ক্যাটাগরি "কাহালু"

কাহালু

কাহালু প্রতিনিধিঃ  তৃতীয়বারের মত দেশসেরা মাছের রেনু-পোনা উৎপাদকারী নির্বাচিত হয়ে জাতীয় স্বণপদক লাভ করায় কাহালুর আলহাজ্ব মোঃ শফিকুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আছর কাহালু রেলওয়ে বটতলায় উপজেলা পোনা উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, সমাজ সেবক, মাছচাষি, জেলেসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই গুণী মাছচাষিকে ক্রেস্ট, ফুলের মালা, ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেছেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পোনামাছ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পোনামাছ উৎপাদনকারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নারহট্ট ইউপি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদারসহ উপজেলা পোনামাছ উৎপাদনকারী সময়বায় সমিতির নেতৃবৃন্দ।

কাহালু বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন স্থানে প্রভাবশালীদের অবৈধ দখলে থাকা সরকারি খাস জায়গায় এখন ১০৭ ভুমিহীন ও গৃহহীন পরিবারের স্বপ্নের ঠিকানা হয়েছে। এখানে উদ্ধার হওয়া মোট ৬২৩ শতক জায়গার মুল্য প্রায় ৪ কোটি টাকা। সরকারি এই মুল্যবান জায়গাতে মুজিববর্ষের উপহার হিসেবে ভুমিহীন ও গৃহহীনদের সরকারিভাবে নির্মাণ করে দেওয়া হয়েছে পাকা বাড়ি। উদ্ধার হওয়া জায়গাতে আরো ভ‚মিহীন পরিবার যাতে ঠাই পান, তার জন্যে নেওয়া হয়েছে প্রস্ততি।

কাহালু
কাহালুতে সরকারি জায়গায় এখন গৃহহীনদের স্বপ্নের ঠিকানা

সংশ্লিষ্ট সুত্রমতে কালাই ইউনিয়নের পিলকুঞ্জ ডোমপুকুর ৩০০ শতক, দূর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম ভোগারপুকুর ৭০ শতক, ঢেকরভিটা ১৭ শতক, হরিপুরে ৮ শতক, জীবনপুকুর ৩০ শতক, মালঞ্চা ইউনিয়নের পানিসারায় ১৭ শতক, জামগ্রাম ইউনিয়নের শান্তায় ১০ শতক, মুরইল ইউনিয়নের মহরাজায় ৬০ শতক, বড়মহর ৮ শতক, ভাগদুবড়া ৭০ শতক ও পাইকড় ইউনিয়নে ৩০ শতক সরকারি খাস জায়গা ছিলো প্রভাবশালীদের অবৈধ দখলে।

যুগের পর যুগ প্রভাবশালীদের অবৈধ দখলে থাকা সরকারি এই সম্পত্তিগুলো অতীতে দখল মুক্ত করতে বার বার চেষ্টা করেও সম্ভব হয়নি। ইউএনও মোঃ মাছুদুর রহমান এখানে আসার পর সরকারি খাস সম্পত্তি দখল মুক্ত করতে আন্তরিকভাবে চেষ্টা করেন। প্রভাবশালীদের নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে সাহসিকতার সাথে তিনি উল্লেখিত পরিমান সরকারি খাস সম্পত্তি উদ্ধার করেন।

এদিকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি অনুযায়ি মুজিববর্ষে গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে এই সম্পত্তিগুলোই কাজে লাগানো হয়েছে। উদ্ধার হওয়া সরকারি সম্পত্তিতে দু-দফায় ১০৭টি গৃহহীন পরিবারকে সরকারিভাবে পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। এই বাড়িগুলোর নির্মাণ ব্যায় হয়েছে ১ কোটি ৮৫ লাখ ৮২ হাজার টাকা। তারমধ্যে ১৫ টি বাড়ির একেকটি’র নির্মাণ ব্যায় ১ লাখ ৯০ হাজার টাকা এবং বাঁকী ৯২ টি বাড়ির একেকটি’র নির্মাণ ব্যায় ১ লাখ ৭১ হাজার টাকা। সেখানে বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, স্যানিটেশন সুবিধাও দেওয়া হয়েছে। এছাড়ও স্থানীয়ভাবে প্রকল্পের মাধ্যমে লোকজনের যাতায়াত ব্যবস্থার সুবিধার্থে ইট সলিং রাস্তাও করে দেওয়া হয়েছে।

অপরদিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে ভাগদুবরায় উদ্ধার হওয়া খুবই মুল্যবান ৭০ শতক জায়গার উপর গৃহহীনদের জন্য ২৮ টি বাড়ি নির্মাণের লক্ষে মাটি ভরাটসহ আবাসন প্রকল্পের জন্য উপযোগী করা হয়েছে। গৃহহীনদের বাড়ি নির্মাণসহ উল্লেখিত কাজে কোন প্রকার অনিয়ম দুর্নীতি যাতে না হয়, তার জন্য ইউএনও মোঃ মাছুদুর রহমান নিজে দিনরাত সমান করে তদারকি করেছেন। যারফলে বিভিন্ন জায়গায় গৃহহীনদের বাড়ি নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও এখানে বিন্দুমাত্র সেই অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে পিলকুঞ্জ ডোমপুকুর পাড়ে আবাসন প্রকল্পে ঠাই পাওয়া বিধবা রহিমা বেগম (৬০) জানান, এই ইউএনও খুবই ভালো মানুষ। যাদের জায়গা-জমি, বাড়ি-ঘর নেই তাদেরকেই অগ্রাধিকার দিয়ে এখানে বাড়ি নির্মাণ করে দিয়েছেন। নতুন বাড়ি পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সব-সময় দোয়া করছেন। সারিয়াকান্দির দেওভাঙ্গা কুমারপাড়া এলাকার ইউনুছ আলী (৭০)। প্রায় ২০ বছর আগে তার বাড়ি-ঘর যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। ওই সময় এখানে এসে কখনো মানুষের বাড়িতে আবার কখনো ভাড়া বাড়িতে বসবাস করেছেন। অবশেষে এই আবাসন প্রকল্পে তিনি পরিবার নিয়ে মাথা গোঁজার ঠাই পেয়ে শেষ বয়সে এসে অনেক প্রশান্তিতে আছেন।

নারহট্ট ইউপি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল জানান, ইউএনও মাছুদুর রহমানের আন্তরিকতা ও সততায় এখানে আবাসন প্রকল্পের কাজ সবচেয়ে ভালোমানের হয়েছে। দূর্গাপুর ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের জানান, আমার ইউনিয়নে আবাসন প্রকল্পের কাজ শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত ঝড়-বৃষ্টি-বাদল উপেক্ষা করে ইউএনও বাড়ি নির্মাণ কাজ পর্যবেক্ষন করেছেন। যারফলে দূর্গাপুরসহ অত্র উপজেলায় গৃহহীনদের বাড়ি নির্মাণে কেউ অনিয়ম করবার সাহস পাননি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান জানান, প্রভাবশালীদের নানা প্রতিবন্ধকতা থাকার পরেও স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণের সহযোগীতায় অবৈধ দখলে থাকা সরকারি সম্পত্তি দখল মুক্ত করা হয়েছে। এই সরকারি সম্পত্তি উদ্ধারের ফলে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রæত স্বপ্নের গৃহহীন ও ভ‚মিহীন পরিবারের জন্য আবাসন সুবিধা বাস্তবায়ন খুবই সহজ হয়েছে।

 কাহালু প্রতিনিধিঃ  কাহালু উপজেলা তাঁতীলীগের মতবিনিময় সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা তাঁতীলীগের সভাপতি শাহিন ফকির। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তাঁতীলীগের সভাপতি নুরুজ্জামান সোহেল। বিশেষ অতিথি ছিলেন জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান।

কাহালু
 কাহালু

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আল আমিন, সাব্বির হোসাইন সবুজ, সাংগঠনিক সম্পাদক আপেল মল্লিক, দপ্তর  সম্পাদক মামুনুর রশিদ মামুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক নাদিম হোসেন, কাহালু উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক  বাবু কবিরাজ, সহ-সভাপতি আব্দুল করিম যুগ্ন সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকসহ উপজেলা তাঁতীলীগের নেতাকর্মী বৃন্দ।

 মতবিনিময় সভায় বক্তারা বলেন ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন তাঁতীলীগের কমিটি গঠনসহ সাংগঠনিকভাবে শক্তিশালী হকে হবে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে তাঁতীলীগের প্রতিটি নেতাকর্মীকে অগ্রহী ভূমিকা রাখতে হবে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সজাগ থাকতে হবে।  

 

কাহালু (বগুড়া) প্রতিনিধি: কাহালুতে পারিবারিক কলহে রিমা (২০) নামের এক গৃহবধুকে শারীরিক নির্যাতন ও গলাটিপে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনার পর দেড় বছর বয়সের কন্যা সন্তান নিয়ে স্বামী শ্বশুর শাশুড়ি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের উত্তর নাটাপাড়া গ্রামে।

জানা গেছে, উত্তর নাটাপাড়া গ্রামের দিলবার হোসেনের ছেলে মোঃ সাগর (২২) প্রায় ৫ বছর আগে পাশের বাড়ি বেলাল হোসেন প্রামানিকের মেয়ে রিমাকে বিয়ে করে। স্বামী সাগর পেশায় ট্রাকের হেলপার। রিমার কোলে দেড় বছর বয়সের এক কন্যা সন্তান রয়েছে। রিমার পারিবারিক সূত্রে বলা হয় বিয়ের পর থেকেই স্বামী সাগর রিমার উপর শারীরিক নির্যাতন চালাতো। এদিকে ঘটনার দিন বিকেলে ফেসবুকে খারাপ ছবি দেখাকে কেন্দ্র স্বামী-স্ত্রীতে এক কলহে সৃষ্টি হয়। এর পর বিকেল ৩ টার দিকে স্বামী সাগর এ বিষয় নিয়ে স্ত্রী রিমাকে মারপিট করলে রিমা তার পিতার বাড়িতে চলে আসে। কি কারনে সাগর তাকে মারপিট করলো সে ঘটনা রিমা তার পিতা-মাতার কাছে প্রকাশ করে। এরপর রিমা সন্ধ্যার দিকে 

আবাও তার স্বামীর বাড়িতে ফিরে যায়। রাত সাড়ে ৮ দিকে পিতা মাতা সংবাদ পায় যে রিমা মারা গেছে। রিমার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে তারা মেয়ের বাড়িতে গিয়ে রিমাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখতে পায়। এদিকে রিমার মৃত্যুর পরপরই স্বামী সাগর, শ্বশুর মোঃ দিলবার হোসেন (৪০)এবং শাশুড়ি সানোয়ারা (৩৫) রিমার দেড় বছর বয়সের শিশু কন্যাকে নিয়ে অন্যত্র পালিয়ে যায়। সংবাদ পেয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ আমবার হোসেন রাতেই ঘটনাস্থলে গিয়ে রিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর গতকাল সোমবার সকালে রিমার লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


 কাহালু (বগুড়া) প্রতিনিধি : করোনা রোগীদের জীবন রক্ষার্থে আর্ত মানবতার সেবায়  আবুল খায়ের গ্রুপ  বিনামুল্যে বগুড়া’র কাহালু উপজেলা সদর হাসপাতালে ফ্লোমিটারসহ ১০টি বড় অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে।


গতকাল রোববার সকালে হাসপাতালে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে  প্রদান করা হয়। এরপর উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহি অফিসার মো.মাছুদুর রহমান অক্সিজেন সিলিন্ডারগুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.যাকারিয়া রানার নিকট হস্তান্তর করেন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ (লালু),হাসপাতালের আরএমও ডা. জাকিয়া তামনিম, কাহালু উপজেলা সাওমির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আবুল মুনছুর খাঁন প্রমুখ । উল্লেখ্য, এ নিয়ে হাসপাতালে ছোট ও বড় অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা দাড়াল ৩৬ টি।

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget