফার্মে বিষ প্ররোগ করলো। সব কিছু তার নিদ্দের্শে বেলাল হোসেন ও জাহিদ করছে বলে জানান।
স্থানীয় নুরআলমের সাথে কথা বললে তিনি জানান, এখানে ফার্ম করেছেন দীর্ঘ ১৫ বছর যাবৎ। আমরা কোন দিন শুনিনি মুরগি মরার কথা। হঠাৎ করে আজ শুনতে পারি রাতে মুরগি মারা গেছে। বিষটি খুবি দুঃখজনক। তিনি আরো বলেন বিশিষ্ট শিল্পপতি আলী আহম্মেদ রাজু সাথে তাদের জমাজামা সংক্রান্ত নিয়ে একটা বিরোধ ছিল, সেটা নিয়ে বিভিন্ন মামলা মোকাদ্দমা পর্যস্ত হয়েছে। এই কাজ তারা করতে পারে বলে জানান।


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের হাতে নিহত বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়ায় পুলিশ কনস্টেবল মুকুলের পিতার হাতে স্থানীয় সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ কর্তৃক অনুদানের ৪০ হাজার টাকা তুলে দেন এমপি প্রতিনিধি রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে পুলিশ সুপার কার্যালয়ে বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহ সভাপতি রেহেনা নাসরিন স্বপ্না চৌধুরী, সাধারণ সম্পাদক নাজমা আকতার, কমিটির সদস্য সুফিয়া বেগম, সেলিমা আক্তার কুমকুম,  আঞ্জুমান, রাশেদা বেগম, আঞ্জুমানয়ারা। পুলিশ সুপার বলেন বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধে যারা জনপ্রতিনিধি নারী প্রতিনিধি রয়েছেন তাদেরকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে। দেশে বাল্যবিবাহ বন্ধ হলেই নারী নির্যাতন বন্ধ হবে।


আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ মহাস্থান মাজারে অবস্থানরত পাগলী রামপুরার নুর পাগলার মেয়ে শাহ নুর শাহকে রবিবার রাতে শিবগঞ্জ থানা পুলিশ ও মাজার কর্তৃপক্ষ তার পরিবারের কাছে হস্তান্তর করেন।


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ রবিবার বিকালে মহাস্থান বন্দরে রায়নগর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল ও শোক র‌্যালী অনুষ্ঠিত হয়।
 উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামের সভাপতিত্বে শোক র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট শীল্পপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকরাম হোসেন।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, বিশেষ অতিথি জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সমবায় ব্যাংকের চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু, জেলা যুবলীগ নেতা সাজেদুর রহমান সিজু, সদর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন। এ সময় উপস্থিত ছিলেন, পিরব ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল করিম, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম দুদু, থানা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, আলহাজ্ব আব্দুল জলিল, সোলায়মান আলী, রেজাউল করিম রেজা, আবু বক্কর সিদ্দিক, ফজলুল বারী, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক খ,ম শামিম আহম্মেদ, সহ সভাপতি শহিদুল ইসলাম শহিদ, যুবলীগ নেতা শাহাব উদ্দিন শিবলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, জেলা ছাত্রলীগের নেতা শাহ কামাল তালুকদার , মোকামতলা ইউনিয়ন যুবলীগ সভাপতি ওমর ফারুক, রায়নগর ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহা আলম,সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবু, কামাল পাশা, ৯ ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহা আলম, আওয়ামীলীগ নেতা বাবু মিয়া, আল আমিন, মামুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আরিফ হাসান রাসেল।


আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বাদ যোহর মহাস্থান মাজার রোডে আলীম সুপার মার্কেটে সঙ্গীত ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন উপলে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। 
উক্ত দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক সাইফুল ইসলাম ইন্না, তোফাজ্জল হোসেন তোফা, সঙ্গীত ইলেকট্রনিক্স এর প্রোপাইটর নুরনবী রহমান, আব্দুল বারী, আনিছার রহমান, মইনুল ইসলাম শাকিল, সুইট, সোহাগ, ইব্রাহিম হোসেন, নিপু, আব্দুর রশিদ, হেলাল উদ্দিন, মাওঃ আব্দুল গাফ্ফার, হাফেজ মাওঃ আব্দুল মতিন, মাহবুব রহমান, রায়হান আলী সহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করে মহাস্থান মাজার মসজিদ এর পেশ ইমাম হাফেজ মাওঃ আব্দুল হামিদ।

আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থানে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুবৃত্তরা। আহত যুবককে স্থানীয় জনগন উদ্ধার করে বগুড়া শজিমেকে ভর্তি করে।
প্রত্যদশি সুত্রে জানা যায়, বুধবার  দিবাগত রাত অনুমান ৯ টার সময় মহাস্থান গড়ের জীবন্ত কুপ সংলগ্ন বগুড়া সদরের ফুলবাড়ী এলাকার কাজল হোসেন (৩০) নামের এক যুবককে দূবৃত্তরা মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে পূর্ব শত্রুতার জেড় ধরে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে ধাঁরালো অস্ত্র দ্বারা কুুঁপিয়ে আহত করে। এ সময় আহত কাজল দূর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তি করে দৌড়ে চিৎকার দিয়ে শিবগঞ্জ রোডে এসে লুটিয়ে পড়ে। এলাকাবাসী তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।


আকাশ সদর বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারে রংপুর বগুড়া মহাসড়কে যানজট নিরাসন করার লে সোমবার দুপুরে মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজ হলরুমে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুর সভাপতিত্বে উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা ,অন্যান্যের মধ্যে স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন লালু ,আবু রায়হান ,বিশিষ্ঠ ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন বাবু মিয়া, শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন তোফা ,জাপা নেতা আলা উদ্দিন ,সাইফুল ইসলাম, শাহাদৎ হোসেন,শাহিনুর ইসলাম ,বেলাল মন্ডল সহ স্থানীয় ব্যবসায়ী গন্য মান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক সাইদুর রহমান সাজু ।


আকাশ মহাস্থান (বগুড়া)প্রতিনিধিঃ রবিবার সকাল ১০ টায় শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরন করা হয়।
প্রধান অতিথি হিসাবে গরীব ও দুঃস্থ্যদের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, ইউপি সচিব কহিনুর ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন লালূ, ওয়াহেদ আলী হাম্মাদ, আব্দুর রাজ্জাক, আবু রায়হান, শাহজামাল হোসেন, সফিউজ্জামান সাইফুল, আবু বক্কর সিদ্দিক, আসালত জামান সহ সকল ইউপি সদস্য ও সদস্যাবৃন্দু । উল্লেখ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অত্র ইউনিয়নের ১৬২২ টি গরীব ও দুঃস্থ্য পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।


আকাশ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া-২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ বলেছেন। শিক্ষার্থীদের কে যুগোপযোগী ভাবে গড়ে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর উন্নয়নে কাজ করতে হবে। তিনি রবিবার শিবগঞ্জ উপজেলার ময়দান হাট্রা মোশারফ মন্ডল মহা বিদ্যালয় ও পীরব সিহালী ইউনাইটেড ডিগ্রী কলেজের ৪ তলা বিশিষ্ঠ একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, ময়দান হাট্রা মোশারফ মন্ডল মহা বিদ্যালয়ের অধ্যক্ষ আঃ বারী, পীরব সিহালী ইউনাইটেড ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রশিদ,জাপা নেতা ইয়াকুব আলী, মোজাফ্ফর হোসেন, সাইফুল ইসলাম, ইউপি সদস্য আঃ রাজ্জাক, ওয়াহেদ আলী হাম্মাদ সহ কলেজের শিক্ষক/শিক্ষীকা মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দু।


আকাশ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ রবিবার বিকালে বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারে মহাসড়কে যানজট নিরসন কল্পে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম আহসান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, পুলিশের একার পক্ষে মহাসড়কে যানজট নিরসন করা সম্ভব নয়, তাই সকলের ঐকান্তিক প্রচেষ্ঠায় রাস্তায় যানজট মুক্ত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন এবং মহাস্থানে বাজারে নিয়মিত ট্রাফিক পুলিশের ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন বাবু মিয়া, মহাস্থান পিকআপ মালিক সমিতির সাধারন সম্পাদক আইফুল ইসলাম, মহাস্থান প্রেস কাবের আহবায়ক সাইদুর রহমান সাজু, এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানার এসআই জাহেদুল ইসলাম জাহিদ, ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, আঃ রাজ্জাক, ওয়াহেদ আলী হাম্মাদ, আবু রায়হান, মহাস্থান হাট ইজারাদার আলহাজ্ব জাহেদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আজমল হোসেন, তাহেরুল ইসলাম, সাহাদৎ হোসেন সহ ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠান পরিচালনা করেন সাহাব উদ্দিন শিবলী।


আকাশ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ মঙ্গলবার বিকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মহাস্থান গড় শাখা উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।
ইসলামী ব্যাংকের বগুড়া জোন প্রধান মতিয়ার রহমান এর সভাপতিত্বে ও আব্দুর রহমানের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌর মেয়র মতিয়ার রহমান মতিন। তিনি বলেন, আল্লাহর ভয়ে আমরা যা করি তাই ঈমান । যাদের ঈমান আছে তারাই মোত্তাকিন। প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন মহাস্থান মাজার মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ এমদাদুল হক। তিনি বলেন, অর্থনৈতিক জীবনে তাকওয়া ও রমজানের তাৎপর্য খুবই গুরুত্ব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার মোঃ আইয়ূব আলী। এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য মাওঃ শাহাদাতুজ্জামান, উপজেলা ভারপ্রপ্ত চেয়ারম্যান বিউটি বেগম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আঃ মান্নান, আলহাজ্ব আজমল হোসেন, আলহাজ্ব সাখাওয়াত হোসেন, আলহাজ্ব আঃ জলিল,আলহাজ্ব তোজাম্মেল হোসেন, সাকিউল ইসলাম, ইব্রাহিম, জিয়াউল হক, শাহিন,কালাম, রেজাউল, তারা, ফেরদাউস আলম টিপু,ফজলে রাব্বী নাফরু, কামাল
হোসেন সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, এলাকার বিভিন্ন পেশার ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক বৃন্দ।


আকাশ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ গত রবিবার বিকালে সদরের গোকুল ছ”মিল বন্দর থেকে ওয়ার্কসপ মেটাল ও ভটভটির দুই জন শ্রমিককে সদর থানার পুলিশ অন্যায় ভাবে আটক করলে তাদের পিতারা মহাস্থানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।
লেখিত বক্তব্যে আটক কৃত আবু সাঈদ ও আব্দুল কুদ্দুস এর পিতা যথাক্রমে শাহাজাহান ও সালামত আলী উভয়ে সাং বগুড়া সদরের চিংগাস পুর ও বড় সরুল পুর গ্রামে । আবু সাঈদের পিতা জানান, আমার সন্তান বগুড়া বিসিক এলাকার মেসার্স মাসু এন্ড সন্স এর ওয়ার্কসপ মেটালে কাজ করে বাড়ী ফিরার পথে গোকুলে ছ”মিল বন্দরে পৌছিলে দেখতে পায় রাস্তা অবরোধ হয়েছে। সে জন্য সে পায়ে হেটে মহাস্থান তেলের পাম্প হতে মহাস্থানে আসার পথে পুলিশ অবরোধ কারী সন্দেহে তাকে আটক করে। অপর দিকে সদর উপজেলার বড় সরলপুর গ্রামের আঃ কুদ্দুশের পিতা জানান, আমার ছেলে এক জন ভটভটি শ্রমিক। সে ভটভটি চালিয়া জীবন যাপন করে ঐ দিন একই সময়ে সে ভটভটি নষ্ট হওয়ার কারনে গ্যারেজ থেকে পায়ে হেটে মহাস্থানে আসার পথে পুলিশ তাকে অন্যায় ভাবে আটক করে। আটক কৃতদের পিতারা জানান, তাদের সন্তানেরা নির অপরাধ। তারা কাজ শেষে বাড়ী আসার পথে রাস্তায় অবরোধ দেখে পায়ে হেটে মহাস্থানে আসার পথে পুলিশ তাদের কে আটক করে। তারা পুলিশের কাছে আনেক কাকুতী মিনতি করে যে আমরা বগৃুড়া থেকে কাজ শেষ করে বাড়ী যাচ্ছি। আমরা অবরোধ কারী নই। আমার বাবা মা গরীব মানুষ, দিন আনে দিন খায়। কে শুনে ধর্মের কাহিনী। শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে অন্যায় ভাবে ২৯-৬-১৫ ইং ৮২/৪৩৫ নং সদর থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য উপাদান বলি আইনের ৩ ধারার একটি মামলা দায়ের করে। তারা প্রশাসানের প্রতি আকুল আবেদন জানান, আমরা সন্তানদের গরীব পিতা, নির অপরাধ আমাদের সন্তানদেরকে নিঃশর্ত মুক্তির দাবী করছি। এবং অন্যায় ভাবে আমাদের সন্তানদের বিরুদ্ধে দায়ের করার মিথ্যা মামলা প্রত্যাহার করারও আবেদন করছি।

মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদের উন্নয়ন মূলক কাজ দ্রুত এগিয়ে চলছেএতে করে ইউনিয়ন পরিষদের সুনাম ধন্য চেয়ারম্যান মাওঃ এমদাদুল হক, ইউপি সদস্য সাইফুল ইসলাম সহ অন্যান্য সদস্য/ সদস্যা বৃন্দ দিন রাত পরিশ্রম করে গরীব ও দুস্থদের সহযোগীতা এবং রাস্তা ঘাটের বিভিন্ন প্রকার উন্নয়ন মূলক কাজ তারা করে যাচ্ছেগত ২৬ জুন ১১ টা ৫৭ মিনিটে সাদিক হাসান সজিবের ফেসবুক আইডিতে চেয়ারম্যান ও ইউপি সদস্য সাইফুল ইসলামকে জরিয়ে কাবীখা প্রকল্পের মাটিকাটার কাজ নিয়ে বিরুপ মন্তব্য করা হয়এব্যাপারে সজিবের সাথে কথা বললে সে জানায় তৈয়বালীর জামাই কাদের হোসেন নামে এক স্বার্থন্বেসি ব্যাক্তি গণ যোগাযোগ মাধ্যম
আমার সেবুক আইডিতে ট্যাক করে দেয়এ ঘটনার সাথে আমি জরিত নইইউপি চেয়ারম্যান মাওঃ এমদাদুল হক ও ইউপি সদস্য সাইফুল ইসলামের ব্যাপারে না বুঝে কোন বিরুপ মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে অভিজ্ঞ মহল মনে করেনএ জন্য মন্তব্য কারীদেরকে ফেসবুক আইডিতে বিরুপ মন্তব্য করায় ধিক্কার জানান হয়


আকাশ সদর ( বগুড়া) প্রতিনিধিঃ শনিবার সন্ধ্যায় চন্ডিহারা বাজারের মাইওয়ান ডিস্টিবিউটর ইত্যাদি ইন্টার প্রাইজে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রাজ্জাক। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া ডিবির এস আই মজিবুর রহমান, এ এস আই আহসান হাবিব, ইত্যাদি ইন্টাপ্রাইজের প্রোঃ গোলাম রব্বানী পুত্র তাহসিবুল ইসলাম তাসিব, চন্ডিহারা বালিকা উচ্চ বিঃ সাবেক সভাপতি, সমাজ সেবক শাহানুর রহমান সাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আইনুর ইসলাম, আলীউল রেজা আলমগীর হোসেন, নাজমুল হক নাজু, সাংবাদিক এসআই সুমন, শহিদুল ইসলাম,জিনারুল ইসলাম, আসাদুল হক , সুইট, জুয়েল রানা প্রমুখ।


আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম বলেছেন, সরকারের জেল, জুলুম, হুলিয়া, গুম, হত্যা করে বিএনপি নেতা কর্মীদের কে দাবিয়া রাখতে পারবে না।এ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তাই জণগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে কঠোর আন্দোলনের মাধ্যমে এ অবৈধ আওয়ামী সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বুধবার সন্ধ্যায় সদ্য কারামুক্ত শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলামকে সংবর্ধনা কালে উপরোক্ত কথা গুলো বলেন। শিবগঞ্জ থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ফুটবলদলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম , উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিউটি বেগম, বিএনপি নেতা মাহবুব আলম মানিক, শাহ এমএ জলিল, বুলবুল ইসলাম, জেড এ মতিন, অধ্যাপক নজরুল ইসলাম, মাষ্টার আঃ রাজ্জাক,থানা বিএনপি নেতা ও কাউন্সিলর এস এম তাজুল ইসলাম, সালাউদ্দিন মিল্লাত, আঃ করিম, মোস্তাফিজার রহমান রাজা, থানা যুবদল নেতা আনোয়ারুল ইসলাম মুকুল , মশিউর রহমান ফাইন, শেমিল আহম্মেদ, আজিজুল , নিলু, শাহিনুর, ছাত্রদল নেতা আঃ গোফ্ফার রহমান বাবু, ফজলার রহমান জয়, আরমান, ফারুক আহম্মেদ, মশফিক সহ প্রমুখ ।


আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় ফুটবলদলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন বগুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম ভুমি বগুড়া আমাদের গর্ব বগুড়া থেকে সরকার পতন আন্দোলন বেগবান করতে হবে। বাংলাদেশের মাটিতে যেদিন অকুতোভয় দেশ নায়েক তারেক রহমান পা দিবেন সে দিন বাংলাদেশে একটি বিপ্লব ঘটবে। তিনি গত বুধবার বিকালে শিবগঞ্জ থানা ও পৌর বিএনপি আয়োজনে স্থাণীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অকুতোভয় দেশ নায়েক তারেক রহমানের ৫০ তম জন্ম উৎসব উপলক্ষে চুড়ান্ত ফুটবল টুণামেন্টে পুরস্কার বিতরণী সময় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিউটি বেগম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুব আলম মানিক, শাহ এমএ জলিল, বুলবুল ইসলাম, জেড এ মতিন, অধ্যাপক নজরুল ইসলাম, মাষ্টার আঃ রাজ্জাক, সালাউদ্দিন মিল্লাত, আঃ করিম, মোস্তাফিজার রহমান রাজা, তাহেরুল ইসলাম, থানা যুবদল নেতা আনোয়ারুল ইসলাম মুকুল , মশিউর রহমান ফাইন, শেমিল আহম্মেদ, আজিজুল , নিলু, শাহিনুর, ছাত্রদল নেতা আঃ গোফ্ফার রহমান বাবু, ফজলার রহমান জয়, আরমান, ফারুক আহম্মেদ, মশফিক সহ অত্র উপজেলার ১২ টি ইউনিয়নের বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দু। সন্ধ্যায় স্থানীয় হাফিজুর রহমান অডিটোরিয়ামে ইফতার মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন থানা বিএনপি নেতা ও কাউন্সিলর এস এম তাজুল ইসলাম।


আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকাল ১০ টায় বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের খরনা গ্রামে বগুড়া জেলা লিগ্যাল এইড কিনিক কমিটির আয়োজনে ও ন্যাশনাল সেন্টার স্টেট কোর্টস এর বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে সরকারী আইন গত সহায়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় গরীব নারী পুরুষকে আইন বিষয়ক বক্তব্য রাখেন লাইট হাউস বগুড়ার এ্যাডঃ তিপ্ত বেগম। এ সময় উপস্থিত ছিলেন, লাইট হাউস বগুড়ার কো-অডিনিটর মোরশেদা খাতুন সহ এলাকার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।


সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলা গোকুল এলাকা থেকে আনজু (৪০) নামের এক যুবকের হাত, পা, বাঁধা অবস্থায় লাশ উদ্বার করেছে থানা পুলিশ।
এলাকা বাসী ও থানা পুলিশ সুত্রে জানা যায়, বুধবার ভোরে সদর থানা পুলিশ বগুড়া-রংপর মহাসড়কের গোকুল ঈদগাহ মাঠের পাশ থেকে হাত, পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্বার করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার লাশ উদ্বারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোকুল ঈদগাহ মাঠের পাশে হাত, পা বাধা অবস্থায় মৃত্যু ঐ যুবকের লাশ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয় এর পর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্বার করে মর্গে পাঠায় । ডিবির ওসি আমিরুল ইসলাম জানান, উদ্বারকৃত লাশটি গাইবান্ধা জেলার, সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের আজিজুলের পুত্র আনজু (৪০) বলে পরিচয় পাওয়া গেছে।

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget