ক্যাটাগরি "ক্রীড়াবার্তা"

 A major sports manufacturer launched a campaign on Monday to find 1,703 Argentines named after football icon Diego Armando Maradona, who died last year following a heart attack. 

Diego Maradona
Diego Maradona

German brand Adidas wants to offer a free replica jersey of Maradona's former team Boca Juniors to the people born and named ‘Diego Armando’ in 1981, the same year the late great won the Argentine title with the Buenos Aires giants.

Last week, Boca and Adidas unveiled the club's strip for the new season, which was inspired by the one worn by Maradona, who was 21 at the time, and his teammates forty years ago.

That was the year in which authorities registered the largest number of new born babies named Diego Armando, said Adidas in a statement.

Maradona was a fanatical Boca fan after his retirement and even owned a private box at the club's Bombonera stadium.

He enjoyed two short stints with Boca at the beginning and end of his playing career.

His first spell at Boca was enough to earn him a move to Spanish giants Barcelona in 1982 and two years later he moved on to Italians Napoli where he enjoyed the best years of his career.

He inspired Argentina to World Cup gory in 1986 and then helped them reach the final again four years later, while Napoli won their only two Serie A titles while Maradona was their star.

He finished his career at Boca in 1997 and four years later returned to the Bombonera for his official retirement from football, uttering a memorable phrase about the substance addiction he suffered from.

‘I made mistakes and I paid for them but the football was never stained,’ he said.

Maradona died of a heart attack on November 25, 2020 aged 60 while recovering from an operation to remove a blood clot from his head.

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্য প্রথমবারের মতো দ্বিপাক্ষিক কোনো টি-টোয়েন্টি সিরিজে জয় পেল বাংলাদেশ। ৫ ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। এটি আবার অজিদের বিপক্ষে বাংলাদেশের টানা তিনটি জয়ের রেকর্ডও।
টাইগারদের নতুন ইতিহাসের এ টু জেড (A-Z)
টাইগারদের নতুন ইতিহাসের এ টু জেড (A-Z)
শুক্রবার (৬ আগস্ট) টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে একপাশ আগলে রেখেছিলেন মাহমুদউল্লাহ। তবে শেষ দিকে ক্যারিয়ারের ৫ম হাফ সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন সাইলেন্ট কিলার। অন্যদিকে, সাকিব আশা জাগিয়েও সাজঘরে ফেরায় বাকিরা আর দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিচয় দিতে পারেননি। এদিন, শুরুতেই হতাশ করেন ওপেনাররা। মাত্র ১ রান করেই হ্যাজলউডের শিকার হন মোহাম্মদ নাইম। এরপরেই ২ রান করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকার। তাকে ফেরান অ্যাডাম জাম্পা। এতে দ্রুতই ক্রিজে আসতে হয়েছে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে। ঠান্ডা মাথায় খেলছিলেন তারা। জাম্পাকে তুলে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন সাকিব। দৌড়ে গিয়ে দারুণ ক্যাচ নেন অ্যাগার। ১৭ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর ক্রিজে এসে আশা জাগিয়েছিলেন আফিফ। কিন্তু মিড-অফে ঠেলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ড্রাইভ দিয়ে ধরে ওঠার আগেই ছুঁড়ে মেরেছেন অ্যালেক্স ক্যারি, যে থ্রো-তে সরাসরি ভেঙেছে স্টাম্প। ১২তম ওভারের শেষ বলে ৪র্থ উইকেট হারায় বাংলাদেশ। ১৩ বলে ১৯ রান তুলেছেন আফিফ। বেশিক্ষণ টিকতে পারেননি শামীম হোসেনও। হ্যাজলউডের শর্ট বলে তুলে মারতে গিয়ে টাইমিং করতে পারলেন না শামীম। মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি, ৮ বলে ৩ রান করে। মিডউইকেটে পেছন দিকে ছুটে বেশ ভালো ক্যাচ নেন বেন ম্যাকডারমট। এরপর রানআউট হয়ে ফেরেন নুরুল হাসান সোহান। ৫ বলে ১১ রান করেন তিনি। ৫৩ বলে ৫২ রান করেন মাহমুদউল্লাহ। মোস্তাফিজ ফেরেন শূন্য রানে। মেহেদী হাসান ৬ রানে ও শরিফুল শূন্য রানে অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ম্যাচে ৩ উইকেট নিয়েছেন নাথান এলিস। তার শিকার হন- টাইগারদের অধিনায়ক মাহমুদউল্লাহ, মেহেদী এবং মোস্তাফিজ। এছাড়া, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড নিয়েছেন ২টি করে উইকেট। বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ককে হারায় সফরকারীরা। নাসুম আহমেদের লেগসাইডের বলটা টেনে মারতে গিয়ে শর্ট ফাইন লেগে শরিফুলের হাতে ধরা পড়েন ওয়েড। অজি অধিনায়ক ৫ বলে মাত্র এক রান করেই সাজঘরের পথে ধরেন। এরপর বাংলাদেশের অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়ান মার্শ ও বেন ম্যাকডারমট। অজিদের হয়ে দায়িত্বশীল ব্যাটিং করছিলেন তারা। এর মধ্যেই ম্যাকডারমটকে বোল্ড করে ফেরান সাকিব। ৪১ বলে ৩৫ রান করেছেন এই ওপেনার। পরের ওভারের প্রথম বলেই আঘাত হানেন শরিফুল। মিডঅনে ক্যাচ দিতে বাধ্য করেন ময়েস হেনরিক্সকে। ৩ বলে ২ রান করেন তিনি। এরপর শরিফুলর দ্বিতীয় শিকার হন হাফ সেঞ্চুরি করা মার্শ। নাইমের হাতে ধরা পড়ার আগে ৪৭ বলে ৫১ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১০ রানে জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্য প্রথমবারের মতো দ্বিপাক্ষিক কোনো টি-টোয়েন্টি সিরিজ এটি। এর আগে দু’দল সংক্ষিপ্ত ফরম্যাটের চারটি ম্যাচ খেললেও সেগুলো ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। যার প্রত্যেকটিতেই হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়াকে হারের স্বাদ দিল বাংলাদেশ। এর মধ্যে টেস্ট ও ওয়ানডেতে জয় একটি করে। এই সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। শুরতে ব্যাট করে সফরকারী দলকে ১৩২ রানের টার্গেট দিয়ে নাসুম আহমেদের ঘূর্ণিতে পার পায় টাইগাররা। ১৯ রান দিয়ে একাই ৪ উইকেট তুলে নেন সিলেট থেকে বেড়ে ওঠা নাসুম। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচসেরা হন নাসুম। দ্বিতীয় ম্যাচে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা জয় পায় ৫ উইকেটে। এবার অস্ট্রেলিয়ার দেওয়া ১২২ রানের টার্গেটে খেলতে নেমে আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আফিফ করেন ৩৭ রান। সাকিব ও নুরুল হাসান করেন যথাক্রমে ২৬ ও ২২ রান।

ক্রীড়াবার্তা ডেস্কঃ বদলে যাচ্ছে ফুটবলের নিয়ম। খেলাটিকে আরও আকর্ষণীয় করতে ৯০ মিনিটের পরিবর্তে খেলা হবে ৬০ মিনিট। থাকবে ইচ্ছেমতো ফুটবলার পরিবর্তনের সুযোগ। হলুদ কার্ড দেখলে সাসপেন্ড হবেন খেলোয়াড়রা, সাইডলাইনে বসে থাকতে হবে ৫ মিনিট। এমন বেশকিছু নতুন নিয়ম অনূর্ধ্ব-১৯ দলের টুর্নামেন্ট ফিউচার অব ফুটবল কাপে পরীক্ষামূলকভাবে প্রবর্তন করেছে ফিফা। এখনো কিছু চূড়ান্ত না হলেও এরই মধ্যে ভক্তদের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।


বদলে যাচ্ছে পৃথিবী। সময়ের বিবর্তনে অনেক কিছুতেই এসেছে পরিবর্তন। খেলাধুলাও এর বাইরে নয়। দর্শকদের আগ্রহ ধরে রাখতে প্রতিনিয়ত কত কিছুই না করছে খেলার নিয়ন্ত্রক সংস্থাগুলো।

টি-২০ ফরম্যাট বিশ্ব ক্রিকেটে যোগ করে নতুন মাত্রা। এবার ফুটবলও সে পথে হাঁটছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফুটবলে নতুন কিছু সংযোজনের ক্ষমতা আছে শুধু তাদেরই। ফুটবলকে আরও আকর্ষণীয় করতে বেশকিছু নিয়মে পরিবর্তন আনার কথা ভাবছে তারা।

ইউরোপের ৪টি ক্লাব পিএসভি, আজেড আল্কমার, লাইপজিগ ও ক্লাব ব্রুজের অনূর্ধ্ব-১৯ দলের একটি টুর্নামেন্ট চলছে। ফিউচার অব ফুটবল কাপ নামে সেই টুর্নামেন্টে কিছু নিয়মে পরীক্ষামূলকভাবে পরিবর্তন এনেছে ফিফা। এমন খবর দিয়েছে ইউরোপের বেশকিছু সংবাদমাধ্যম। যদিও ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে খবর প্রচারের পর তা নিয়ে কোনো আপত্তিও জানায়নি ফিফা।

নতুন সেই নিয়মগুলো কি?

 
সবার আগে খবরটি প্রচার করে খেলাধুলাবিষয়ক স্পেনের শীর্ষ পত্রিকা মুন্ডো দেপোর্তিভো। তারা বলছে, প্রস্তাবিত নিয়মে ৯০ মিনিটের পরিবর্তে খেলা হবে ৬০ মিনিট। প্রতি অর্ধে খেলা হবে ৩০ মিনিট। থ্রো ইন হবে পা দিয়ে। কোনো ফুটবলার হলুদ কার্ড দেখলে সাসপেন্ড হবেন ৫ মিনিটের জন্য, বসে থাকতে হবে সাইডলাইনে। ম্যাচ চলাকালীন ফুটবলার পরিবর্তনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। আর বল মাঠের বাইরে গেলে বা খেলা বাধাগ্রস্ত হলে বন্ধ থাকবে ঘড়ি।

নতুন এ নিয়মগুলো এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে দর্শক-সমর্থকের মাঝে। তাদের অধিকাংশই এই নিয়মগুলোর সমালোচনা করে বলছেন, এখন যে নিয়মে খেলা চলছে সেটাই আদর্শ।

এর আগে ভিএআর প্রবর্তনের সময় হয়েছিল ব্যাপক সমালোচনা। তবে ধীরে ধীরে ঠিকই এই প্রযুক্তি গ্রহণ করেছে বিশ্বের শীর্ষ লিগগুলো। প্রস্তাবিত নতুন নিয়মগুলো আদৌ বাস্তবায়ন হবে কি না তা জানতে অপেক্ষা করতেই হচ্ছে।

 


ক্রীড়াবার্তা ডেস্ক  :  কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামীকাল রোববার সকাল ৬টায় রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ দিয়ে দীর্ঘ ১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে তারা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ভারতীয় চ্যানেল সনি নেটওয়ার্ক।
১৯৯৩ সালের পর আর কোনো শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। ২০০৪ ও ২০০৭ সালে কোপার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল তারা। দু’বারই সেলেসাওদের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় আসরের দ্বিতীয় সফলতম দল আর্জেন্টিনার। ১৪ বছর আগে শেষবার কোপার ফাইনালে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে জার্মানির সঙ্গে হেরে আরও একবার স্বপ্নভঙ্গ হয় লিওনেল মেসিদের। পরের বছর চিলির মাটিতে কোপার আসরে টাইব্রেকারে হেরে শিরোপার খুব কাছ থেকে ফিরতে হয় মেসিদের।

 
    ২০১৯ সালে আবার কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। সেই ম্যাচে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেন লিওনেল মেসিরা। তিন বছর পর আবারও সেই ব্রাজিলের মাটিতে কোপার ফাইনালে নেইমারদের মুখোমুখি হতে যাচ্ছে মেসিরা। এবার ব্রাজিলকে রুখে দিতে পারলেই ২৮ বছর পর শিরোপা জয়ের স্বাদ পাবে আলবেসেলেস্তারা।
এখন পর্যন্ত ১৪ বার কোপার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার জিতেছে ব্রাজিল। তবে টুর্নামেন্ট বা প্রতিযোগিতামূলক ম্যাচে ১০৭ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা, যেখানে ৪৮ বার জয় পেয়েছে ব্রাজিল। বিপরীতে ৩৪টি ম্যাচে আর্জেন্টিনা জয় পেলেও ড্র হয় ২৫টি।

 
    চলতি আসরে করোনাভাইরাসের প্রকোপের কারণে দর্শকশূন্য মাঠে সবকয়টি খেলা আয়োজন করে ব্রাজিল। তবে আসরের শেষ ও ফাইনাল ম্যাচে মাঠে থাকতে পারেন সর্বোচ্চ ৭ হাজার ৮০০ জনের মতো দর্শক, যা স্টেডিয়ামটির মোট ধারণক্ষমতার ১০ ভাগ।



 

ক্রীড়াবার্তা ডেস্কঃ রাত পেরোলেই বাংলাদেশ সময় ভোরে মাঠে গড়াবে কোপা আমেরিকার ফাইনাল ফুটবল ম্যাচ। যেখানে সম্মুখে লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

সেই লড়াইকে কেন্দ্র করে ব্রাজিলিয়ান অনেক নাগরিক ইতোমধ্যে সমর্থন জানিয়েছেন লিওনেল মেসিকে। তার সমর্থনে মিছিলও করতে দেখা গেছে দেশটির অনেক নাগরিকদের। হাতে মেসির ট্যাটু এঁকে সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।


    নিজ দেশের নাগরিকদের এমন মেসি ভক্তি দেখে চটেছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে জানিয়েছেন নিজের ক্ষোভ।
সেসব সমর্থকদের গালমন্দ করে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি নিজেকে একজন গর্বিত ব্রাজিলিয়ান দাবি করেন। জানান, দেশ ও দেশের মানুষের প্রতি তার ভালোবাসার কথা।


তার প্রত্যাশা, ব্রাজিলের হয়ে খেলবেন, ব্রাজিলের সমর্থকেরা তার নামে গান গাইবেন, সমর্থন জানাবেন—এটা তার আজীবনের স্বপ্ন। ব্রাজিল যখনই কোনো খেলায় অংশ নেয়, কোনো প্রতিযোগিতায় অংশ নেয়, সেটা যে কোনো খেলাই হোক না কেন বা মডেলিং প্রতিযোগিতা বা অস্কারে অংশ নিলেও যেকোনো পরিস্থিতিতে তিনি ব্রাজিলকেই সমর্থন করবেন যোগ করেন নিজের ইনস্টা স্টোরিতে।


কিন্তু যদি কোনো ব্রাজিলীয় থাকে, যারা ব্রাজিল একটা প্রতিযোগিতায় অংশ নেওয়া সত্ত্বেও অন্য কাউকে সমর্থন করে এমন সমর্থকদের উদ্দেশ্য করে তিনি জানান, সম্মানের সঙ্গে বলছি, দুরে গিয়ে মরুন।

 

ক্রীড়াবার্তা ডেস্কঃ কোপা আমেরিকার সর্বশেষ আসরে ঘরের মাঠেই শিরোপা জিতেছিল ব্রাজিল। এবারো তাদের সামনে সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। এরই মধ্যে সেমিফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

অন্যদিকে প্যারাগুয়েকে শুট আউটে হারিয়ে টানা দ্বিতীয় আসরে সেমিফাইনাল নিশ্চিত করেছে পেরু। গেল আসরের ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে এবার সেমিতেই। টানা দ্বিতীয় শিরোপার পথে এগিয়ে যেতে ব্রাজিলের মুখোমুখি হবে তারা।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (৬ জুলাই) ভোর ৫টায়। সনি সিক্স ও টেন টু চ্যানেলে সরসরি দেখা যাবে এ খেলা।
এদিকে ব্রাজিল-আর্জেন্টিনা এখনো বিশ্ব ফুটবলের পরম কাঙ্ক্ষিত এক ম্যাচ। যে ম্যাচে ফুটবল দুনিয়া ভাগ হয়ে যায় দুই ভাগে। কোপা আমেরিকায় প্রতি আসরেই সম্ভাবনা থাকে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখার।
অবশ্য গেল আসরেও দুই পরাশক্তির সাক্ষাত হয়েছিল। সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু এবার ফাইনালে মুখোমুখ হওয়ার সুযোগ আসছে।

এবার ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নীল ফাইনাল সত্য হওয়ার পথে। কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচে জয়ে, সেই স্বপ্নের ফাইনাল এখন মাত্র এক ধাপ দূরে। দু’দলই দোর্দণ্ড প্রতাপে নিশ্চিত করেছে সেমিফাইনাল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হবে পেরু। আর ১৪ বারের কোপা চ্যাম্পিয়নার মুখোমুখি হবে কলম্বিয়ার।


চেতনাবার্তা/ক্রীড়াবার্তা ডেস্কঃ
  শেষের পথে ২০২০ সাল। বছর শেষের সঙ্গে সঙ্গে শেষ হবে একটি দশকও। এ উপলক্ষ্যে দশকের সেরা ক্রিকেটারদের নিয়ে সব ফরম্যাটে একাদশ তৈরি করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তারই ধারাবাহিকতায় প্রকাশ করা হলো দশকসেরা টি-টোয়েন্টি একাদশও।
দশকসেরা ওয়ানডে দলে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান জায়গা করে নিলেও, টি টোয়েন্টি একাদশে নেই কোন টাইগার ক্রিকেটার।

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের দশকসেরা একাদশে আছেন ৪ ভারতীয় ক্রিকেটার। ওয়ানডের মতোই এই সংস্করণেও জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও মাহেন্দ্র সিং ধোনি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পেসার জাসপ্রিত বুমরাহও। 

দুই অস্ট্রেলিয়ান তারকা অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল আছেন দশকসেরা একাদশে। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সও আছেন। 

দশকসেরা একাদশে জায়গা পেয়েছেন ২ জন ক্যারিবিয়ান, ১জন লঙ্কান ক্রিকেটার ও ১ জন আফগান ক্রিকেটার। ওয়ানডের মতো এই দলের নেতৃত্বেও থাকছেন ধোনি।


আইসিসির দশকসেরা টি টোয়েন্টি একাদশ:
রোহিত শর্মা (ভারত)
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
বিরাট কোহলি (ভারত)
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
মাহেন্দ্র সিং ধোনি (ভারত) (উই. ও অধি.)
কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)
রশিদ খান (আফগানিস্তান)
জাসপ্রিত বুমরাহ (ভারত)
লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

সদর  (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার তিন টায় বগুড়া সদর উপজেলা পর্যায়ে, ৪৪ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চুড়ান্ত ফুটবল খেলায় বিজয়ী  গোকুল টিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একে এম কাওসার আলী খোকনের সাথে চ্যাম্পিয়ন ট্রফি হাতে ফটোসেশনের অংশনেন। 


সদর  (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বিকালে  বগুড়া সদরের নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে ৪৪ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চুড়ান্ত ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
  প্রধান অতিথি হিসাবে  উপজলোর  বিভিন্ন স্কুল মাদ্রাসার বিদ্যালয়ে চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ। তিনি বলেন, নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে ভালো মানের খেলোয়ার গড়ে তুলতে হবে।যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাকা তথা দেশের জন্য সুনাম বয়ে আনবে। তাই নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নাই । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজ বেগম, উপজেলা একাডেমী সুপার ভাইজার জিয়াউর রহমান, উত্তরের খবরের স্টাফ রিপোর্টার ও প্রভাষক জাকারীয়া পারভেজ, নুনগোলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শ্রী সুদেব চন্দ্র পাল, গোকুল টিএন বালিকা প্রধান শিক্ষক গোলাম সোবাহান সবুজ, ম্যানেজিং কমিটির সভাপতি একে এম কাওসার আলী খোকন, গোকুল বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সভাপতি এবি এম মিলন, নাওদাপাড়া নবীগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ  হযরত আলী,  শিকার পুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম,পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, নামুজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী ভুপেল চন্দ্র সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক শিক্ষীকা মন্ডলী।


কাগইল (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বগুড়া পীরগাছার পার্শ্বে আরপিএল ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সভাপতি তোফাজ্জল হোসেন খোকার সভাপতিত্বে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনার রশিদ। বিশেষ অতিথি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পীরগাছা ইউনিটের সভাপতি আতাউর রহমান,সাধারন সম্পাদক রেজা খান, সমাজসেবক পিয়াস, আযোজক কমিটির সদস্য কনক, রতন, আনোয়ারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় কামারচট্র খেলোয়ার একাদশ রামেশ্বরপুর খোলায়ার কল্যাণ সংঘকে পরাজিত করে শিরোপা জিতে নেন।







 http://www.chetonabarta.com/2014/06/blog-post_19.html

চেতনা বার্তা ডেস্কঃ মাঝ মাঠ থেকে জাবি আলোনসোর ভুল পাস থেকেই স্পেনের আরেকটি ব্যর্থতার শুরু। বল খুঁজে পায় আলেঙিস সানচেসের পা। স্প্যানিশ বঙের সামনে এসে আর্তুরো ভিদালের সঙ্গে দুর্দান্ত ওয়ান টু খেলে বার্সেলোনার এ চিলিয়ান স্ট্রাইকার বল বাড়ান শার্ল আরানগুইসকে।

প্রতিপক্ষ ডিফেন্ডারকে এড়িয়ে ফাঁকায় দাঁড়ানো এদুয়ার্দো বার্গাসকে পাস দিতেও দেরি করেননি এ মিডফিল্ডার।

বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে শুরু হওয়া খেলায় ২০ মিনিটের ওই গোলেই এগিয়ে যায় চিলি।

যে গোলের পর থেকেই শুনতে পাওয়া যচ্ছিল আরেকটি মারাকানাজো অর্থাৎ মারাকানা বিপর্যয়ের পদধ্বনিও।

এ মাঠেই ১৯৫০-র বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের কাছে স্বাগতিক ব্রাজিলের হার তো এই নামেই ইতিহাসে অমর হয়ে আছে।

প্রথম রাউন্ড থেকে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় নতুন কোনো ঘটনা নয়, বরং নিয়মিতই। কিন্তু স্পেনের মতো প্রথম দুই ম্যাচেই হেরে বিদায় নেয়নি আর কোনো বর্তমান চ্যাম্পিয়ন।

যদিও নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে হেরে শুরু করা স্পেনের কোচ বিসেন্তে দেল বোস্কে ভাগ্য বদলাতে এ ম্যাচে ব্যাপক রদবদল এনেছিলেন। তাতেও লাভ হয়নি কোনো। উল্টো প্রথমার্ধ শেষ হওয়ার আগেই লা রোজাদের ব্যর্থতার কফিনে শেষ পেরেক ঢোকার কাজ অনেকখানি এগিয়ে রাখে চিলি।

এদিকে অপর ম্যাচে রোমাঞ্চকর এক লড়াইয়ে ৩-২ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ৫৩ মিনিটে পেনাল্টি গোল করে অস্ট্রেলিয়াকেই এগিয়ে নেন মাইল জেডিনাক।

টানা ২ জয়ের সুবাদে ডাচদেরও চিলির সমান ৬ পয়েন্ট। ২৩ জুন সাও পাওলোর ম্যাচটি তাই হয়ে উঠেছে গ্রুপ চ্যাম্পিয়নশিপ নির্ধারনী ম্যাচ।

এদিকে ক্যামেরুনকে ৪-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা ক্রোয়েশিয়া দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে ভালোভাবেই থাকছে।

স্টাফ রিপোর্টার  (চেতনা বার্তা ডট কম)ঃ সমাজের অবক্ষয়রোধে খেলাধুলা করা প্রযোজন। গ্রাম পর্যায়ে এধরনের বড় খেলার মাধ্যমে অনেক ভাল খেলোয়াড় বেরিয়ে আসবে এবং আগামীতে জাতীয় দলে খেলবে। গতকাল শুক্রবার সকালে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের শশীবদনী স্কুল মাঠে এসটিআর ফাউন্ডেশন (আইপিল) এর উদ্যোগে ক্রীকেট খেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও দৈনিক বগুড়ার সম্পাদক রেজাউল করিম বাদশা। এসটিআর ফাউন্ডেশনের পরিচালক আবু বক্করের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের খবরের সম্পাদক আব্দুল মোত্তালেব মানিক, বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক রিয়াজ চন্দ্র সরকার, জেলা ক্রীড়া অফিসার নূরুল ইসলাম কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমুখ। খেলায় উপজেলার ১৬টি দল অংশগ্রহন করছে। উক্ত খেলায় দৈনিক বগুড়া মিডিয়া পাটনার শিপ হিসেবে সহযোগিতা করছেন। প্রথম খেলায় নুনগোলা ক্রীকেট ক্লাবকে হারিয়ে নওদাপাড়া ক্রীকেট ক্লাব জয়ী হয়।

চেতনা বার্তা ডেস্কঃ জয়াসুরিয়া ও মাহেলা জয়াবর্ধনের পর তৃতীয় শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন কুমার সাঙ্গাকারা। তিনি ৪৪৮২ বলে ৩১৯ রান সংগ্রহ করে আউট হন।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করেন সফরকারী শ্রীলঙ্কা। সব ক’টি উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৫৭৫ রান।

বুধবার সফরকারী শ্রীলঙ্কার আরো ৫ উইকেটের পতন হয়েছে। তবে এক প্রান্ত আগলে রেখে ট্রিপল সেঞ্চুরি করেন কুমার সাঙ্গাকারা। মঙ্গলবার ১৬০ রান করে প্রথম দিনের খেলা শেষ করেন তিনি।

বুধবার সকালে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। ৫ উইকেটে ৩১৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে লঙ্কানরা। দ্রুতই ব্যাট চালিয়ে অতিক্রম করে ৪০০ রান। পরে ৪০২ ও ৪০৫ রানার মাথায় সাজঘরে ফিরে যান ভিনটেজ ও পেরেরা। উইকেট দুটি পেয়েছেন যথাক্রমে নাসির ও সাকিব।

এদিকে আঙ্গুলে চোটের কারণে মাঠে নামেননি বাংলাদেশের অধিনায়ক ও উইকেট রক্ষক মুশফিকুর রহিম। এ ছাড়া বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাকও মাঠে নামেননি।

চেতনা বার্তা ডেস্কঃ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। তবে কাজটি যে সহজ নয় তা ভালোভাবেই জানেন তামিম-সাকিবরা; কারণ, ঘুরে দাঁড়াতে হলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব খাতেই উন্নতি করতে হবে।

গত বৃহস্পতিবার ঢাকায় প্রথম টেস্টের দেড়দিন বাকি থাকতেই ইনিংস ব্যবধানে পরাজিত হয় স্বাগতিকরা। ওই টেস্টে ব্যাটিং বা বোলিংক কোনোটিই ভাল হয়নি টাইগারদের; সেইসঙ্গে যোগ হয়েছিল ক্যাচ ড্রপের প্রতিযোগিতা।

বাংলাদেশের অল-রাউন্ডার সাকিব আল-হাসান বলেছেন, তার দলের খেলোয়াড়রা ঢাকার ব্যর্থতা পেছনে ফেলে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে চান। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের চমৎকার পিচে তারা ভাল ক্রিকেট খেলতে চান। তিনি বলেন, ঢাকায় হেরে সবাই অনেকটা ভেঙে পড়েছিল। কিন্তু এখন তাদের মনোবল ভাল এবং তারা পরের ম্যাচ নিয়েই চিন্তা করছে। সাকিবের মতে, একটি ম্যাচ কারাপ হতেই পারে; কিন্তু পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোটা গুরুত্বপূর্ণ। কিন্তু ঘুরে দাঁড়াতে হলে সবখাতে বিশেষ করে ফিল্ডিংয়ে ভাল করতে হবে বলে মত প্রকাশ করেন তিনি।

এদিকে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা দ্বিতীয় ম্যাচেও জয়লাভের আশা প্রকাশ করেছেন। তবে খেলা শুরুর আগেই ‘জিতে গেছি’ এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে সতীর্থদের পরামর্শ দিয়েছেন।

শ্রীলঙ্কা ও বাংলাদেশ এ পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছে। এর মধ্যে আটটিতে ইনিংস পরাজয় হয়েছে বাংলাদেশের। ছয়টিতে অল্প ব্যবধানে হেরেছে বাংলাদেশ এবং মাত্র একটি টেস্ট ড্র হয়েছে।

চট্টগ্রাম টেস্টের সম্ভাব্য দল:

বাংলাদেশ: মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল, মারশাল আইয়ুব, সাকিব আল-হাসান, নাসির হোসেন, মমিনুল হক, শামসুর রহমান, মোহাম্মাদ মাহমুদুল্লাহ, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, রবিউল ইসলাম, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।

শ্রীলঙ্কা: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দীনেশ চন্ডিমাল, দিমুথ করুণারত্নে, কৌশল সিলভা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, কিন্তুরুয়ান ভিথানাগে, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গ লাকমাল, শামিন্ডা এরাঙ্গা, নুয়ান প্রদীপ, বিশ্ব ফার্নান্ডো এবং অজন্ত মেন্ডিস।

চেতনা বার্তা ডেস্কঃ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতে ভারতকে হোয়াইট ওয়াশ করেছে নিউজিল্যান্ড। শুক্রবার ওয়েলিংটনে দিবা-রাত্রির ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ডকে  ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক এমএস ধোনি। রস টেলরের ১০২ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান করেন স্বাগতিকরা। জবাবে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে সফরকারী ভারত মাত্র ২১৬ রান করতে সক্ষম হয়। ফলে ৮৭ রানের বিশাল জয় পায় নিউজিল্যান্ড।

ওয়েলিংটনের স্থানীয় সময় বেলা ২টায় শুরু হওয়া ম্যাচে ২১ রানে জেসি রাইডার এবং ৪১ রানের মাথায় মার্টিন গাপটিলকে হারায় নিউজিল্যান্ড। কিন্তু এরপর উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ১৫২ রানের জুটি গড়েন চতুর্থ ওয়ানডে’র সেঞ্চুরিয়ান রস টেলর। ব্যক্তিগত ৮৮ রানে উইলিয়ামসন আউট হওয়ার পর ক্রিজে আসেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিনি টেলরের সঙ্গে ৫০ রানের পার্টনারশিপ গড়েন। ২৪৩ রানের মাথায় ম্যাককালামই আউট হয়ে যান। তখনও অক্ষুণ্ন টেলর আবার জুটি গড়েন নিশামের সঙ্গে এবং তারা দলকে নিয়ে যান ২৭৪ রান পর্যন্ত। এ পর্যায়ে টেলর আউট হলে নিশাম ও রঞ্চি স্বাগতিকদের ৩০৩ রান পর্যন্ত পৌঁছে দেন।

জবাবে বিশাল রান তাড়া করতে গিয়ে শুরুতেই হোঁচট খায় সফরকারী ভারত এবং সে ধাক্কা আর সামলে ওঠা সম্ভব হয়নি তাদের পক্ষে। দলীয় ৮, ২০ ও ৩০ রানের মাথায় আউট হয়ে যান শর্মা, ধাওয়ান ও রাহানে। এরপর বিরাট কোহলি ও রাইউডু কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন কিন্তু আস্কিং রানরেট বেড়ে যাওয়ায় মেরে খেলতে গিয়ে আউট হয়ে যান রাইউডু। এ পর্যায়ে অধিনায়ক ধোনি ক্রিজে এসে জুটি গড়েন বিরাট কোহলির সঙ্গে। এ ধরনের বিপর্যয়ের হাত থেকে বহুবার দলকে রক্ষাকারী ধোনি ক্রিজে আসার পর আশায় বুক বাঁধেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এ জুটি দলকে ৭৮ রান থেকে ১৪৫ পর্যন্ত নিয়ে যাওয়ার পর কোহলি আউট হয়ে যান। এরপর আর কোনো ব্যাটসম্যান অধিনায়ককে সঙ্গ দিতে পারেননি এবং এক পর্যায়ে ধোনি নিজেই আউট হয়ে গেলে দলটির জয়ের সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত অলআউট হয়ে যায় তারা।

দু’দলের মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি টাই হয়। বাকি চারটিতেই জয়লাভ করে নিউজিল্যান্ড। এই সিরিজ শুরু হওয়ার আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের রেটিংয়ে ভারতের অবস্থান ছিল এক নম্বরে। কিন্তু সিরিজ শেষ হওয়ার পর দলটির একধাপ অবনমন হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি অকল্যান্ডে দু’দলের মধ্যে শুরু হতে যাচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলা।

চেতনা বার্তা ডেস্কঃ আইসিসির গুরুত্বপূর্ণ বৈঠক আজ মঙ্গলবার। সেখানে নির্ধারিত হবে বাংলাদেশেল ভাগ্য। কিন্তু বৈঠকের আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা প্রচণ্ড চাপ সৃষ্টি করছে বাংলাদেশের ওপর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে চাপে ফেলে দাবি আদায়ে মরিয়া ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। এখনি এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার হুমকি দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শ্রীনিবাসন। খবর আনন্দবাজারের।

ভারতের চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে হলে ৭ পূর্ণ সদস্য দেশের সম্মতি প্রয়োজন। এমনিতে আইসিসির সংবিধান বদলের জন্য ৮ দেশের সম্মতি দরকার হয়। কিন্তু এক্ষেত্রে ম্যাজিক ফিগার হল ৭।

সোমবার রাত পর্যন্ত ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া (বিগ থ্রি) ৬-এ আটকে আছে। এ জন্য প্রয়োজন আরো এক দেশের সমর্থন।  আর এ কারণেই বাংলাদেশের বোর্ড সভাপতি নাজমুল হাসানের ওপর বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে।

পরিকল্পনাকারী শ্রীনিবাসনের মা মারা যাওয়ায় দুবাই যেতে পারেননি তিনি। তার হয়ে বাংলাদেশের বোর্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন আইপিএল কর্তা সুন্দর রামন এবং সচিব সঞ্জয় প্যাটেল। বাংলাদেশ রাজি হচ্ছে না দেখে স্কাইপেতে শ্রীনিবাসনকে ডেকে আনা হয়। সেখানে তিনি উত্তেজিত হয়ে বলেন, আপনারা রাজি না হলে আমরা এ বছর বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবো না। এশিয়া কাপ থেকেও নাম তুলে নেবো। দেখি আপনারা কী করেন?

এ রকমই চাপের মধ্যে পড়ে এ দিন জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ শ্রীনিবাসনদের দিকে ঝুঁকে পড়ে।

জিম্বাবুয়ে কর্তা পিটার চিঙ্গোকা বিশ্ব ক্রিকেটে তার শুভানুধ্যায়ীদের অকপটে বলেন, জানি নোংরা ব্ল্যাকমেইলিংয়ের শিকার হতে যাচ্ছি। কিন্তু কিছু করার নেই। আমাদের বোর্ডের টাকা দরকার। ভারত অনেক টাকা দেবে বলেছে।

শ্রীলঙ্কা ও পাকিস্তানকে অবশ্য ভারত বহু চেষ্টাতেও দলে বেড়াতে পারেনি। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক রামিজ রাজা সোমবার সংবাদ সংস্থাকে বলেছেন, দেশের ক্রিকেটের স্বার্থে ভারতের প্রস্তাবে আমাদের রাজি হয়ে যাওয়া উচিত।

সাবেক ক্রিকেটারদের মধ্যে ক্লাইভ লয়েড অবশ্য ভারতের আনা প্রস্তাবের তীব্র নিন্দা করে বলেছেন, এটা অবিলম্বে প্রত্যাহার হওয়া উচিত। নতুন প্রস্তাব অনুযায়ী বিশ্ব ক্রিকেটে ক্ষমতার দুটো স্তর হয়ে যাবে। একটা দিকে থাকবে বাকি ৭টা দেশ। তাদের মধ্যে অবনমন থাকবে। বাকি ৩ দেশ হবে ৩ প্রধান।

অন্যদিকে অভূতপূর্বভাবে ৫ সাবেক আইসিসির সভাপতি বিভিন্ন সদস্যদের কাছে মেইল করে আবেদন করেছেন, ৩ প্রধানের চাপের কাছে মাথা না নোয়ানোর। ম্যালকম গ্রে, ম্যালকম স্পিড, এহসান মানি, শাহরিয়ার খান এবং তৌকিব জিয়া। সবাই ডালমিয়াকেও ফোন করেছিলেন। যদি তিনিও আবেদনে সই করেন। এখানে সই করা মানে শ্রীনিবাসনের বিরুদ্ধে যাওয়া। ডালমিয়া স্বভাবতই রাজি হননি।

ভারতীয় ক্রিকেটমহলে এমনও ধারণা জন্মাচ্ছে যে নিজের স্বল্পকালীন লাভের কথা ভাবতে গিয়ে দীর্ঘকালীন মেয়াদে ভারতীয় ক্রিকেটের সর্বনাশ করে ছাড়ছেন শ্রীনিবাসন। তৃতীয় বিশ্বের দেশগুলো একত্রিত হয়ে যে জোট তৈরি হয়েছিল সেটা তিনি শুধু ভেঙ্গেই দেননি, প্রচন্ড হানাহানির সম্পর্ক তৈরি করে দিয়েছেন। এরা কেউ আর ভারতকে বিশ্বাস করতে রাজি নয়। অনেকেই ভাবছেন ভবিষ্যতে কোনো ক্রিকেটীয় ইস্যুতে ভোটাভুটি হলে ৩ প্রধানের মধ্যে ভারতই তো সংখ্যালঘিষ্ঠ হয়ে পড়তে পারে। হেরে যেতে পারে ১-২।

হাজরাদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা সদরের নুনগোলা ইউনিয়নের আশোকোলা গ্রামে জোব্বার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ২৪ শে জানুয়ারী শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায়। দুই ক্যটাগরির ফাইনাল খেলায় ছোটদের মাঝে ২-০ সেটে জয়লাভ করে রাজিব ও সাইদুল জুটি। পরবর্তীতে বড়দের মাঝে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে জোব্বার স্মৃতি সংঘ বনাম বাঘোপাড়া দক্ষিণপাড়া ক্লাব। উক্ত খেলায় জোব্বার স্মৃতি সংঘের মামুন ও আসিফ জুটি বাঘোপাড়া দক্ষিণপাড়া ক্লাবকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে মাঠপ্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুটি চ্যাম্পিয়ন দলকে একটি করে রাঁজহাঁস ও রানার আপ দলকে একটি করে মাদী হাঁস উপহার দেওয়া হয়। এছাড়াও ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে মামুনকে ক্রেস্ট প্রদান করা হয়। নুনগোলা ইউনিয়নের মহিলা সদস্যা হালিমা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা এমদাদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম, ছাইফুল ইসলাম, আজিজার রহমান, বাদল মিয়া, শাহীন হোসেন, আব্দুল মতিন, গোস্ট কর্মকার, রঞ্জিত কর্মকার, বেলাল হোসেন, রেজভী আহম্মেদ, ফিরোজ মিয়া, জহুরুল ইসলাম, রজিত, সুলতান, সেলিম এ ছাড়াও উপস্থিত ছিলেন চেতনা বার্তা সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ। পুরো খেলাটি পরিচালনা করেন ফজলুর রহমান সেলিম, জাহাঙ্গীর, নাজিম।

চেতনা বার্তা ডেস্কঃ শুক্রবার রোমাঞ্চকর আরেকটি লড়াইয়ে মুখোমুখি হবে নাদাল ও ফেদেরার। শুক্রবার। অনেক দিনের প্রবল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করার পথে একটা প্রতিশোধও নিয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী। ঠিক এক বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে পাঁচ সেটের ‘ম্যারাথন’ লড়াইয়ে মারের কাছে হার মেনেছিলেন ফেদেরার।

মেলবোর্ন পার্কে পরের লড়াইয়ে প্রতিশোধ নিতে ভুল হয়নি সুইস তারকার। বুধবার শেষ কোয়ার্টার-ফাইনালে ফেদেরার ৬-৩, ৬-৪, ৬-৭, ৬-৩ গেমে অ্যান্ডি মারেকে হারিয়েছেন।

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget