ক্যাটাগরি "শাহজাহানপুর"

চেতনাবার্তা ডেস্ক : বগুড়ার শাজাহানপুরে এক মাদরাসাছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বাড়িতে ডেকে এনে দিনভর ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডেমাজানি দক্ষিণ পাড়া গ্রামে। অভিযুক্ত রিফাত (১৭) দশম শ্রেণীর ছাত্র এবং ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। 

শাজাহানপুরে মাস্টার্স  এর ছাত্রীকে ধর্ষণ  করলো ১০ম শ্রেণির ছাত্র

সোমবার এ অভিযোগে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই মাদরাসাছাত্রীর মা জুলেখা বেগম জানান, আমার মেয়ে একটি মাদরাসার কামিল শ্রেণীতে (মাস্টার্স ) লেখাপড়া করেন। আমাদের বাড়ি শেরপুর উপজেলার কানুপুর গ্রামে। পাশের শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামের রিফাত প্রায় এক বছর ধরে আমার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। এ নিয়ে নিষেধ করা সত্বেও তিনি মানেনি। এরই ধারাবাহিকতায় গত শনিবার দিন সে বাড়িতে না থাকার সুযোগে তার মেয়েকে প্রলোভন দিয়ে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে পাশের ফুফুর বাড়িতে নিয়ে যায়। এ সময় ওই বাড়িতে কেউ না থাকায় দিনভর মেয়েটিকে ধর্ষণ করে। 

মেয়েটির খালা হালিমা জানান, ওই বাড়িতে কেউ থাকে না। সারাদিন দু’জনে ঘরের ভেতরে ছিল। বিকেলে টের পেলে রিফাতের স্বজনরা এসে রিফাতকে নিয়ে যায়। আর মেয়েটিকে তার বাবার বাড়িতে রেখে আসে। এরপর মেয়েটি মা-বাবাকে সব জানালে তারা এসে থানায় অভিযোগ দায়ের করেন।

মেয়েটির নানা হাবিল মিয়া জানান, বিয়ের কথা বলে দিনভর তার সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে। তাছাড়া রিফাতের মা-বাবা ও স্বজনরা দাপুটে হওয়ায় নির্যাতিতা মেয়েটির কথা কেউ আমলে নেয়নি। জটিলতা থেকে বাঁচতে সন্ধ্যার পর মেয়েটিকে রেখে এসেছে।

রিফাতের মা-বাবা জানান, ওসব কিছু না। ছেলে মেয়ে ওসব একটু করেই থাকে। তবে রিফাত পলাতক রয়েছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার এসআই জেবুননেসা জানান, অভিযোগের পর নির্যাতিতা মাদরাসাছাত্রীকে মেডিক্যাল রিপোর্ট ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শাজাহানপুর প্রতিনিধিঃ  শাজাহানপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী ইমাম ইনোকী  গোহাইল ইউনিয়ন যুবসমাজের উদ্দেশে বলেছেন খেলাধুলা মানুষের শারীরিক  মানসিক বিকাশ ও মনোযোগ সহকারে পড়াশোনা  সহায়ক  ভূমিকা পালন করে।মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে আগামী প্রজম্ন কে রক্ষা করতে খেলা ধূলার কোন বিকল্প নেই। 

আলী ইমাম ইনোকী
আলী ইমাম ইনোকী

 বৃহস্পতিবার  গোহাইল ইউনিয়নের বিভিন্ন এলাকার যুবসমাজের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ফুটবল বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন আসন্ন গোহাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশি  উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী ইমাম ইনোকী। এসময় উপস্থিত ছিলেন গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী দিনেশ চন্দ্র পাল, ইউনিয়ন পরিষদ সদস্য তাজনুর রহমান শাহীন ও শাহীন কোব্বাত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজার রহমান, হেফজুল, মানিক,রাকিব, সাহেব আলী, মাসুদ,মানিক সহ প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: জমি জবর দখলে বাধা দেয়ায় ৫ পরিবারকে ৮ মাস যাবত সমাজচ্যুত করে রাখার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির বিরুদ্ধে। এমনকি ঈদে কুরবানি, মৃতব্যক্তির কুলখানি, সামাজিক দাওয়াত অনুষ্ঠান সব কিছু থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের আওতাধীন শাজাহানপুর উপজেলার হেলেঞ্চাপাড়া গ্রামে।


গত ২৫ জুলাই বগুড়া জেলা প্রশাসক এবং শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়েরকৃত পৃথক দু’টি অভিযোগ সূত্রে জানা গেছে, পৈতৃক সূত্রে হেলেঞ্চাপাড়া মৌজার ২২৪ দাগের সাড়ে ১৬ শতক সম্পত্তির মালিক হেলেঞ্চাপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ৫ ছেলে ছাইফুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, নুরুল ইসলাম, ছাইদুর রহমান ও নজরুল ইসলাম। 


সে মোতাবেক তারা উক্ত সম্পত্তি দখল ভোগ করে আসছিলেন। বগুড়া দ্বিতীয় বাইপাস সড়ক নির্মাণের সময় উক্ত সম্পত্তি থেকে ১১ শতক জমি সরকার অধিগ্রহণ করে। বাকি সাড়ে ৫ শতক সম্পত্তিতে (যা হেলেঞ্চাপাড়া দক্ষিণপাড়া বায়তুর রহম জামে মসজিদ সংলগ্ন) মুদি দোকান ও হোটেল স্থাপন এবং কিছু জমি পতিত রেখে ব্যবসা বাণিজ্য করে আসছেন মৃত সিরাজুল ইসলামের ৩ ছেলে নুরুল ইসলাম, নজরুল ইসলাম ও ছাইদুর রহমান। গত বছরের নভেম্বরে মসজিদ কমিটির লোকজন ওই সম্পত্তির পতিত অংশ টুকু জবর দখলের উদ্দেশ্যে মাটি ভরাট শুরু করে। সম্পত্তির মালিকেরা জবর দখলে বাধা দিলে মসজিদ কমিটির লোকজন তাদেরকে মারপিট করে এবং ৫ পরিবারকে সমাজচ্যুত করে একঘরে করে রাখে। সমাজ চ্যুতির পর ওইসব পরিবারের সাথে ওঠাবসা, তাদের দোকানে কেনাকাটা করা, সামাজিক অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত না দেয়া এবং তাদের কোন দাওয়াতে সমাজের কেউ যাতে অংশ না নেয় সে বিষয়ে নজরদারি শুরু করে মসজিদ কমিটি। 


এমনকি সমাজচ্যুত পরিবারের এক বয়োঃবৃদ্ধ মাহিলা সুবুরুন নেছা মারা গেলে তার কুলখানি অনুষ্ঠানও করতে দেয়া হয়নি। মসজিদের সামনের জায়গাটুকু মসজিদকে ছেড়ে দিলে ৫ পরিবারকে আবারও সমাজে তুলে নেয়া হবে এমন শর্ত দেয় মসজিদ কমিটি। কিন্তু ওই সম্পত্তিটুকুই জমি মালিকদের কর্মসংস্থানের একমাত্র অবলম্বন হওয়ায় উক্ত সম্পত্তি মসজিদে দিতে তারা রাজি হননি। মসজিদ কমিটির পক্ষ থেকে সমাজচ্যুত করার বিষয়টি অস্বীকার করা হলেও ওই মসজিদের কয়েকজন মুসল্লি ওই ৫ পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। অভিযোগের বাদি হেলেঞ্চাপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলাম প্রামাণিকের ছেলে ছাইদুর রহমান জানিয়েছেন, মসজিদে জমি না দেয়ার জের ধরে ৫ পরিবারকে সমাজচ্যুত করার পর নানা রকম শত্রুতা শুরু করে মসজিদ কমিটি। 


একটি মাদ্রাসার পক্ষ থেকে পিকনিকের আয়োজন করা হলে ওই পিকনিতে সজামচ্যুত পরিবারের ৩ শিশুকে বাদ দেয়া হয়। নানা রকম ষড়যন্ত্র করে তাদেরকে সামাজিকভাবে নির্যাতন করা হয়। অপরদিকে ৫ পরিবারকে সমাজচ্যুত করা হয়নি এবং তাদের সম্পত্তি জবর দখল করা হয়নি উল্লেখ করে হেলেঞ্চাপাড়া দক্ষিণপাড়া বায়তুর রহম জামে মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন প্রমাণিক, সেক্রেটারি আব্দুল বাছেদ জানিয়েছেন, মিটিংয়ে অনুপস্থিত থাকা, অসহযোগিতা করা ও মসজিদের স্বার্থবিরোধী কর্মকান্ডের দায়ে গত বছর ২৭ নভেম্বর মসজিদ কমিটির এক সভায় 


ছাইদুর রহমানকে সহ-সভাপতির পদ থেকে অব্যহতি দেয়া হয় এবং আব্দুর রাজ্জাককে ভারপ্রাপ্ত সহ-সভাপতির দয়িত্ব দেয়া হয়েছে। বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু জানিয়েছেন, বিরোধ নিরসনে তিনি দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সুরাহা হয়নি। অপরদিকে গত ঈদ-উল-আযহায় পশু কুরবানির ক্ষেত্রে ৫ পরিবারকে সমাজ থেকে বঞ্চিত রাখা হয়েছে কবলে তিনি জানতে পেরেছেন।

 শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : ৩ বছর বয়সী ফুটফুটে কন্যা শিশু তানিশা। তার বাবা চান মিয়া একজন কুলি শ্রমিক। মা মমতাজ বেগম গৃহিনী। দিনমজুরির পয়সায় তাদের ৪ সদস্যের সংসার চলে খেয়ে না খেয়ে। তারপরও পরিবারের সবার খেলার সাথী তানিশা কে নিয়ে বেশ আনন্দেই ছিল পরিবারটি। 


২০১৮ সালের সেপ্টেম্বরে ৬ মাস বয়সে হঠাৎ তানিশার জ্বর, তার হাত-পা নীল হয়ে যাওয়া এবং অজ্ঞান হয়ে পড়া সমস্যা দেখা দেয়। পরে চিকিৎসকদের কাছে নিলে পরীক্ষা-নিরিক্ষার পর জানাজায় তানিশা জন্মের সময়েই হার্টে ছিদ্র নিয়ে জন্মেছে। ডাক্তারদের পরামর্শে তাকে নেয়া হয় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিচার্স ইন্সটিটিউটে। সেখানে চিকিৎসকরা জানান তানিশার হার্ট অপারেশন করতে হবে। এ কাজে দরকার আড়াই লাখ টাকা। দিনমজুর বাবার পক্ষে এত টাকার যোগান দেয়া সম্ভব নয়। তাই সে যাত্রা অপারেশন করা হয়নি। এরপর প্রায় ৩ বছর কেটে গেছে। তানিশার বর্তমান বয়স ৩ বছর ৪ মাস। বিগত ১ মাস ধরে প্রায়ই তানিশা জ্ঞান হারাচ্ছে। জ্বর আর হাত-পা নীল হয়ে যাওয়া তো আছেই। 
এমতাবস্থায় তাকে নেয়া হয় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: মো: শফিকুল ইসলামের কাছে। তিনি পরামর্শ দিয়েছেন ৪ বছর পূর্ণ হওয়ার আগেই তানিশার হার্ট অপারেশন করতে হবে। অন্যথায় তাকে বাঁচানো সম্ভব হবে না। 
অপরদিকে হতদরিদ্র বাবা-মা কোনভাবেই হার্ট অপারেশনের জন্য আড়াই লাখ টাকা সংগ্রহ করতে পারছেন না। দিন যতই ঘনিয়ে আসছে তানিশার বাবা-মা চরম হতাশায় হাবুডুবু খাচ্ছেন। এ মতাবস্থায় একমাত্র কন্যা শিশুটির জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীসহ সমাজের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আকুল আবেদন জানিয়েছেন তানিশার বাবা-মা। সাহায্য পাঠাতে ০১৭৫১-৪৯১১৭৯ নম্বরে বিকাশ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। 

 


শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে প্রেমের ফাঁদে ফেলে এক নারীকে ডেকে নিয়ে গণধর্ষণ করা হয়েছে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে আপোষ-মিমাংসারও চেষ্টা চালানো হয়। পরে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও র‌্যাব অভিযান চালিয়ে অভিযুক্ত চার জনকে আটক করেছে। 

আটকরা হলো, শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের আলম মিয়ার ছেলে গোলাম রাব্বী ওরফে রাব্বী হাসান (১৯), একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আরেফিন (২৫), তার ছোট ভাই নিশাত (২১) এবং একই উপজেলার ফুলকোট গ্রামের শফিকুলের ছেলে আব্দুল্লাহ (১৯)। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত রাব্বীকে র‌্যাব এবং অপর তিনজনকে ডিবি পুলিশ আটক করে।
র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুকে আড্ডা নামের একটি গ্রুপে রাব্বী হাসানের সঙ্গে শেরপুর উপজেলার এক নারীর যোগাযোগ হয়। একপর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ জুলাই দেখা করার কথা বলে রাব্বী ওই নারীকে মোবাইল ফোনে ডেকে নেয়। বিকেলের দিকে ওই নারী শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় গেলে রাব্বী তাকে এক বন্ধুর বাড়িতে নিয়ে যায়। সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে রাব্বীসহ তার সহযোগিরা তাঁকে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে ধর্ষকদের পক্ষ থেকে বিষয়টি আপোষ-মিমাংসার চেষ্টা চালানো হয়। বিষয়টি জানার পর বৃহস্পতিবার রাতে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদের নেতৃত্বে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে এবং শুক্রবার দুপুরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা রাব্বীকে গ্রেফতার করে। 
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, গণধর্ষণের শিকার ওই নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশ তিনজনকে এবং র‌্যাব সদস্যরা অপর একজনকে গ্রেফতার করেছে। এবিষয়ে থানায় মামলা দায়েরসহ ওই নারীর ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget