ক্যাটাগরি "সোনাতলা"

 সোনাতলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। স্থানীয় হিমিকাস এঞ্জেলস ফর হিউম্যানিটি নামের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা হাসিমুখ নামের একটি প্রকল্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিয়ে দীর্ঘ প্রায় ১ বছর যাবত কাজ করে যাচ্ছে। সংগঠনটি উপজেলা সদর থেকে প্রায় ১৩/১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণে পাকুল্লা এলাকায় অবস্থিত। 

পুষ্টি ও স্বাস্থ্যসেবা
সুবিধাবঞ্চিত নারীদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে

ওয়ান ফার্মা ও এগ্রিকেয়ারের অর্থায়নে প্রতিষ্ঠানটি পরিচালিত। ওই এলাকার ১শ’ দরিদ্র সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের প্রতি সপ্তাহে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা হয়।

এক পরিসংখ্যানে জানা গেছে, দেশের ৪২ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে। তাছাড়াও বাংলাদেশের গর্ভবর্তী ও প্রসূতি নারীরা গর্ভকালীন সময় থেকে নানা ধরনের অপুষ্টিজনিত জটিলতায় ভুগে থাকেন। সামাজিক ও অর্থনৈতিক কারণে দরিদ্র জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে থাকেন। তাই এই ধরনের সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

স্থানীয় লোকজন জানান, বর্তমান করোনা মহামারীর কারণে কর্মজীবী মানুষগুলো যখন পরিবার পরিজন নিয়ে হতাশায় দিন কাটাচ্ছে, ঠিক সেই মুহুর্তে হাসি মুখ নামের একটি প্রজেক্টের মাধ্যমে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছে।

এ বিষয়ে অত্র সংগঠনের চেয়ারম্যান রহমান অবন্তী হিমিকা জানান, বগুড়া জেলার সোনাতলা ও সারিয়াকান্দিতে এই সংগঠনটি ইতিমধ্যেই প্রতি সপ্তাহে ১শ’ পরিবারকে বিনামূল্য পুষ্টিকর খাবার সরবরাহ করে যাচ্ছে। বিগত ১ বছর ধরে সংগঠনটি দরিদ্র জনগোষ্ঠীর একটি বিরাট অংশ নিয়ে কাজ করে যাচ্ছে।

সোনাতলা (বগুড়া) প্রতিনি: বগুড়ার সোনাতলায় গতকাল বুধবার থানা পুলিশ এক অভিযান চালিয়ে উপজেলার পাকুল্লা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকা থেকে ১৫ ফিট উঁচু একটি গাঁজার গাছ সহ এক ব্যক্তিকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, সোনাতলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকুল্লা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত বাচ্চু কাজীর ছেলে উজ্জল কাজীর বাড়িতে অভিযান চালিয়ে ১৫ ফিট উঁচু একটি গাঁজার গাছ সহ ওই বাড়ির মালিককে আটক করে। আটককৃত ব্যক্তি নিজ বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে চাষাবাদ করে আসছিল বলে ওসি রেজাউল করিম রেজা জানান। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সোনাতলায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গতকাল তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

চেতনাবার্তা ডেস্কঃ বাবার সাথে অপহরণ নাটক করে সিনেমার কাহিনীকে হার মানিয়েছে রাকিবুল হাসান রিয়াদ নামে এক যুবক। এই নাটকের ‘পরিচালক ও প্রযোজক’ সে নিজেই। বান্ধবীকে  এক লাখ টাকার আইফোন কিনে দেয়ার জন্য বাবার সাথে সে এই অপহরণ নাটক সাজিয়েছিল। কিন্তু বিধি বাম। বাবার কাছ থেকে মুক্তিপণের একলাখ টাকা হাতিয়ে নেয়ার আগেই তার চতুররতা ধরা পড়ে। অবশেষে র‌্যাব -১২ বগুড়ার সদস্যরা এক বন্ধুসহ তাকে উদ্ধার করলে নাটকের অবসান ঘটে। 




উদ্ধার হওয়া রাকিবুল হাসান রিয়াদ (১৯)  সোনাতলা নামাজখালী গ্রামের ওবায়দুল সরকারের ছেলে। এ ছাড়া তার বন্ধু মুন্না হাসান (১৮)। মোঃ, জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী হাট এলাকার মইদুল আকন্দের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, রিয়াদ (১৯) বাবার কাছ থেকে একলাখ মুক্তিপণ আদায়ের কৌশল হিসাবে বাড়ি থেকে বের হয়ে আত্মগোপন করে। আত্মগোপন করে থাকা অবস্থায় সে তার মোবাইল ফোন বন্ধ করে রাখে। পরবর্তীতে রিয়াদ বাড়ীতে ফিরে না আসায় তার


মা-বাবা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি এবং সম্ভাব্য সকল স্থানে  তাকে খোঁজাখুঁজি করেন। কিন্তু রিয়াদের কোন সন্ধান না পেয়ে তার মা  সোনাতালা থানায় গত ২৫ জুলাই সাধারণ ডায়েরী করেন। এ অবস্থায় পরের দিন ২৬ জুলাই রিয়াদের মোবাইল ফোন হতে তার বাবা বগুড়া বিদুৎ বিভাগে কর্মরত মোঃ ওবাইদুলের মোবাইলে ফোন আসে। এ সময় তাকে বলা হয় ‘তোর ছেলে রিয়াদকে জীবিত উদ্ধার করতে হলে জরুরিভাবে এক লাখ টাকা রেডি করে জানা’। মোবাইল ফোনে এ কথা জেনে তার মা-বাবা বুঝতে পারেন রিয়াদ অপহৃত হয়েছে।


এরপর তারা দ্রুত বগুড়া র‌্যাব ক্যাম্পে এসে রিয়াদকে উদ্ধারের জন্য সহযোগিতা চান।  রিয়াদকে প্রচন্ড মারপিট করা করা হচ্ছে বলেও তারা র‌্যাবকে জানায়। অপহৃত রিয়াদের কান্নাকাটিতে তার বাবা-মা ভেঙ্গে পড়ে এবং মুক্তিপনের টাকা দেওয়ার জন্য রাজি হন।
এরপর র‌্যাবের একটি টিম রিয়াদকে উদ্ধারের জন্য অভিযানে নামে। র‌্যাবের টিমটি বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন স্থানে অভিযান করে অবশেষে ব দুপচাঁচিয়া এলাকা হতে  কথিত অপহৃত রাকিবুল হাসান রিয়াদ (১৯), তার বন্ধু মুন্না হাসান (১৮) কে উদ্ধার করে 


 এরপর র‌্যাবের জিজ্ঞাসাবাদে রিয়াদ ও মুন্না স্বীকার করে, রিয়াদ তার বাবার কাছ হতে এক লাখ টাকা মুক্তিপন নেওয়ার উদ্দেশ্যে এই অপহরণ ও মারপিটের নাটক সাজিয়েছিল।  মুক্তিপনের একলাখ টাকা পেলে রিয়াদ তার এক বান্ধবীকে একটি আইফোন উপহার দিতো বলেও জানায়। তাই পরিকল্পিত রিয়াদ ও তার বন্ধু মুন্নআএই নাটক সাজায় এবং মোবাইল বন্ধ করে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় অবস্থান করে।


পরে রিয়াদ ও তার বন্ধু  মুন্নাকে অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়। তারা ভবিষ্যতে এধরনের কর্মকান্ডে নিজেদের আর জড়াবে না বলেও তারা র‌্যাবের কাছে মুচলেকা দেয়।


ডেস্কঃ বগুড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম সাদিয়া (৪) ও ইউসুফ (৫)। সাদিয়া ওই এলাকার আসাদুলের মেয়ে ও ইউসুফ মতিয়ার রহমানের ছেলে।

সোনাতলা উপজেলার পূর্ব তেকানী গ্রামে সোমবার এ ঘটনা ঘটে। সন্ধ্যার পরে তাদের মরদের পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা।


স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে নিখোঁজ হয় দুই শিশু। গ্রামের বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে স্থানীয়রা বাড়ির পার্শ্বের পুকুর পাড়ে সাবানের কেস ও গামছা পরে থাকতে দেখেতে পায়। এরপর স্থানীয়রা পুকুরে থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

সোনাতলা থানার ওসি রেজাউল করিম জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের কারও অভিযোগ না থাকায় মরদের তাদের কাছে নিয়ম মেনে হস্তান্তর করা হয়েছে।


 


সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বিরল প্রজাতির পারুল গাছের বীজ ও শিকড়  থেকে ৯ টি চারা উৎপাদন করে সারা ফেলেছেন সজল। কঠোর পরিশ্রম করে সোনাতলার মাটিতেই  চারা উৎপাদন করতে সক্ষম হয়েছেনি তিনি। 

এর আগে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণী, উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষকবৃন্দ কলেজে এসে গাছটির বংশ বিস্তারে চেষ্টা চালালেও তারা হয়েছেন ব্যর্থ। অবশেষে কঠোর পরিশ্রম করে সফর হলেন সজল।  
বগুড়ার সোনাতলা সরকারি নাজির আখতার কলেজ চত্বরে রয়েছে বিশাল আকৃতির পারুল গাছ । প্রায় ১শ বছর আগে কলেজের প্রতিষ্ঠাতা ও জমি দাতা সৈয়দ নুরুল হুদার পিতা সৈয়দ নাজির আলী ভারতের ভাগলপুরে বিট্রিশ শাসনামলে চাকুরি করা কালে পারুল গাছের দুইটি চারা এনে কলেজ ক্যাম্পাসে রোপন করেন। দুইটি চারার মধ্যে একটি গাছের চারা মারা যায়। আরেকটি গাছ এখনও  রয়েছে। গাছটির বয়স প্রায় একশ’ বছর। এটি একটি বিরল প্রজাতির বৃক্ষ। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় আর কোথাও এই গাছের সন্ধান পাননি উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষকরা। 


উপজেলার গড়ফতেপুর গ্রামের মৃত আব্দুল লতিফ আকন্দের জ্যেষ্ঠ পুত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ ও রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী বর্তমানে নৌ ও পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব ড. আজাদুর রহমানের সহযোগিতায় তার ভাই একেএম দিদারুল ইসলাম সজল (৪২) অক্লান্ত পরিশ্রম ও মেধা খাটিয়ে ওই বিরল প্রজাতির পারুল গাছের বীজ ও শিকড় থেকে ইতিমধ্যেই ৯টি চারা উৎপাদন করেছেন। নিজ বাড়িতে তিনি প্রায় ৫ বছর আগে চারাগুলো উৎপাদন করতে সক্ষম হয়েছেন। বর্তমানে গাছগুলো ৫ থেকে ৬ ফুট উচ্চতার হয়েছে। 


এ বিষয়ে বৃক্ষ প্রেমিক সজল জানান, বিলুপ্ত প্রজাতির বিরল পারুল গাছটি এশিয়া মহাদেশের মধ্যে শুধু বগুড়ার সোনাতলায় রয়েছে। এই গাছটি এক সময় বিলীন হয়ে যেতে পারে। ফলে ভবিষ্যৎ প্রজন্ম ওই বিরল প্রজাতির বৃক্ষটির সৌন্দর্য দর্শন ও ফুলের সুভাষ উপভোগ থেকে বঞ্চিত হবে। তিনি এই চারাগুরোর মধ্যে থেকে একটি নিজ বাড়িতে এবং অন্যগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, জাতীয় যাদু ঘরের সামনে রোপন করতে চান।

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget