বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদে নাশকতা প্রতিরোধ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত


আকাশ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ বৃহস্পতিবার  বিকালে বগুড়া সদর উপজেলা নিশিন্দারা ইউনিয়ন পরিষদের উদোগে সন্ত্রাস,নাশকতা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।
প্যানেল চেয়ারম্যান শাহজাহান আলী তালুকদারের সভাপতিত্বে ও ইউপি সদস্য আল আমিন পেস্তার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বত্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহানা আকতার জাহান,তিনি বলেন নাশকতাকারীরা কোন দলের নয়। কোন সচেতন ব্যক্তি কখনোই নাশকতা করতে পারে না।তিনি আরও বলেন, হরতাল ও অবরোধের নামে যারা যান বাহনে পেট্রোলবোমা ও আগুন দিয়ে মানুষ পুড়িয়া মারে তারা মানুষ হতে পারে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলে সেই সব দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের সোর্পদ করতে হবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল বাশার, অন্যান্যদের মধ্যে ইউপি সচিব তাহেরা বেগম,ইউপি সদস্য রায়হান আলী পুটু,শাহিনুর ইসলাম শাহিন,মাওঃ জাহেদুর রহমান , আঃ রশিদ,মহিলা সদস্যা কহিনুর বেগম, সাজেদা বেগম, আনজুমান বেগম,ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি জাহেদুর রহমান , সাধারণ সম্পাদক মুন্জুরুল  ইসলাম,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রাজ্জাক,বিশিষ্ট ব্যবসায়ী আঃ মান্নান, শাহিনুর রহমান টম্পি, গোলাম মোস্তফা, সমাজ সেবক আঃ রাজ্জাক সহ গন্যমান্য ব্যক্তি বর্গ।    

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget