ক্যাটাগরি "দুপচাঁচিয়া"

দুপচাঁচিয়া প্রতিনিধিঃ  ‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে।’ তাল নিয়ে আমাদের সমাজে এমন অনেক ছড়া আছে। শুধু ছড়াতেই নয়। খাদ্যমানেও তাল অত্যন্ত সুস্বাদুু ও পুষ্টিগুন সম্পন্ন ফল।

দুপচাঁচিয়া
দুপচাঁচিয়ায় হাট বাজারে পাকা তালের সমারোহ

বাংলা সনের শ্রাবণের মাসের শেষ থেকেই গ্রামে গঞ্জের হাটে-বাজারে পাকা তাল উঠতে আরম্ভ করে। তবে ভাদ্র মাসের গরমে বাজারে প্রচুর পাকা তালের সমারোহ দেখতে পাওয়া যায়। তেমনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার হাট বাজারগুলোয় জমে উঠেছে পাকা তালের বেচাকেনা।  

বাজারে সাধারণ দুই ধরনের তাল রয়েছে। একটির রং কালো আর একটি গাঢ় লালের মাঝে হালকা কালোর ছোপ। তবে কালো রঙের তালের চাহিদাই বেশী। কারণ এতে রস বেশি আর খেতেও মিষ্টি। একটু দূর থেকেই ভেসে আসে মিষ্টি ঘ্রাণ। ছোট বড় নানা সাইজের তাল পাওয়া যায় । প্রতিটি  বড় তাল ১০ থেকে ১৫ টাকা, ছোট ও মাঝারি আকারের তাল ৫ টাকা  থেকে ১০ টাকায়  বিক্রি হচ্ছে।

ভ্রাম্যমাণ তাল বিক্রিতা একরাম হোসেন জানান, প্রতি বছর এ সময়ে পাকা তালের চাহিদা থাকে বেশী। পরিবেশ পরিবর্তনের ফলে তালগাছের সংখ্যা কমে যাওয়ায় আগের  মতো  তাল পাওয়া যায় না। 

ক্রেতা ও বিক্রেতাদের কাছে থেকে জানা যায়, তালের ফল এবং বীজ দুই-ই বাঙালির প্রিয় খাদ্য তালিকায়। যখন তাল ছোট থাকে তখন তালের মধ্যেকার নরম রসালো শ্বাসের চাহিদা থাকে প্রচুর। পাকা তালের রস দিয়ে তৈরি করা হয় নানা রকম সুসাধু তালের বড়া, তালের রুটি, তালের ক্ষীর, তালের পায়েস প্রভৃতি। 

তাল কিনতে আসা ক্রেতা রাসেল মন্ডল বলেন, তাল এমন একটি ফল যার সব কিছু খাওয়া হয়। তবে আগের মতো তালের সেই রমরমা দৃশ্য চোখে পড়ে না।   

ফল হিসেবে তাল এবং এর পাতার বহুমুখী ব্যবহারের কারণে তালগাছ জনপ্রিয়। তাল গাছের পাতা থেকে তৈরি হয় গরমে আরামদায়ক পাখা। পাখা তৈরি ছাড়াও তালপাতার চাঁটাই, ঘরের ছাউনি, মাদুর, খেলার পুতুল তৈরি করা হয়।

 দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়া উপজেলা বিএনপি’র আয়োজনে ও আদমদীঘি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মুহিদ তালুকদারের ব্যবস্থাপনায় করোনায় কর্মহীন অসহায় দুঃস্থ মানুষদের মাঝে আর্থিক সহায়তাসহ বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 


গতকাল রোববার সকালে উপজেলা বিএনপি কার্যালয় চত্বরে এই আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। এ সময় আদমদীঘি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মুহিত তালুকদার, দুপচাঁচিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হেলালুর রহমান হেলাল, বিএনপি নেতা আবু সালেহ, রোস্তম আলী, জাহেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুবদল নেতা মোস্তাক আহম্মেদ, আশরাফুল আলম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ দিন উপজেলার প্রায় ৬শ পরিবারের মাঝে আর্থিক সহায়তা সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।        


দুপচাঁচিয়া প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন আ’লীগের ৪ ও ৫নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দেবখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লার পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের যে উন্নয়ন তা সাধারণ মানুষকে জানাতে হবে। স্বাধীনতা বিরোধী মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠিদের চক্রান্তের বিষয়ে নিজেরা সজাগ থেকে জনগণকে সচেতন করতে হবে।  এক্ষেত্রে দলীয় পদের লোভ না করে তৃণমুল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, সদস্য আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম মন্টু, মাহবুবা নাছরিন রূপা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক ফজলুল হক, সহসভাপতি তপন কুÐু, আবু জাহেদ, তালোড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোখলেছার রহমান প্রমুখ। এসময় দুপচাঁচিয়া উপজেলা, পৌর, তালোড়া পৌর ও ইউনিয়ন আ’লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সর্ব সম্মতিক্রমে ৪নং ওয়ার্ডের শাহজাহান আলীকে সভাপতি ও আব্দুল হাকিমকে সাধারণ সম্পাদক এবং ৫নং ওয়ার্ডে জাহিদুল ইসলামকে সভাপতি ও রুহুল আমিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে ৫১ সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়। 

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget