ক্যাটাগরি "হাজরাদিঘী"

সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেছেন, সন্ত্রাস ও মাদক দ্রব্যের ব্যবহার বন্ধে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। এ জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন, গুটিকয়েক মাদকসেবী-সন্ত্রাসীদের কারণে গোটা সমাজ জিম্মি হতে পারে না। এদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।  এ জন্য সমাজের যুব সমাজকে সঠিক পথে পরিচালিত হতে হবে। এলাকার সমস্যা সমাধানে সামাজিক ভাবে উদ্যোগে নিতে হবে। তাহলেই সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।
গতকাল রবিবার বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন ঘোড়াধাপ বন্দর ব্যবসায়ী মালিক সমিতির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বগুড়ার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান উপরোক্ত কথা বলেন। ঘোড়াধাপ বন্দর ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন মিশু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘোড়াধাপ বন্দর ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর আলম বাদশা, কমিটির উপদেষ্টা সমাজ সেবিকা নিলুফা ইয়াসমিন, অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আসলাম হোসেন, ব্যবসায়ী ও সমাজ সেবক আনোয়ার হোসেন, ডাঃ নূর মোহাম্মদ বাদশা, খোরশেদ আলম, মুরাদুজ্জামান মুন্টু, আব্দুল করিম, আব্দুস সালাম, রায়হান আলী রাঙ্গা, মশিউর রহমান মিশু, আব্দুল হান্নান, ডাঃ নজরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন রায়হান আলী রাঙ্গা ও সাইফুল ইসলাম স্বপন।

স্টাফ রিপোর্টার  (চেতনা বার্তা ডট কম)ঃ সমাজের অবক্ষয়রোধে খেলাধুলা করা প্রযোজন। গ্রাম পর্যায়ে এধরনের বড় খেলার মাধ্যমে অনেক ভাল খেলোয়াড় বেরিয়ে আসবে এবং আগামীতে জাতীয় দলে খেলবে। গতকাল শুক্রবার সকালে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের শশীবদনী স্কুল মাঠে এসটিআর ফাউন্ডেশন (আইপিল) এর উদ্যোগে ক্রীকেট খেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও দৈনিক বগুড়ার সম্পাদক রেজাউল করিম বাদশা। এসটিআর ফাউন্ডেশনের পরিচালক আবু বক্করের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের খবরের সম্পাদক আব্দুল মোত্তালেব মানিক, বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক রিয়াজ চন্দ্র সরকার, জেলা ক্রীড়া অফিসার নূরুল ইসলাম কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমুখ। খেলায় উপজেলার ১৬টি দল অংশগ্রহন করছে। উক্ত খেলায় দৈনিক বগুড়া মিডিয়া পাটনার শিপ হিসেবে সহযোগিতা করছেন। প্রথম খেলায় নুনগোলা ক্রীকেট ক্লাবকে হারিয়ে নওদাপাড়া ক্রীকেট ক্লাব জয়ী হয়।

আশোকোলা, (বগুড়া)ঃ গতকাল শনিবার বাদ যোহর বগুড়া সদরের আশোকোলা পাইকার পাড়ায় মৌমাছি খেলাঘর সংঘঠনের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত।
সমাজ সেবক আলহাজ্ব আশরাফ আলী পাইকার আক্কার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল সরকার ইসলাম,নুনগোলা ইউপি চেয়ারম্যান মাওঃ ইমদাদুল হক,ইউপি সদস্য সাইফুল ইসলাম,ইউপি সদস্য মাওঃ জাহেদুর রহমান,ইউনিয়ন সেচ্ছা সেবকদলের সভাপতি শাহ আলম জনি প্রমুখ। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন,আলহাজ্ব মাওঃ মোঃ রেজাউল করিম কাওছারী সিরাজগঞ্জ । ২য় বক্তা ক্বারী মাওঃ মামুনুর রশিদ,বগুড়া।

হাজরাদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা সদরের নুনগোলা ইউনিয়নের আশোকোলা গ্রামে জোব্বার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ২৪ শে জানুয়ারী শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায়। দুই ক্যটাগরির ফাইনাল খেলায় ছোটদের মাঝে ২-০ সেটে জয়লাভ করে রাজিব ও সাইদুল জুটি। পরবর্তীতে বড়দের মাঝে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে জোব্বার স্মৃতি সংঘ বনাম বাঘোপাড়া দক্ষিণপাড়া ক্লাব। উক্ত খেলায় জোব্বার স্মৃতি সংঘের মামুন ও আসিফ জুটি বাঘোপাড়া দক্ষিণপাড়া ক্লাবকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে মাঠপ্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুটি চ্যাম্পিয়ন দলকে একটি করে রাঁজহাঁস ও রানার আপ দলকে একটি করে মাদী হাঁস উপহার দেওয়া হয়। এছাড়াও ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে মামুনকে ক্রেস্ট প্রদান করা হয়। নুনগোলা ইউনিয়নের মহিলা সদস্যা হালিমা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা এমদাদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম, ছাইফুল ইসলাম, আজিজার রহমান, বাদল মিয়া, শাহীন হোসেন, আব্দুল মতিন, গোস্ট কর্মকার, রঞ্জিত কর্মকার, বেলাল হোসেন, রেজভী আহম্মেদ, ফিরোজ মিয়া, জহুরুল ইসলাম, রজিত, সুলতান, সেলিম এ ছাড়াও উপস্থিত ছিলেন চেতনা বার্তা সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ। পুরো খেলাটি পরিচালনা করেন ফজলুর রহমান সেলিম, জাহাঙ্গীর, নাজিম।

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget