ক্যাটাগরি "সারিয়াকান্দি"

সারিয়াকান্দি
সারিয়াকান্দি

সারিয়াকান্দি প্রতিনিধিঃ  বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বাঙালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন । মোবাইল কোর্ট কার্যক্রমে নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা গোলাম মোর্শেদ, কৃষি সম্প্রসারন অফিসার সওকত জামিল প্রমুখ।

বাংলাদেশ পুলিশ বাহিনী ও বাংলাদেশ আনসার বাহিনী মোবাইল কোর্ট পরিচালনা কার্যেক্রমে সহায়তা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ৪৯ টি নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল জব্দ করে স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।।

 


সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ ২জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার হিন্দুকান্দি গ্রামের ইউনুছ আলীর ছেলে ভ্যানচালক সিয়াম (১৫) ও আফতাব হোসেনের ছেলে ওয়ারেছ মন্ডল (২২)। এছাড়া একই এলাকার খাতের আলীর ছেলে আল আমিন (২০) আহত হয়েছে। 
জানা গেছে, সিয়াম তার ব্যাটারিচালিত ভ্যানে সারিয়াকান্দি সদর থেকে দুইজন যাত্রী নিয়ে হিন্দুকান্দিতে যাবার পথে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত এক সিএনজিচালিত অটো রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক সিয়াম এবং ২জন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সিয়াম ও ওয়ারেছকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে মুমূর্ষ অবস্থায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সিয়াম মারা যায়। রাত দেড়টার দিকে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়ারেছ মারা যান। 
সারিয়াকান্দি থানা অফিসার ইনচাজূ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget