ক্যাটাগরি "নন্দীগ্রাম"

 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে জন্মনিবন্ধনের ক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। নবজাতক জন্মগ্রহণ করলেই ০ থেকে ৪৫ দিনে জন্মনিবন্ধন শেষে ইউনিয়ন পরিষদ থেকে উপহার হিসেবে দেয়া হচ্ছে তোয়ালে। 


গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার থালতামাঝগ্রাম ইউনিয়ন পরিষদে ১০ শিশুর বিনামূল্যে জন্মনিবন্ধন শেষে তোয়ালে উপহার দেন চেয়ারম্যান মো. আব্দুল মতিন। তিনি জানান, তার ইউনিয়নে যে কোন নবজাতক জন্মগ্রহণ করলেই সেই দিনই জন্মনিবন্ধনের কাজ সম্পন্ন করা হবে। এ ছাড়া শিশু এবং শিশুর পরিবারকে উপহার দিয়ে উৎসাহিত করা হবে। এই পদ্ধতি চালু থাকলে মানুষের মধ্যে জন্মনিবন্ধনের আগ্রহ বাড়বে। এতে নিবন্ধের ঝামেলাও থাকবেনা। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদে এসে বিনামূল্যে জন্মনিবন্ধন করার জন্য অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন চেয়ারম্যান মো. আব্দুল মতিন। 


জন্মনিবন্ধন শেষে তোয়ালে উপহার পেয়ে থালতা গ্রামের শহিদুল ইসলাম বলেন, তার ২ দিনের শিশুকন্যা রিয়ামণির জন্মনিবন্ধন করে উপহার পেয়ে ভাল লাগছে। 
ইউনিয়ন পরিষদ চত্বরে তোয়ালে বিতরণকালে উপস্থিত ছিলেন পরিষদের সচিব আলমগীর কবির, স্থানীয় নাজমুল হোসেন, সুমন মিয়া, মোখছেদ আলী প্রমুখ।

 


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে পাওয়ার টিলার নিয়ে জমিতে চাষ দিতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের সরিষাবাদ বাংলাবাজার মাঠে তাদের মৃত্যু হয়। 
গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বীরপলি গ্রামের কৃষক আব্দুস সামাদ (৪০) ও তার ছেলে হাবিবুর রহমান (১৫)। 


জানা গেছে, কৃষক আব্দুস সামাদ পাওয়ার টিলার দিয়ে জমিতে হাল চাষ করছিলেন। তার ছেলে হাবিবুর রহমান চাষে সহযোগিতা করছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে বাবা-ছেলে ঘটনাস্থলেই মারা যায়।

 নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার তিনটি ইউনিয়নের ২ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় সরিফা-রানা ফাউন্ডেশনের অর্থায়নে এ সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।


 গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের রণবাঘা বাজার, ভাটরা ইউনিয়নের পন্ডিতপুকুর এবং থালতামাঝগ্রাম ইউনিয়নের ত্রিমহুনী বাজারে সেমাই, চাল, মাস্ক, স্যানিটাইজার, সাবান বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, 

 

আওয়ামীলীগ নেতা মখলেছুর রহমান মিন্টু, মিজানুর রহমান মাসুম, সাইফুল ইসলাম গোলাপ, মুক্তার হোসেন, নিকুঞ্জ চন্দ্র, সেকেন্দার আলী, হাফিজুর রহমান নান্টু, মোফাজ্জল হোসেন মায়া, রাকিবুল হাসান রাজ্জাক, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন মিলন, আরাফাত হোসেন, যুবলীগ নেতা সুজন প্রামানিক, ছাত্রলীগের সহসভাপতি আল নোমান নাদিম, যুগ্ম সম্পাদক আবু তৌহিদ রাজীব, ছাত্রলীগ নেতা সজিব আহসান সহ দলীয় নেতৃবৃন্দ।

 নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে উত্তোলনের পর ফেলে যাওয়া ভিজিএফের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ গেটের সামনে থেকে ৩০ কেজি চাল উদ্ধার করা হয়। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত এ তথ্য নিশ্চিত করেন। 


উপজেলা প্রশাসন ও বিজরুল বাজারের স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম চলছিল। পরিষদের গেটের পাশে একটি সিন্ডিকেট প্রক্যাশ্যে সুবিধাভোগীদের চাল ক্রয় করছিল। খবর পেয়ে ট্যাগ অফিসার ইব্রাহিম আলী সরেজমিনে ঘটনাস্থলে যান। সেসময় চাল ক্রয় সিন্ডিকেটের সদস্যরা সটকে যায়। পরিষদের গেটের পাশে পরিত্যক্ত অবস্থায় ভিজিএফের ৩০ কেজি চাল ও মিটারসেল উদ্ধার করেন। পরে চালগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

 নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: করোনা পরিস্থিতি বিবেচনায় বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯৪জন ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার ভাটগ্রাম ও বুড়ইল ইউনিয়নের ২০০ জন অসহায় দুস্থ মানুষের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। 



শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপহার সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি। সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চাল, মাস্ক, স্যানিটাইজার, সাবান। 
নন্দীগ্রাম সদরে দলীয় কার্যালয়সহ তিনটি এলাকায় বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, আওয়ামী লীগ নেতা শফি উদ্দিন, সাইফুল ইসলাম গোলাপ, জুলফিকার আলী, কালিপদ রায়, মুক্তার হোসেন, মোজ্জামেল হক, সরফুল হক উজ্জল, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, উপজেলা সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন মিলন, আরাফাত হোসেন, যুবলীগ নেতা সুজন প্রামানিক, ফারুক হোসেন, ছাত্রলীগের সহসভাপতি আল নোমান নাদিম, যুগ্ম সম্পাদক আবু তৌহিদ রাজীব, ছাত্রলীগ নেতা সজিব আহসান, আল-জাহিদ সহ দলীয় নেতৃবৃন্দ। 


চেতনাবার্তা ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রাম থানায় গরু চুরি মামলায় ইউনুস আলী (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামের আবু জাফেরের ছেলে।

২৭ জুন রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে উক্ত আসামিকে গ্রেফতার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছে ওসি আবুল কালাম আজাদ।

উল্লেখ্য,গত ১৯শে জুন রাত ১টায় উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মহসিন আলীর গোয়াল ঘর থেকে ২টি গাভী ও ১টি বাছুর গরু চুরির ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য ১লক্ষ ৯০ হাজার টাকা।

জানা যায়, ২০শে জুন উক্ত গরু চুরির বিষয়ে ভোক্তভোগী মহসিন আলী প্রামানিক থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। অবশেষে তদন্তে ইউনুস আলী উক্ত গরু চুরির সাথে জরত থাকার প্রমাণ পেয়ে তাকে গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আসামীর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, গরু চুরি সহ একাধিক মামলা রয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget