ক্যাটাগরি "শিবগঞ্জ"

শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় কৃষি অফিসের ব্যবস্থাপনায় পুষ্টি-প্রযুক্তি গ্রাম বাস্তবায়ন করা হচ্ছে। রহবলের পশ্চিম পাড়ায় এই প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছে। 

পুষ্টি

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন শিবগঞ্জ উপজেলার রহবল পশ্চিমপাড়া গ্রামে স্থাপিত হয়েছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম। 

কর্মসূচিতে পুষ্টি-প্রযুক্তি গ্রামের ৫০ জন কৃষক-কৃষানীর মাঝে প্রত্যেকে ১ টি করে বলসুন্দরী জাতের কূলের চারা ও ১ টি করে আম্রপালী জাতের আমের চারা এবং দুটি করে প্লাষ্টিক নেটের বেড়া সরবরাহ করা হয়। ‘পুষ্টি প্রযুক্তি গ্রামে’ রোপণকৃত চারা গাছগুলো পরম যত্নে বড় হচ্ছে কৃষকের বসতবাড়িতে।

এছাড়াও বসতবাড়ির পতিত জমিতে উদ্বুদ্ধকরণের মাধ্যমে স্বল্পপরিসরে পেঁপে, আদা, হলুদ, ওলকচু, সজিনা, কচুশাক, মাছআলু, তালআলুসহ রকমারি অপ্রচলিত সবজির চাষ হচ্ছে ।   

এ প্রকল্পের তত্বাবধানে রয়েছেন রহবল ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. সাইফুর রহমান। তিনি বলেন, দিন দিন মানুষ বাড়ছে, কিন্তু জমির পরিমান কমে যাচ্ছে। বসতবাড়ির আশেপাশে স্বল্পপরিসরে অনেক পতিত এবং সাময়িক পতিত জমি থাকে, এ সকল পতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পারিবারিক সবজি-পুষ্টির চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ।

গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

ChetonaBarta: বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল বেলা একটার দিকে র‌্যাব-১২,বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বি.এন এর নেতৃত্বে র‌্যাবের একটি টিম মহাস্থান এলাকায় একটি বাসে তল্লাশি করে যাত্রীবেশে থাকা তিন মাদক কারবারিকে আটক করে। এরপর তাদের কাছ থেকে ১৫ কোজ গাঁজা জব্দ করে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। 
 র‌্যাব সূত্র জানায়, আটক মাদক ব্যবসায়ীরা হলো লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার সাকাতি গ্রামের রেজাউল ইসলাম (২৩) একই উপজেলার নতুন সাকাতি গ্রামের মশিউরর রহমান (২০) ও সাকাতি এলাকার  তুহিন ইসলাম (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পল্লীতে এক স্বামী পরিত্যক্ত নারীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ, ৭ মাসের অন্তস্বত্বা, থানায় মামলা, ধর্ষক গ্রেফতার।

থানার মামলা সূত্রে জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান দক্ষিণ পাড়া গ্রামের হত দরিদ্র ফেরদৌস ইসলাম মেয়ে (২২) কে উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকপুর গ্রামের শহিদুল ইসলাম এর সঙ্গে বিয়ে দেয়। গত ৩ বছর পূর্বের পারিবারিক কলোহের কারণে ওই গৃহবধুর বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। তার পর থেকে মেয়েটি তার একটি সন্তান কে নিয়ে তার পিতার বাড়িতেই বসবাস করে। একই গ্রামের হামেদ আলীর ছেলে অনার্স পড়ুয়া ছাত্র শাফিউল ইসলাম (২৫) এর কু-নজর পরে ওই নারীর উপর। একপর্যায়ে সে ওই নারীকে প্রেমের ফাঁদে ফেলে। প্রেমিক কৌশলে বিয়ের প্রলোভন দিয়ে ওনারীর সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তুলে। অভিযুক্ত যুবক ওই যুবতীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করায় ওই নারী ৭ মাসের অন্তসত্বা হয়ে পড়ে।

ওই নারী অভিযুক্ত যুবকে বিয়ের কথা বললে তাল বাহানা করে কালপেক্ষপন করে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা করে। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ ধর্ষককে আটক করে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় মামলা নেওয়া হয়েছে। মামাল প্রেক্ষিতে তাৎক্ষনিক ধর্ষক কে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরিক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার : সংবাদ সম্মেলন করে প্রেমিকের সাথে বিয়ের ঘোষণা দিলেন বগুড়ার শিবগঞ্জের গামড়া এলাকার সাদিয়া আক্তার। গতকাল সোমবার সকালে তিনি বগুড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বর্তমান বয়স ১৮ বছর এক মাস। তিনি তার গ্রামের ইউনুছ আলীর ছেলে ইব্রাহিম হোসেনকে দীর্ঘদিন ধরে ভালোবাসেন। ইব্রাহিমও তাকে ভালোবাসেন। বিষয়টি তাদের পরিবারকে জানালে তারা কেউ তা মেনে নেয় না। ফলে তিনি বাধ্য হয়ে গত ১৫ জুলাই বগুড়া নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ইব্রাহিমকে বিয়ে করেন। বর্তমানে তারা সুখে আছেন জানিয়ে উভয় পরিবারকে তা মেনে নেয়ার আহবান জানান।


শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব দুস্থদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে  এ ভিজিএফ এর চাল  বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা, সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজিয়া সুলতানা, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ইউপি সচিব রাসেল খান প্রমুখ। 


শিবগঞ্জ প্রতিনিধিঃ শিবগ‌ঞ্জের আটমুল কুলুপাড়া গ্রামে রনি আকন্দ নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু । রনি (২৮) বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ছোট বেলঘড়িয়া কুলুপাড়া গ্রামের জ‌নৈক রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার (২জুলাই) গভীর রাত পযর্ন্ত আটমুল - ভাইয়েপুকুর সড়কের পাশে বসে বন্ধুদের সাথে আড্ডায় মাদক সেবক করে বাড়িতে ফেরার পর সে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে মমূর্ষবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কত্যবরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রনির পরিবারের দাবী, তাকে নেশা জাতীয় মাদক খাইয়ে হত্যা করা হতে পারে। পরিবারের লোকজন আরো জানান, নিহত রনির ৯বছর বয়সের একটি ছেলে সন্তান আছে। তার স্ত্রীর সাথে ওই গ্রামের রঙ্গিলা নামে এক যুবকের পরকীয়ার সম্পর্ক ছিল।

স্থানীয় ইউপি সদস্য শ্রী নিখিল চন্দ্রসহ অনেকে জানিয়েছে, নিহত রনি আন্তঃ জেলা অটোভ্যান, ইজিবাইক ছিনতাই সহ নানা বড় বড় অপরাধের সাথে জরিত। রনি এলাকার প্রভাবশালী ছিনতাইকারি একটি সিন্ডিকেট চক্রের হয়ে দীর্ঘদিন কাজ করতেন। যে কারনে সে বগুড়া, জয়পুরহাটের কয়েকটি মামলায় দীর্ঘদিন জেল হাজতে ছিলেন।
রনি গত কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছেন। সে এলাকার নেশাখোরদের সাথে নিয়মিত মদ পান করতো।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য রনির লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে ব্যবস্থা নেয়া হবে।


শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে ইয়াবা সেবনকালে জাকির হোসেন খোকন (৪৫) নামের এক স্কুলশিক্ষক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে শিবগঞ্জ থানার ধাওয়াগী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃত জাকির হোসেন খোকন ধাওয়াগীর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং একই গ্রামের মৃত আরাব হোসেনের ছেলে।জানা গেছে, শিবগঞ্জ থানা পুলিশের একটি দল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধাওয়াগী গ্রামে ইয়াবা সেবনকালে জাকির হোসেন খোকন ও তার সহযোগী শহিদুল ইসলামকে গ্রেফতার করে।
 
এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুজন ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।


 স্টাফ রিপোর্টার: বগুড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে অনার্স পড়ুয়া শিক্ষার্থীসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার টিম। গ্রেফতারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার পদ্মপুকুর গ্রামের  হাফিজার রহমানের ছেলে মাহবুর রহমান (২৩) ও আব্দুল সামাদের ছেলে শরিফুল ইসলাম (২৪)। 
শরিফুল সরকারি আজিজুল হক কলেজে অনার্স চতুর্থ বর্ষে শিক্ষার্থী ও মাহবুর তার সহযোগী হিসেবে কাজ করতো। 
সোমবার দিবাগত রাত পৌনে ১টার সময় পুলিশ তাদের শহরের কারবালে এলাকার বগুড়া-সান্তাহার মেইন রোড থেকে গ্রেফতার করে জেলা সবাইবার ও গোয়ন্দা শাখা (ডিবি) পুলিশ। তাদের বিরুদ্ধে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের সাইবার টিমের ইনচার্জ (ইন্সপেক্টর) এমরান মাহমুদ তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলার সবাইবার পুলিশের টিম সূত্র জানায়, লকডাউনে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের কথা উঠলে তারা সেই সুযোগ কাজে লাগিয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে বেকায়দায় ফেলতে ২০১৭ সালের অটোরিকশা বন্ধের ভিডিও ফেসবুকে প্রচার করে। 
শিবগঞ্জ উপজেলা ৩৭ নামের ওই ফেসবুক গ্রুপে ভিডিওটি প্রচার করে তারা ঘটনাটিকে সমসাময়িক রুপ দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি ও গ্রুপ থেকে বিভিন্ন সময় তারা মিথ্যা উস্কানিমূলক ও সরকারবিরোধী গুজব ছড়িয়ে যাচ্ছিল। এজন্য তারা ৫টি ফেইক ফেসবুক আইডিও ৩টি পেজ ব্যবহার করতো। 
জেলার অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য একাজগুলো করতো।


শিবগঞ্জপ্রতি‌নি‌ধিঃ কো‌ভিড-১৯ এর কারণে সারাদেশে সরকারি ভাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষনা প্রদান করেন। সরকারি নিময় নীতি উপেক্ষা করে বিদ্যালয় পরিচালনা করায়  ভাম্যমান আদালতের মাধ্যমে ২টি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিলেন উপজেলা নির্বাহী অফিসার। 

জানা যায়, কোভিড-১৯ এর কারণে সারাদেশের  সরকারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা থাকা স্বত্বেও শিবগঞ্জ উপজেলা চন্ডিহারা বাজারে অবস্থিত আলোর মেলা কেজি স্কুল কর্তৃপক্ষরা  সরকারি নিময় নীতি উপেক্ষা করে সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত চুপি চুপি স্কুল পরিচালনা করে আসছেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা  জানতে পেরে তিনি বৃহস্পতিবার সকাল  সাড়ে ৯টায় উক্ত বিদ্যালয়ে অভিযান চালান। ২ শতাধিক কোমলমতি শিশুদের নিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে কর্তৃপক্ষরা পরীক্ষা নিচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা তাৎক্ষনিক প্রতিষ্ঠানের পরিচালক দুলালুর রহমানের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, নির্মূল ও প্রতিরোধ) আইন ২০১৮ মূলে  বিদ্যালয় কর্তৃপক্ষের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোকামতলা এলাকার প্রতিভা মডেল কেজি স্কুল অভিযান চালনা এবং এ শিক্ষা প্রতিষ্ঠানে তালা জুলিয়ে দেওয়া হয়।


শিবগঞ্জ, বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। অভিযানের প্রথম দিন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মহাস্থান বন্দর এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল বেরুনী সিপুল (৩২) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশ।

আটককৃত শিপুল বগুড়া সদর উপজেলার মথুরা পূর্ব পাড়ার মুজিবুর রহমান স্বর্ণকারের পুত্র।


শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে এস আই বেলাল সঙ্গীয় ফোর্সসহ


রাত সাড়ে ৯টায় মহাস্থান গরুর হাটের সামনে ইয়াবা বিক্রির সময় ৫০ পিস ইয়াবাসহ শিপুলকে আটক করা হয়। এসময় শিপুল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশকে চ্যালেঞ্জ করে। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।


পুলিশের কাছে কেন সে সাংবাদিক পরিচয় দিল এ ব্যাপারে সে পুলিশকে জানিয়েছে, সাংবাদিক পরিচয়দানকারী বেশ কয়েকজন তাঁর সাথে ওঠাবসা করে। তাদের কাছ থেকে বিভিন্ন নিউজ কপি করে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করতো। তারাই তাকে সাংবাদিক পরিচয় দিতে বলেছে বলে জানায়।এ ব্যাপারে আটক শিপুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানিয়েছেন। উল্লেখ্য, মাদকের হট স্পট মহাস্থানে মোবাইল ফোনে বিক্রি হচ্ছে হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল  বেশ কয়েকটি মিডিয়ায় এমন নিউজ প্রচার হওয়ার পর পুলিশ অভিযান শুরু করেছে।


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের হাতে নিহত বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়ায় পুলিশ কনস্টেবল মুকুলের পিতার হাতে স্থানীয় সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ কর্তৃক অনুদানের ৪০ হাজার টাকা তুলে দেন এমপি প্রতিনিধি রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।

আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের ৭ টি পুজা মন্ডপে অনুষ্ঠিত শারদীয় দূর্গা পুজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন ইউপি চেয়ারম্যান ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা ।
বুধবার বিকালে শতাধীক মোটর সাইকেল শোভা যাত্রা নিয়ে ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম , ও সন্ধ্যায় ইউনিয়ন যবলীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন টুটুল ইউনিয়নের  ৭ টি পূজামন্ডপ পরিদর্শন করেন পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, গাংনগর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আতিক রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিপুল, ইউপি সদস্য জাকির হোসেন, শ্যামল চন্দ্র রায়, জিতেন বাবু, সমন কুমার রায় সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা সহ পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ। 


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার বড়াইল বাকসন গ্রামে খালের উপর নিজস্ব তহবিল থেকে কালভাট ব্রীজের শুভ উদ্বোধন করেন ময়হাট্রা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সমাজ সেবক মোমিনুর ইসলাম রুপম। তিনি বলেন, সরকারী সকল অনুদান সমবন্টনের ভিত্তিতে আগামী দিনে ময়দান হাট্রা ইউনিয়নকে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যেতে চাই। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তারই ধারাবাহিকতায় এগিয়ে নিয়ে যেতে হবে ময়দান হাট্রাকেও।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হারুনার রশিদ, সমাজ সেবক শাহেদ আলী, মোকারম হোসেন,  আলহাজ্ব মাজেদ আলী প্রমুখ।


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের লাহিড়ী পাড়া ইউনিয়নের রায়মাঝিরা উচ্চ বিদ্যালয় হলরুমে শনিবার সন্ধ্যায় ১,২,৩ ওয়ার্ড ছাত্রলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

 ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আবুল কালাম আজাদ জুয়েলের সভাপতিত্বে  বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাকসুদুল আলম সুজন পাইকার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক আব্দুল মজিদ,সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আহসান হাবিব বাবুল।
 এ সময় উপস্থিত ছিলেন, এরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাসেদুল ইসলাম, ছাত্রলীগ নেতা বিপ্লব, ইমাম হোসেন জুয়েল, রাসেল ইসলাম, আরিফ, হিমেল রানা, আব্দুস ছালাম , আল- আমিন,শিবলু, সবুজ ইসলাম, সাকিল আহম্মেদ শেষে ১,২,৩ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।


আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ মহাস্থান মাজারে অবস্থানরত পাগলী রামপুরার নুর পাগলার মেয়ে শাহ নুর শাহকে রবিবার রাতে শিবগঞ্জ থানা পুলিশ ও মাজার কর্তৃপক্ষ তার পরিবারের কাছে হস্তান্তর করেন।


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট শীল্পপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকরাম হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বলেই আজ আমরা স্বাধীন  দেশের নাগরিক, আমরা যে আধুনিক সুযোগ সুবিধা ভোগ করছি সব তার আতœত্যাগের ফসল। বঙ্গবন্ধু ছাড়া কোন দিন আমরা স্বাধীনতার আলো দেখতে পারতাম না। তিনি  বুধবার বিকালে মোকামতলা  বন্দরে  ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
 ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর ফারুক মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়। অন্যান্যনের মধ্যে জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু, জেলা যুবলীগ নেতা সাজেদুর রহমান সিজু, সদর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম কুমার রায়, কেন্দ্রীয় বৌদ্ধ,খ্রীষ্টান  পরিষদের সহ সভাপতি শ্রী ফটিক অধিকারী, কেন্দ্রীয় প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শরিফুল ইসলাম, । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক খ,ম শামিম আহম্মেদ, সহ সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক  সম্পাদক তাজুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, মোকামতলা বন্দর  যুবলীগের সভাপতি আইয়ুব মন্ডল, রায়নগর ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহা আলম,সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবু,  দেউলী ইউনিয়ন যুবলীগ সভাপতি  আঃ হাই, সৈয়দ পুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাহেব মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুবলীগ  নেতা সেলিম আহম্মেদ, মোরশেদুল ইসলাম পান্না, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আরিফ হাসান রাসেল, মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারুফ মন্ডল,আবু ছালেক রিপু,  জুয়েল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আপেল মাহমুদ।


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ রবিবার বিকালে মহাস্থান বন্দরে রায়নগর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল ও শোক র‌্যালী অনুষ্ঠিত হয়।
 উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামের সভাপতিত্বে শোক র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট শীল্পপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকরাম হোসেন।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, বিশেষ অতিথি জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সমবায় ব্যাংকের চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু, জেলা যুবলীগ নেতা সাজেদুর রহমান সিজু, সদর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন। এ সময় উপস্থিত ছিলেন, পিরব ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল করিম, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম দুদু, থানা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, আলহাজ্ব আব্দুল জলিল, সোলায়মান আলী, রেজাউল করিম রেজা, আবু বক্কর সিদ্দিক, ফজলুল বারী, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক খ,ম শামিম আহম্মেদ, সহ সভাপতি শহিদুল ইসলাম শহিদ, যুবলীগ নেতা শাহাব উদ্দিন শিবলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, জেলা ছাত্রলীগের নেতা শাহ কামাল তালুকদার , মোকামতলা ইউনিয়ন যুবলীগ সভাপতি ওমর ফারুক, রায়নগর ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহা আলম,সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবু, কামাল পাশা, ৯ ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহা আলম, আওয়ামীলীগ নেতা বাবু মিয়া, আল আমিন, মামুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আরিফ হাসান রাসেল।


আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বাদ যোহর মহাস্থান মাজার রোডে আলীম সুপার মার্কেটে সঙ্গীত ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন উপলে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। 
উক্ত দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক সাইফুল ইসলাম ইন্না, তোফাজ্জল হোসেন তোফা, সঙ্গীত ইলেকট্রনিক্স এর প্রোপাইটর নুরনবী রহমান, আব্দুল বারী, আনিছার রহমান, মইনুল ইসলাম শাকিল, সুইট, সোহাগ, ইব্রাহিম হোসেন, নিপু, আব্দুর রশিদ, হেলাল উদ্দিন, মাওঃ আব্দুল গাফ্ফার, হাফেজ মাওঃ আব্দুল মতিন, মাহবুব রহমান, রায়হান আলী সহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করে মহাস্থান মাজার মসজিদ এর পেশ ইমাম হাফেজ মাওঃ আব্দুল হামিদ।


আকাশ সদর বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারে রংপুর বগুড়া মহাসড়কে যানজট নিরাসন করার লে সোমবার দুপুরে মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজ হলরুমে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুর সভাপতিত্বে উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা ,অন্যান্যের মধ্যে স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন লালু ,আবু রায়হান ,বিশিষ্ঠ ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন বাবু মিয়া, শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন তোফা ,জাপা নেতা আলা উদ্দিন ,সাইফুল ইসলাম, শাহাদৎ হোসেন,শাহিনুর ইসলাম ,বেলাল মন্ডল সহ স্থানীয় ব্যবসায়ী গন্য মান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক সাইদুর রহমান সাজু ।


আকাশ মহাস্থান (বগুড়া)প্রতিনিধিঃ রবিবার সকাল ১০ টায় শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরন করা হয়।
প্রধান অতিথি হিসাবে গরীব ও দুঃস্থ্যদের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, ইউপি সচিব কহিনুর ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন লালূ, ওয়াহেদ আলী হাম্মাদ, আব্দুর রাজ্জাক, আবু রায়হান, শাহজামাল হোসেন, সফিউজ্জামান সাইফুল, আবু বক্কর সিদ্দিক, আসালত জামান সহ সকল ইউপি সদস্য ও সদস্যাবৃন্দু । উল্লেখ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অত্র ইউনিয়নের ১৬২২ টি গরীব ও দুঃস্থ্য পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget