কাহালুতে গৃহবধূকে হত্যার করে স্বামী শ্বশুর-শাশুরির পলায়ন

 

কাহালু (বগুড়া) প্রতিনিধি: কাহালুতে পারিবারিক কলহে রিমা (২০) নামের এক গৃহবধুকে শারীরিক নির্যাতন ও গলাটিপে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনার পর দেড় বছর বয়সের কন্যা সন্তান নিয়ে স্বামী শ্বশুর শাশুড়ি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের উত্তর নাটাপাড়া গ্রামে।

জানা গেছে, উত্তর নাটাপাড়া গ্রামের দিলবার হোসেনের ছেলে মোঃ সাগর (২২) প্রায় ৫ বছর আগে পাশের বাড়ি বেলাল হোসেন প্রামানিকের মেয়ে রিমাকে বিয়ে করে। স্বামী সাগর পেশায় ট্রাকের হেলপার। রিমার কোলে দেড় বছর বয়সের এক কন্যা সন্তান রয়েছে। রিমার পারিবারিক সূত্রে বলা হয় বিয়ের পর থেকেই স্বামী সাগর রিমার উপর শারীরিক নির্যাতন চালাতো। এদিকে ঘটনার দিন বিকেলে ফেসবুকে খারাপ ছবি দেখাকে কেন্দ্র স্বামী-স্ত্রীতে এক কলহে সৃষ্টি হয়। এর পর বিকেল ৩ টার দিকে স্বামী সাগর এ বিষয় নিয়ে স্ত্রী রিমাকে মারপিট করলে রিমা তার পিতার বাড়িতে চলে আসে। কি কারনে সাগর তাকে মারপিট করলো সে ঘটনা রিমা তার পিতা-মাতার কাছে প্রকাশ করে। এরপর রিমা সন্ধ্যার দিকে 

আবাও তার স্বামীর বাড়িতে ফিরে যায়। রাত সাড়ে ৮ দিকে পিতা মাতা সংবাদ পায় যে রিমা মারা গেছে। রিমার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে তারা মেয়ের বাড়িতে গিয়ে রিমাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখতে পায়। এদিকে রিমার মৃত্যুর পরপরই স্বামী সাগর, শ্বশুর মোঃ দিলবার হোসেন (৪০)এবং শাশুড়ি সানোয়ারা (৩৫) রিমার দেড় বছর বয়সের শিশু কন্যাকে নিয়ে অন্যত্র পালিয়ে যায়। সংবাদ পেয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ আমবার হোসেন রাতেই ঘটনাস্থলে গিয়ে রিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর গতকাল সোমবার সকালে রিমার লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget