নাশকতা সৃষ্টিকারীদের প্রতিহত করতে সবাই সোচ্চার থাকুন - ইউ এন ও শাহানা


মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান বলেছেন, যারা নাশকতা সৃষ্টি করে জনগনের ক্ষতি সাধন করতে চায় তারা কোন দলের নয়, তাদের প্রতিহত করতে সকল জনগনকে সোচ্চার হতে হবে। তিনি জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রষাশনের পাশাপাশি সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সদরের লাহিড়ীপাড়া ইউপি হলরুমে আইন শৃঙখলা উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্যানেল চেয়ারম্যান আহম্মেদ আলীর সভাপতিত্বে ইউপি সচিব মুঞ্জুরুল আলম মুঞ্জুর পরিচালনায় আইনি পরামর্শ মুলক বক্তব্য রাখে বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ আবুল বাসার। এসময় ইউপি সদস্য রেহানা বেগম, গোলাপী বেগম, লিলি বেগম,আজিজার রহমান, ওয়াহেদ আলী, আব্দুল মালেক, হারুনার রশিদ, সাংবাদিক আতাউর রহমান, রেজা খান, আব্দুল বাছেত,এসআই আকাশ, সজল, সমাজসেবক উজ্জল চন্দ্র সরকার, নজরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget