ক্যাটাগরি "বগুড়াসদর"

 স্টাফ রিপোর্টার: পার্কে বেড়াতে আসা লোকজনকে হয়রানী ও চাঁদাবাজীর অভিযোগে বগুড়া সদর থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।
যাদেরকে প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- বগুড়া সদর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবাদুল্লাহ আল মোস্তফা ও কনস্টেবল (ড্রাইভার) মাহিদুর রহমান।
এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপারের আদেশে তাদেরকে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
অনুসন্ধানে জানা যায়, শুক্রবার রাত ৯ টার পরে এএসআই মোস্তফা ও ড্রাইভার কনস্টেবল মাহিদুর মটর সাইকেল যোগে থানা থেকে ৭ কিলোমিটার দুরে মম ইন ইকো পার্কে যান। সাদা পোশাকে থাকা দুই পুলিশ পার্কে মোটর সাইকেল নিয়ে বেড়াতে আসা লোকজনকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে হয়রানি করতে থাকেন। রাত সাড়ে ৯ টার দিকে তিনজন আরোহীসহ একটি মটর সাইকেল আটক করে দুই হাজার টাকা দাবী করেন তারা। এনিয়ে মোটরসাইকেল আরোহীদের সাথে দুই পুলিশের তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায় অন্যান্য লোকজন দুই পুলিশ সদস্যকে ঘেরাও করে। খবর পেয়ে মম ইন ইকো পার্কের কর্মকর্তাগণ এসে দুই পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে থানায় পাঠিয়ে দেন। পরে বিষয়টি পুলিশেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই তাদেরকে থানা থেকে প্রত্যাহার করা হয়। 
প্রত্যাহার হওয়া এএসআই আব্দুল্লাহ আল মোস্তফা বলেন, তারা মোটরসাইকেলযোগে মম ইন ইকো পার্কের ভিতর দিয়ে পল্লী মঙ্গল যাচ্ছিলেন। পার্কের মধ্যে তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ জনক মনে হয়। এসময় তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এমন সময় কিছু লোকজন আমাদেরকে চিনতে না পেরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে পরিচয় দেয়া হলে তারা চলে যায় এবং মোটরসাইকেল আরোহী তিনজনকেও ছেড়ে দেয়া হয়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ডিউটির বাহিরে কাউকে না জানিয়ে তারা মম ইন পার্কে যায়। সেখান থেকে একটি অভিযোগ আসায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগটির সত্যতার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

 স্টাফ রিপোর্টার: পার্কে বেড়াতে আসা লোকজনকে হয়রানী ও চাঁদাবাজীর অভিযোগে বগুড়া সদর থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।
যাদেরকে প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- বগুড়া সদর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবাদুল্লাহ আল মোস্তফা ও কনস্টেবল (ড্রাইভার) মাহিদুর রহমান।
এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপারের আদেশে তাদেরকে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
অনুসন্ধানে জানা যায়, শুক্রবার রাত ৯ টার পরে এএসআই মোস্তফা ও ড্রাইভার কনস্টেবল মাহিদুর মটর সাইকেল যোগে থানা থেকে ৭ কিলোমিটার দুরে মম ইন ইকো পার্কে যান। সাদা পোশাকে থাকা দুই পুলিশ পার্কে মোটর সাইকেল নিয়ে বেড়াতে আসা লোকজনকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে হয়রানি করতে থাকেন। রাত সাড়ে ৯ টার দিকে তিনজন আরোহীসহ একটি মটর সাইকেল আটক করে দুই হাজার টাকা দাবী করেন তারা। এনিয়ে মোটরসাইকেল আরোহীদের সাথে দুই পুলিশের তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায় অন্যান্য লোকজন দুই পুলিশ সদস্যকে ঘেরাও করে। খবর পেয়ে মম ইন ইকো পার্কের কর্মকর্তাগণ এসে দুই পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে থানায় পাঠিয়ে দেন। পরে বিষয়টি পুলিশেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই তাদেরকে থানা থেকে প্রত্যাহার করা হয়। 
প্রত্যাহার হওয়া এএসআই আব্দুল্লাহ আল মোস্তফা বলেন, তারা মোটরসাইকেলযোগে মম ইন ইকো পার্কের ভিতর দিয়ে পল্লী মঙ্গল যাচ্ছিলেন। পার্কের মধ্যে তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ জনক মনে হয়। এসময় তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এমন সময় কিছু লোকজন আমাদেরকে চিনতে না পেরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে পরিচয় দেয়া হলে তারা চলে যায় এবং মোটরসাইকেল আরোহী তিনজনকেও ছেড়ে দেয়া হয়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ডিউটির বাহিরে কাউকে না জানিয়ে তারা মম ইন পার্কে যায়। সেখান থেকে একটি অভিযোগ আসায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগটির সত্যতার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

আদমদীঘি বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে চার গাঁজা সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার দমদমা-করজবাড়ি রাস্তার রক্তদহ বিলের পাশে থেকে তাদের গ্রেফতার করা হয়। 

চার গাঁজা সেবনকারী
 চার গাঁজা সেবনকারী

গ্রেফতারকৃতরা হলেন আদমদীঘির সান্তাহার ইউনিয়নের দমদমা উত্তরপাড়া গ্রামের ইসমাইলের ছেলে মুক্তার হোসেন (৩০), শাহিন হোসেনের ছেলে শাকিল হোসেন (২২), বাবুলের ছেলে ইমরান হোসেন (২৮) ও লিটনের ছেলে শাকিল (২৪)। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান চলাকালে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আদমদীঘির রক্তদহ বিল এলাকায় মাদক সেবন করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত চার গাঁজা সেবনকারীকে গ্রেফতার করে।  শুক্রবার দুপরে তাদের বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

বগুড়া পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা
বগুড়া পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা

স্টাফ রিপোর্টারঃ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মিউনিসিপ্যাল গভর্নান্স এন্ড সার্ভিস প্রজেক্ট (এমজিএসপি)-এর উদ্যোগে এবং বগুড়া পৌরসভার আয়োজনে গত শুক্রবার সকালে পৌর মিলনায়তনে “ভবিষ্যতে বাংলাদেশে নগর কার্যক্রম পরিচালনার জন্য সম্ভাবতা যাচাই” শীর্ষক এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে আগামী ৫ বছরের জন্য বগুড়া পৌরসভার বিভিন্ন সেক্টরে উন্নয়নের রূপরেখা প্রণয়ন, প্রয়োজনীয়তা নিরূপন ও বাস্তবায়ন বিষয়ে প্রস্তাবনা উত্থাপন করা হয়। চিহ্নিত উন্নয়ন সেক্টরগুলোতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এমজিএসপি কর্তৃক আর্থিক সহায়তাসহ সবধরণের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় ওয়ার্কশপে।

বগুড়া পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে বগুড়ার উন্নয়ন সম্ভাবনার সেক্টরগুলো নিয়ে আলোচনা করেন সাবেক মেয়র এ্যাড. মাহবুবর রহমান, প্যানেল মেয়র শ্রী পরিমল চন্দ্র দাস, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভাইস প্রেসিডেন্ট এনামুল হক দুলাল, বিশিষ্ট সমাজ সেবক ডা. মুশিহুর রহমান ও মাহমুদা হাকিম, বগুড়া পৌরসভার সচিব মোঃ রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

বক্তব্যের উদ্বোধনী পর্ব শেষে ৪টি ভাগে বগুড়া পৌরসভার উন্নয়ন ভাবনা নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে উন্নয়ন প্রস্তাবগুলো উত্থাপন করা হয়। পৌর অবকাঠামো ও নগর পরিকল্পনা, পরিবেশ, সামাজিক উন্নয়ন এবং পৌর পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ৪টি ভাগে আলোচনার ব্যবস্থা করা হয়।

ওয়ার্কশপ শেষে সমগ্র আলোচনা ও প্রস্তাবনার সারমর্ম উত্থাপন করে বগুড়া পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা বলেন, আগামী ৫ বছরের মধ্যে বগুড়া পৌরসভার ২০ বছর মেয়াদী মহাপরিকল্পনা প্রণয়ন পূর্বক একটি আধুনিক, পরিচ্ছন্ন, টেকসই, প্রযুক্তি বান্ধব মহানগরী হিসেবে বগুড়াকে গড়ে তুলতে চাই। আমরা প্রযুক্তির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা, উন্নত পার্ক, বিনোদন কেন্দ্র স্থাপন, খেলার মাঠ বৃদ্ধি, রাস্তা ও রোড ডিভাইডারের সৌন্দর্যবর্ধন, এলইডি বাতির মাধ্যমে শহর আলোকিতকরণ ও বিদ্যুৎ খরচ হ্রাস করাসহ সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক বগুড়া গড়ে তুলবো। এছাড়াও বগুড়া পৌরসভাকে অনতিবিলম্বে ‘সিটি কর্পোরেশনে’ উন্নীত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখাসহ অনলাইন ভিত্তিক ট্রেড লাইসেন্স, কর নির্ধারণ, কর আদায় ব্যবস্থা এবং ঘরে বসেই কর পরিশোধের জন্য স্বল্প সময়ে, সহজে ও নিরাপদ করার জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে, মোবাইল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে বগুড়া পৌরসভাকে সংযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বগুড়ার উন্নয়নে এলজিইডিসহ সকল মহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

ওয়ার্কশপে উপস্থিত এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ বগুড়ার সার্বিক উন্নয়নে সবধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং পাশে থাকার অঙ্গীকার করেন। ওয়ার্কশপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আলহাজ্ব শেখ ও শিরিন সুলতানা, শহর পরিকল্পনাবিদ আল মেহেদী হাসান, পরিবেশ আন্দোলন বগুড়ার সভাপতি জিয়াউর রহমান, বিভিন্ন পৌর কাউন্সিলরবৃন্দ, ইউএলবি অফিসিয়াল, টিএলসিসি, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ।


বগুড়া সদর প্রতিনিধিঃ বগুড়ায় মাটিডালী ফুটবল প্রিমিয়ার লীগ এর উদ্বোধন করা হয়ছে। শুক্রবার সকালে মাটিডালী ক্রীড়া চক্র মাঠে মাটিডালী ফুটবল প্রিমিয়ার লীগ এর উদ্বোধন করেন অত্র ক্লাবের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক।

ফুটবল
বগুড়ায় মাটিডালী ফুটবল প্রিমিয়ার লীগ এর উদ্বোধন

হাসান জুয়েলার্সের পৃষ্ঠপোষকতায় খেলায় আরোও উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় ইয়াকুব ইসলাম মিঠু, উদীয়মান ক্রিকেটার জাকারিয়া, হাসান জুয়েলার্সের এমডি মেহেদী হাসান, সমাজ সেবক খালেদ ইসলাম রাঙ্গা, রাসেল, একরাম হোসেন, তরুণ ক্রিকেটার সিজার, আশিক, বিশিষ্ঠ ব্যবসায়ী রাসেদ, আলিম, মাস্টার মিজানুর রহমান মিজানসহ অত্র এলাকার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে মাটিডালী ফকিরপাড়া বি দল বনাম হাজিপাড়া এফসি কিং ক্লাব।

খেলা পরিচালনা করেন বগুড়া জেলা রেফারি এসোসিয়েশন এর সদস্য জান্নাতুল নাঈম সাফিন এবং সহকারী নাঈম ও ওহি বাবু। বাধন এর ধারা বর্ণনায় উক্ত উদ্বোধনী খেলায় ফকিরপাড়া বি দল ৩-০ গোলে জয় লাভ করেছে।

স্টাফ রিপোর্টার: বগুড়ায় আবু নাহিদ (২৪) নামে এক যুবক নিজেকে ‘ইমাম মাহদী’ পরিচয় দিয়ে ধারালো হাসুয়া হাতে তান্ডব চালানোর সময় ধরা পড়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানিয় লোকজনের সহযোগিতায় উপ শহর ফাঁড়ির পুলিশ শহরের উপকন্ঠে ঝোপগাড়ী এলাকা থেকে ধাওয়া করে তাকে গ্রেফতার করে। আবু নাহিদ ঝোপগাড়ি এলাকার ইদ্রীস আলীর ছেলে।


পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আবু নাহিদ ধান কাঁটার কাঁচি ও পাইপ হাতে উপশহর আরসি টাওয়ার বিল্ডিংয়ের চারতলায় উঠে পড়ে। এরপর সেখানে সে ছাদের রেলিং ভেঙে পানির ট্যাংকির লাইন কেঁটে দেয়। পরে ছাদ থেকে রাস্তায় থাকা মানুষের দিকে এলোপাথারিভাবে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় এলাকাবাসির মধ্যে আতংক ছড়িয়ে যায়। এতে মানুষ ভয়ে ছোটাছুটি করতে থাকে ও দোকানদাররা ভয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায়। 

এরপর তখন নাহিদছাদ থেকে নিচে নেমে এসে ভাঙা ছাদের রেলিং দিয়ে বাজার মোড়ে দাঁড়িয়ে ২ টি গাড়ী ভাঙ্চুর করে। এ সময় উগ্র নাহিদ স্থানিয়দের উদ্দেশ্য করে বলতে থাকে " আমি ঈমাম মাহদী, সবাইকে ধ্বংস করে দেব। তোমাদের রাজত্বের দিন শেষ "৷ এরপরে স্থানিয়রা ও পুলিশ নাহিদকে ধাওয়া করে ঝোপগাড়ি বাজার থেকে আটক করে। স্থানীয় আরসি টাওয়ারে সিটি ব্যাংকের স্থানীয় এজেন্ট ও ব্যবসায়ী একে আজাদ জানান, নামাজ শেষে এসে দেখি রাস্তায় বৃষ্টির মতো উপর থেকে ইট পরছে।

ঘটনাস্থলে দ্রুত পুলিশ আসলেও আমরা কেউই বুঝে উঠতে পারছিলাম না কোথা থেকে কি হচ্ছে। পরে দেখতে ভাই নাহিদ নামে ওই যুবক হাসুয়া হাতে নিজেকে ঈমাম মাহাদী দাবি করে এগুলো করছে। উপশহর পুলিশ ফাঁড়ির এসআই ফজলে এলাহি জানান, গ্রেফতারকৃত নাহিদ উগ্র স্বভাবের। তাকে একটি ধারালো হাসুয়াসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল তাকে কারাগারের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 স্টাফ রিপোর্টার: বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের আশোকোলা দক্ষিণ পাড়ায় ‘বঙ্গবন্ধু মাচাং’ (মাচান) উদ্বোধনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি টক অব দি টাউনে পরিণত হয়েছে। এই বাঁশের মাচান উদ্বোধনের ঘটনায় জড়িতরা রয়েছে অধরা। তারা গা ঢাকা দিয়েছে।


পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাচান উদ্বোধনের ভিডিওটি পুলিশ জব্দ করেছে বলেও স্থানিয় সূত্র জানিয়েছে। তবে পুলিশ কর্মকর্তারা এ ব্যাপারে মুখ খোলেননি। সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়,  কৌতুহলী মানুষ এই‘ মাচানকান্ড’ নিয়ে নানা মন্তব্য করছেন। কেউ কেউ মাচানে বসছেন। কেউ বা মাচানের পাশে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছেন। কিন্তু মাচান যারা তৈরি করেছেন তারা কেউ নেই। তারা সবাই গা ঢাকা দিয়েছে।  
এ দিকে, মাচান উদ্বোধন ঘটনায় শৃঙ্খলা ভঙের দায়ে যুবলীগ নেতা আনিছার রহমান খলিলকে বহিষ্কার করা হলেও এ ঘটনায় আরও জড়িত স্থানিয় আওয়ামীলীগ নেতা ও কর্মিদের বিরুদ্ধে গতকাল পর্যন্ত কোন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়নি। তবে গতকাল বগুড়া সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ বলেছেন এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। যে সব স্থানিয় দলীয় নেতা-কর্মি ‘মাচান ঘটনায় সম্পৃক্ত থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। 
জানা যায়, যুবলীগ নেতা আনিছার রহমান খলিল আসন্ন ইউপি নির্বাচনে নুনগোলা ইউনিয়নে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন, এ প্রত্যাশা নিয়ে তিনি এলাকায় নির্বাচনী কাজ করে বেড়াচ্ছেন। গ্রামের লোকজন নিয়ে আড্ডা দেয়ার জন্য তিনি আশোকোলা দক্ষিণপাড়ায় রাস্তার মোড়ে বাঁশের মাচান তৈরি করেন। আর সেই মাচানের নাম দেয়া হয় ‘বঙ্গবন্ধু মাচান’। রোববার বিকেলে গোকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে সাথে নিয়ে ‘বঙ্গবন্ধু মাচান’-এর উদ্বোধন করেন তিনি। সোমবার থেকে ‘বঙ্গবন্ধু মাচান’ উদ্বোধনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে তাকে বহিষ্কার করা হয়। জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন বলেন, ‘সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় যুবলীগ নেতা আনিছার রহমান খলিলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
 এ ব্যাপারে যোগাযোগ করা হলে বগুড়া সদর থানার ওসি মো: সেলিম রেজা বলেন, এই মাচান বিষয়ক কোন অভিযোগ নিয়ে কেউ থানায় আসে নি। থানা থেকে ঘটনাস্থলে কোন পুলিশও যায়নি। তবে কৌতুহল বশত: কোন পুলিশ সদস্য সেখানে যেতে পারে। তিনি আরও বলেন, সেখান থেকে কোন ভিডিও জব্দ করা হয়নি।

চেতনাবার্তাঃ বগুড়ায় ‘বঙ্গবন্ধু মাচাং’ উদ্বোধন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবলীগ নেতা আনিছার রহমান খলিলকে বহিষ্কার করা হয়েছে। তিনি বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।


সোমবার (২ আগস্ট) রাতে বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, যুবলীগ নেতা খলিল আসন্ন ইউপি নির্বাচনে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এ জন্য তিনি এলাকায় নির্বাচনী কাজ করে বেড়াচ্ছেন। গ্রামের লোকজন নিয়ে আড্ডা দেওয়ার জন্য তিনি আশোকোলা দক্ষিণপাড়ায় রাস্তার মোড়ে বাঁশের মাচাং তৈরি করেন। আর সেই মাচাংয়ের নাম দেওয়া হয় ‘বঙ্গবন্ধু মাচাং’। রবিবার (১ আগস্ট) বিকেলে গোকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ‘বঙ্গবন্ধু মাচাং’-এর উদ্বোধন করেন। সোমবার ‘বঙ্গবন্ধু মাচাং’ উদ্বোধনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।


পরে তাকে বহিষ্কার করা হয়। জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন বলেন, ‘সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কাজ করায় যুবলীগ নেতা আনিছার রহমান খলিলকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চেতনাবার্তাঃ বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের একজন  চেয়ারম্যান প্রার্থী দৈহিক চাহিদা পূরনের জন্য মেয়ে  নিয়ে এসে অপকর্ম করে টাকা পরিশোধ করতে না পেরে মাঠে ঘাস খাবাররত অন্যের  ছাগল দিয়ে টাকা  পরিশোধের  চেষ্টা, এলাকায় ছিঃ ছি রব।


সরে জমিনে ও এলাকাবাসী এবং ভুক্তভোগী সুত্রে জানা গেছে, বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী দিনে চেয়ারম্যান পদ-প্রার্থী জনৈক এক ব্যক্তি মাঝে মধ্যেই তার বন্ধুদের নিয়ে বাহিরে থেকে দেহ ব্যবসায়ীদের নিয়ে এসে তার ব্যবসা প্রতিষ্ঠানে অথবা ঝাউ জঙ্গলে নিয়ে যেয়ে তাদের দৈহিক চাহিদা পুরণ করে থাকে। গত ৩১ জুলাই ২০২১ ইং তারিখে একই কাজ করার জন্য ঐ চেয়ারম্যান প্রার্থীর পূর্ব পরিচিত মহাস্থান মাজার এলাকার পাথর পট্রি এলাকার জনৈক এক মেয়েকে ৫ বন্ধু মিলে ৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে দুপুরে তাদের কাছে ডেকে নিয়ে এসে তাদের দৈহিক চাহিদা পুরণ করে। মেয়েটি তার কনট্রাক অনুযায়ী কাজ শেষে ৫ হাজার টাকা চাইলে তার  হাতে ৫ শত টাকা দিয়ে বলে আমাদের কাছে আর কোন টাকা নেই।  জমিতে ঘাস খাওয়ারত একটি ছাগল নিয়ে  এসে মেয়েটিকে ডেকে নিয়ে আসা ব্যক্তিটি জানায় যে এটা আমার ছাগল, এটা বিক্রি করে তোর টাকা নিয়ে নিবি।

মেয়েটি তার কথামত গোকুল ইউনিয়ন পরিষদের ১ হাজার গজ উত্তরে সেই জায়গা হতে ছাগলটি নিয়ে করতোয়া নদী পার হয়ে শেখেরকোলা ইউনিয়নের বালুপাড়া জমির ভিতর দিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন ছাগল চোর সন্দেহ তাকে আটকে রেখে  স্থানীয় ইউপি সদস্যকে সংবাদ দিলে সে ঘটনাস্থলে পৌছে মেয়েটিকে জিজ্ঞাসা করে যে ছাগলটি সে কোথায় থেকে নিয়ে এসেছে? মেয়েটি জানায় আমি চোর না, আমাকে গোকুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী —- কাজ করে কন্ট্রাক অনুযায়ী টাকা দিতে না পেরে ৫ শত টাকা ও ছাগলটি দিয়েছে। ছাগলের মালিক মজনু সংবাদ পেয়ে তার ছাগলটি নিয়ে আসে।মেয়েটি জানায়  তার ব্যাপারে আমি আইনগত ব্যবস্থ্যা গ্রহন করব।  এব্যাপারে স্থানীয় ইউপি সদস্যর সাথে কথা বললে তিনি জানান মেয়েটি গোকুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঐ  ব্যক্তি, যে তাকে ছাগল দিয়েছে, তার নাম বলেছে। এরা যদি ভবিষ্যতে জন প্রতিনিধি  হয়, তাহলে জনগনের কি উপকার হবে? এসংবাদ লেখা পর্যন্ত মেয়েটির  পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় ছিঃ ছিঃ রব উঠেছে।

 ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর বাড়ি থেকে ফরিদা খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফরিদা খাতুন উপজলার মোহনপুর গ্রামের হাসান আলীর স্ত্রী। সোমবার দুপুর ১টার দিকে গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার মোহনপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে হাসান আলী গাজিপুর একটি পোশাক কারাখানায় চাকুরি করে। সেখানে চাকুরি করার সময় প্রায় ৭ বছর আগে গাজীপুর এলাকার আব্দুল মজিদের মেয়ে ফরিদার সঙ্গে পরিচয়ের সুত্র ধরে দুজনের বিয়ে হয়। সেখানে তারা দুজন মিলে পোশাক কারাখানায় চাকুরি করতো। 
এ অবস্থায় হাসান আলীর বাবা সাইফুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে সেবা যত্ন কারার জন্য ফরিদা খাতুনকে চাকুরি ছেড়ে মোহনপুর গ্রামের বাড়িতে ফিরে আনা হয়। কিন্তু ফরিদা খাতুন চাকুরি ছেড়ে গ্রামের বাড়িতে থাকতে রাজি ছিলেন না। এ নিয়ে রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাসান আলী ছেলে-মেয়ে নিয়ে তার ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ৪টার দিকে মেয়ের কান্নায় ঘুম থেকে জেগে ফরিদাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার লাশ অন্য ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুরে এ বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ সোমবার সকাল ৯টার দিকে ফরিদা খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ফরিদা খাতুন নামে এক গৃহবধূর লাশ স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 স্টাফ রিপোর্টার: আগামী বুধবার পবিত্র ঈদ উল আযহা। করোনা সংক্রমণ রোধে গত তিন ঈদের মত এবারও ঈদগাহে ঈদের নামাজ আদায়ে বগুড়ায় নিধেধাজ্ঞা রয়েছে।


বগুড়ায় দিন দিন করোনার সংক্রমণ আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত দিয়েছে। এ কারণে মসজিদে মসজিদে ঈদের জামাত হবে। পাড়া মহল্লার মসজিদে মসজিদে অন্তত দুটি জামাত হবে। বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে প্রথম জামাত হবে সকাল ৭টায়। এই জামাতের ইমামতি করবেন কেন্দ্রিয় ঈদগাহের ইমাম আলহাজ্ব মুফতি মাওলানা আব্দুল কাদের। এই মসজিদে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৮ টায়। কেন্দ্রিয় বড় মসজিদে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায়। সেই জামাতের ইমামতি করবেন মাওলানা আজগর আলী। সকাল সোয়া ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। 

শহরের কলোনীস্থ জামিল মাদরাসায় সকাল ৭টায় ঈদের জামাত হবে। চক সুত্রাপুর জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে। আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন বাইতুল হাফিজজামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮ টায়। 
ঠনঠনিয়া প্রথম লেনস্থ বাইতুর মামুর জামে মসজিদে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল সোয়া ৮টায়। দক্ষিণ ধাওয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে। 


স্টাফ রিপোর্টার : বগুড়ায় করোনাকালে অসহায় ও কর্মহীন ২০০ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। রোববার সকালে বগুড়া পুলিশ লাইন্সের মছির উদ্দিন মঞ্চে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 

পুনাক সভানেত্রী রোমানা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম-বার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হেলেনা আক্তার ও পুনাক বগুড়ার সদস্যবৃন্দ।

স্টাফ রিপোর্টার: বগুড়ার একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ  ১১জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ২টায় সদর থানা পুলিশ শহরের মাটিডালি বিমান মোড় এলাকার গোধূলী আবাসিক নামের হোটেল থেকে তাদের আটক করা হয়। 



আটককৃতরা হলো জিয়াউর রহমান (২৮), মোহাম্মাদ ইব্রাহিম (৪২), খাইরুল ইসলাম (২৩), মোহাম্মাদ রহিম (২০), বৃষ্টি (২১), কথা (২৫),  নদী (২৩), রেহেনা (৩৪), মারিয়া আক্তার (২৫), আখি (১৮) ও সুমাইয়া (২২)। 

পুলিশ জানিয়েছে, ৯৯৯ এ কল পেয়ে ওই আবাসিক হোটেলে অভিযান করে তাদের আটক করা হয়। 

বগুড়া সদর থানার এসআই জহুরুল ইসলাম জানান, আমরা ৯৯৯ থেকে কল পেয়ে আমাদের টহল দল নিয়ে অভিযান পরিচালনা করে ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে।


ডেস্ক : বগুড়ায় পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জোবায়ের হাসান (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় সাব্বির হোসেন (২০) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। রোববার রাতে বগুড়া শহরের মালগ্রাম দক্ষিণপাড়া এলাকায় এই খুনের ঘটনা ঘটে। নিহত জোবায়ের হাসান ওই এলাকার টুলু মিয়ার ছেলে।

 

 
এলাকাবাসী জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে মালগ্রাম দক্ষিণপাড়ায় সাবেক মেম্বার বাদশা মিয়ার বাড়ির সামনে সাব্বির হোসেন নামের যুবককে ছুরিকাঘাত করে জোবায়ের ও তার সহযোগিরা। এর জের ধরে রাত ১১টার দিকে সাব্বিরের লোকজন জোবায়েরকে এলাকায় পেয়ে উপুর্যপরি ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে জোবায়ের মারা যান।

 

 
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, সাব্বির ও জোবায়েরের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। রাতেই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে। গতকাল নিহতের মরদেহের ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা লাশ দাফন শেষে এবিষয়ে থানায় মামলা দায়ের করবেন বলে পুলিশকে জানিয়েছে।


চেতনাবার্তা ডেস্কঃ : বগুড়া জেলা বিসিক আয়োজিত ১৫ দিনব্যাপী বিসিক অনলাইন পণ্য মেলা-২০২১ শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৪৩ জন বিভিন্ন খাতের উদ্যোক্তা এ মেলায় স্টল বরাদ্দ নিয়েছেন।


আজ সোমবার (০৫ জুলাই ) প্রধান অতিথি হিসেবে বিসিক চেয়ারম্যান  মোশতাক হাসান, এনডিসি (অতিরিক্ত সচিব) জুম অ্যাপে সংযুক্ত থেকে ১৫ দিনব্যাপী বিসিক অনলাইন পণ্য মেলা-২০২১ শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজাউল আলম সরকার, আঞ্চলিক পরিচালক (উপসচিব), বিসিক, রাজশাহী; অখিল রন্জন তরফদার, মহাব্যবস্থাপক (বিপণন); নাসিমা আক্তার নিশা, প্রেসিডেন্ট, উইমেন এন্ড ই-কমার্স (উই); কবির সাকিব , উপদেষ্টা, উইমেন এন্ড ই-কমার্স (উই)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একেএম.মাহফুজুর রহমান, উপমহাব্যবস্থাপক,বিসিক জেলা কার্যালয়, বগুড়া। অনুষ্টানটি সঞ্চালন করেন তহমিনা তনু, মডারেটর ,উই বগুড়া জেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে জুম অ্যাপ এ সংযুক্ত ছিলেন ৯৮ জন উদ্যোক্তাসহ অতিথিরা।
অনলাইন মেলার মাধ্যমে উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী ও ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য এ আয়োজন করা হয়েছে বলে বিসিক জানিয়েছে।


প্রেস রিলিজঃ
“সাইবার পুলিশ বগুড়া” কর্তৃক কর্মজীবী নারীর নামে কুরুচীপূর্ণ মন্তব্য ইমেইলে প্রচারকারী যুবক গ্রেফতার।
বগুড়া শহরের একটি পত্রিকা অফিসে কর্মরত ভুক্তভোগী এক নারীর নামে কে বা কাহারা তাহার নাম ও ছবি ব্যবহার করে তাহার চারিত্রিক বিষয়ের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক কথা তুলে ধরে জঘন্য ভাষায় একটি মেইল বগুড়ার সাংবাদিকদের ইমেইলে পাঠায়। বিষয়টি নারী ভুক্তভোগী পুলিশ সুপার বগুড়া মহোদয়কে অবহিত করে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিলে বগুড়া সদর থানার মামলা নং-৬২, তারিখ- ২৫ জুন, ২০২১; ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ১৮(১)/২৫(১)(ক)/২৯(১); রুজু হয়। মামলার তদন্তভার দেওয়া হয় জেলা পুলিশের সাইবার ইউনিটে। সাইবার পুলিশ বগুড়ার এক্সপার্ট টিম ২৪ ঘন্টার মধ্যে ভুয়া ইমেইল এর পিছনে লুকিয়ে থাকা আসল ব্যক্তিকে খুজে বের করতে সক্ষম হয় । তদন্তে জানা যায় ভুক্তভোগী নারীর নিকট আত্মীয় শামীম এই জঘন্য কাজটি করেছে । শামীম ইমেইল প্রেরনের সাথে সাথে ইমেইল একাউন্টটি ডিলেট করে দেয় ।
সূত্রোক্ত মামলার প্রেক্ষিতে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে, জেলা পুলিশের সাইবার ইউনিটের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) মোঃ শওকত আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ডিজিটাল প্রযুক্তির সহায়তায়, নিখুত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সূত্রোক্ত মামলার অজ্ঞাতনামা আসামীকে সনাক্তপূর্বক ০১/০৭/২০২১ তারিখ ঢাকা মহানগরীর, হাতিরঝিল থানাধীন, ২১১/বি উলন, পশ্চিম রামপুরা এর ভাড়া বাসা হইতে আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ
১। মির্জা শামীম হাসান(৩১), পিতা মির্জা সেলিম রেজা, বর্তমান ঠিকানাঃ ২১১/বি, উলন, পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯; অস্থায়ী ঠিকানাঃ সাং ছিলিমপুর, থানা ও জেলা বগুড়া, স্থায়ী ঠিকানাঃ সাং জোরগাছা, থানা সারিয়াকান্দি, জেলা বগুড়া।
গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে উদ্ধারকৃত আলামতঃ
১। একটি কালো রংয়ের OPPO মোবাইল ফোন ।
২। একটি সাদা রংয়ের TITANIC বাটন মোবাইল ফোন।
৩। একটি ডেস্কটপ কম্পিউটার মনিটরসহ।

Pageviews

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget