ক্যাটাগরি "অর্থনীতি"

চেতনাবার্তা ডেস্কঃ  করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকারঘোষিত লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত। তবে সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে সাপ্তাহিক ছুটি ছাড়াও আরও দুই দিন ব্যাংক বন্ধ থাকবে। খোলা থাকবেতিন দিন।



বুধবার (২৮ জুলাই) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম।

এতে বলা হয়েছে, আগামী সপ্তাহে রবি ও বুধবার (১ ও ৪ আগস্ট) এই দুই দিন ব্যাংক বন্ধ থাকবে। বাকি তিনদিন (২, ৩ ও ৫ আগস্ট) ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা রাখা যাবে বেলা ৪টা পর্যন্ত।


কঠোর বিধিনিষেধের মধ্যে ব্যাংক খোলার বিষয়ে ১৩ জুলাই জারিকৃত সার্কুলারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ওই সার্কুলারে বলা হয়েছে, ঈদের আগে ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখার স্বার্থে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। এ সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকসমূহের ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপনার বিবেচনায় প্রতিটি জেলা সদরে ও উপজেলায় ১টি করে শাখা খোলা রাখতে হবে। অন্যান্য সকল ব্যাংকের ক্ষেত্রে প্রতিটি জেলা সদরে ১টি শাখা খোলা রাখতে হবে এবং জেলা সদরের বাইরে ব্যাংক ব্যবস্থাপনার বিবেচনায় অনধিক ২টি শাখা খোলা রাখা যাবে।


গ্রাহকদের হিসাবে নগদ-চেকের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলন, ডিমান্ড ড্রাফট-পে-অর্ডার ইস্যু ও জমা গ্রহণ, বৈদেশিক রেমিট্যান্সের অর্থ পরিশোধ, সরকারের বিভিন্ন সামাজিক কার্যক্রমের আওতায় প্রদত্ত ভাতা-অনুদান বিতরণ, একই ব্যাংকের খোলা রাখা বিভিন্ন শাখা ও একই শাখার বিভিন্ন হিসাবের মধ্যে অর্থ স্থানান্তর, ট্রেজারি চালান গ্রহণ, অনলাইন সুবিধা সম্বলিত ব্যাংকের সকল গ্রাহকের এবং উক্ত সুবিধা বহির্ভূত ব্যাংকের খোলা রাখা শাখার গ্রাহকদের বাংলাদেশ ব্যাংকের চালু রাখা বিভিন্ন পেমেন্ট সিস্টেমস-ক্লিয়ারিং ব্যবস্থার আওতাধীন অন্যান্য লেনদেন সুবিধা প্রদান এবং জরুরি বৈদেশিক লেনদেন সংক্রান্ত কার্যাবলি সম্পাদনের ব্যবস্থা করতে হবে।


কার্ডের মাধ্যমে লেনদেন ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ সার্বক্ষণিক চালু রাখতে হবে।

সমুদ্র-স্থল-বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপ-শাখা, বুথসমূহ সার্বক্ষণিক খোলা রাখতে স্থানীয় প্রশাসনসহ বন্দর-কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিতপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিধিনিষেধ চলাকালে যে সকল শাখা বন্ধ থাকবে সে সকল শাখার গ্রাহক সেবা কার্যক্রম খোলা রাখা শাখার মাধ্যমে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বন্ধ শাখার গ্রাহকদের গ্রাহক সেবা প্রাপ্তি বিষয়ে অবহিত করতে ওই শাখার দৃশ্যমান স্থানে তা বিজ্ঞপ্তি আকারে প্রদর্শন নিশ্চিত করতে হবে। সকল খোলা রাখা শাখার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি পরিপালন করে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে হবে। বিধিনিষেধ চলাকালে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব অফিসে আনা-নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের চলাচলের সময় স্ব স্ব প্রতিষ্ঠান প্রদত্ত পরিচয়পত্র বহন করতে হবে।


ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগসমূহ যথাসম্ভব সীমিত লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। ব্যাংকের প্রিন্সিপাল-প্রধান শাখা এবং সকল বৈদেশিক বাণিজ্য শাখা (এডি শাখা) সীমিত সংখ্যক অত্যাবশ্যকীয় লোকবলের মাধ্যমে খোলা থাকবে।

আছমাউল আলমঃ

জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত।শিক্ষানীতির সুপারিশের ভিত্তিতেই প্রথমত এইচএসসি পাস মহিলা শিক্ষক এবং পরবর্তীতে সমযোগ‍্যতার পুরুষ -মহিলা উভয়ই কমপক্ষে ২য় শ্রেণির স্নাতক করা হয়।

উক্ত শিক্ষানীতিতে সহকারী প্রধান শিক্ষক পদ সৃজন করার কথাও উল্লেখ রয়েছে।

ইতোমধ্যে প্রধান শিক্ষক পদটিও ৩য় শ্রেণি থেকে ২য় শ্রেণিতে উন্নীত হয়েছে।এবং পাইলট প্রকল্প হিসেবে প্রতিটি উপজেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ‍্যালয়-কে ৮ম শ্রেণিতে পরিণত করা হয়েছে।তাই ২০১৩ তে পদোন্নতির ক্ষেত্রে প্রশিক্ষণসহ এইচএসসি পাসে পদোন্নতি দেওয়া হয়েছিল।আবার সর্বশেষ নিয়োগ বিধিতে ফীডার পদে সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ‍্যতা পুরুষ -মহিলা উভয়েরই কমপক্ষে ২য় শ্রেণি।তাই পদোন্নতির ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতির সুপারিশ মতে কমপক্ষে  স্নাতক ডিগ্রি ছাড়া পদোন্নতি প্রশ্নবিদ্ধ হতে পারে।

যেহেতু  সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধি ২০১৯ এ পদোন্নতির ক্ষেত্রে শিক্ষাগত যোগ‍্যতা  উল্লেখ নেই,তাই এসএসসি,এইচএসসি ও স্নাতক,এমনকি এসএসসি থেকে স্নাতক পর্যন্ত ৩য় বিভাগ পাওয়া সহকারী শিক্ষকগণও পদোন্নতির আওতায় আসবে যা জাতীয় শিক্ষানীতির সাথে সাংঘর্ষিক। তাই প্রাথমিক শিক্ষকরা মনে করে ২০১৯ এর নিয়োগ বিধি দিয়ে  জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করা আদৌ সম্ভব নয়।

উল্লিখিত বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠনও দ্বিধাগ্রস্ত,এমনকি মামলার হুমকিও ইতোমধ্যে দেওয়া হয়েছে।তাই প্রায় ১ যুগ পর পদোন্নতির সম্ভাবনাকে গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপযুক্ত ও টেকসই দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক:সদস্য সচিব 
পদোন্নতি বিষয়ক উপ-কমিটি
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ‍্যালয় শিক্ষক সমিতি(রেজিঃ নংঃ এস-১৫৩৬(৯৬)/৯৩)।

বাংলাদেশ শিক্ষা/এফএ

 

 

চেতনাবার্তাঃ অনেক লোকবল নেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি রাজস্ব খাতে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কয়েকটি পদে মোট ২৮১ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ৫ জুলাই থেকে। আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা
সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর-০১
উচ্চমান সহকারী-১০
ইউডিএ কাম ডাটা প্রসেসর-০১

হিসাবরক্ষক-০৭
সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-০৩
লাইব্রেরিয়ান-০৮


ড্রাইভার-১০
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৩৫
এলডিএ কাম ডাটা প্রসেসর-০৫
হিসাব সহকারী-২২
ক্যাশিয়ার-০২
সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার-০৬
সহকারী লাইব্রেরিয়ান-০২
ল্যাবরেটরি সরকারি-৯৮
ল্যাব সহকারী-২১
এলডিএ কাম ক্যাশিয়ার-০৩


এলডিএ কাম টাইপিস্ট-০২
ল্যাব সহকারী-১০
ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর-০১
ক্যাশ সরকার-০৯
ইলেকট্রিশিয়ান-০১
অফিস সহায়ক-০৬
আবেদনের যোগ্যতা


প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
চাকরি আবেদনের বয়স


প্রার্থীর বয়স ১-৬-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম


আগ্রহী প্রার্থীরা (http://dter.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র ৩১-৭-২০২১ তারিখে পর্যন্ত জমা দিতে পারবেন আগ্রহীরা।



শিক্ষাবার্তা ডেস্কঃ করোনাভাইরাসের উর্ধ্বমখী সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বৃহস্পতিবার ( জুলাই) সকাল ৬ টা থেকে ৭ দিনের সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে।
লকডাউনের মধ্যেও ব্যাংকিং কার্যক্রম সীমিত আকারে চলবে। সপ্তাহে তিন দিন ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ বুধবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সর্বাত্মক লকডাউনে শুক্র-শনিবারের পাশাপাশি রোববারও ব্যাংক বন্ধ থাকবে।
বাকি দিনগুলোতে ব্যাংকিং কার্যক্রম চলবে বেলা ৩ টা পর্যন্ত। লেনদেন করা যাবে সকাল ১০ টা থেকে দুপুর দেড় টা পর্যন্ত। বৃহস্পতিবার থেকে রোববার ৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে ব্যাংক। আগামীকাল ১ জুলাই, ব্যাংক হলিডে। এ জন্য কাল ব্যাংকে কোনো ধরনের লেনদেন হবে না। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। সেই হিসাবে চার দিন ছুটি থাকছে ব্যাংকে।

করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে এই সময়ে প্রতিপালনের জন্য ২১টি নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। এছাড়া এই সময়ে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। বন্দরসমূহ (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শিক্ষাবার্তা ডেস্কঃ
গ্রেডেশন তালিকা তৈরি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে যোগদানের তারিখ থেকে জাতীয় পর্যায়ে গ্রেডেশন তালিকা প্রণয়নের দাবি জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা সহকারী শিক্ষক পদে চাকরিতে যোগাদানের তারিখ থেকে তাদের জেষ্ঠ্যতা ধরে জাতীয় পর্যায়ে গ্রেডেশন তালিকা তৈরির দাবি জানিয়েছে। একইসাথে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দ্রুত বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন।

বাংলাদের সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এ দাবি জানিয়ে আবেদন দেয়া হয়েছে বলে দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি শাহীনূর আল আমিন। 

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গ্রেডেশন নিয়ে মহাসংকটে পরেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মাঠপর্যায়ের শিক্ষকদের তথ্য গ্রেডেশন সার্ভারে তথ্য অন্তর্ভুক্ত করলে অন্য উপজেলা থেকে বদলি হয়ে আসা শিক্ষকদের অবস্থান তালিকার সর্বশেষে দেখাচ্ছে। এদিকে বদলি হয়ে আসা শিক্ষকদের জেষ্ঠ্যতা ঠিকভাবে নিরূপণ করলে উপজেলায় নিয়োগ পাওয়া শিক্ষকদের জেষ্ঠ্যতা পিছিয়ে যাচ্ছে। এতে তাদের পদোন্নতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শিক্ষকদের পদোন্নতি নিয়ে মহাবিপাকে পড়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে শিক্ষকরা যোগদানের তারিখ থেকে জাতীয় পর্যায়ে গ্রেডেশন তালিকা প্রণয়নের দাবি জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ বিষয়ে জানতে চাইলে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহীনূর আল আমিন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগদানের তারিখ থেকে গ্রেডেশন নির্ধারণ করা হলে অনেক সমস্যা সমাধান হবে। শিক্ষকরা কে কবে যোগদান করেছেন তার ওপর নির্ধারণ করে শিক্ষকদের অভিজ্ঞতা। কোন শিক্ষক কবে যোগদান করেছেন তার ওপর ভিত্তি করেই গ্রেডেশন করা হলে সব শিক্ষকের সমস্য দূর হবে।

কোন পদ্ধতিতে সহকারী শিক্ষক সমাজ গ্রেডেশন ও পদোন্নতি চাচ্ছে জানতে চাইলে এর ব্যাখ্যায় তিনি আরও বলেন, সব শিক্ষকদের অন্তর্ভুক্ত করে একটি জাতীয় গ্রেডেশন তালিকা নির্ধারণ করতে হবে। গ্রেডেশন তালিকা অনুসারে সারাদেশেই শিক্ষকদের পদোন্নতি দিতে হবে। জেলা বা উপজেলাভিত্তিক গ্রেডেশনা তালিকা আমরা চাচ্ছি না। কোন শিক্ষকের নিজ উপজেলায় পদশূন্য না থাকলে তিনি অন্য উপজেলায় পদোন্নতির সুযোগ পাবেন। এতে শিক্ষকদের পদোন্নতি নিয়ে সৃষ্ট অসন্তোষ দূর হবে। তিনি আরও বলেন, শিক্ষক অন্য উপজেলায় পদোন্নতি পেলেও তাকে পদোন্নতির পর নিজ উপজেলায় বদলি হয়ে আসার সুযোগ দিতে হবে।

 

 
চেতনা বার্তা ডেস্কঃ আগামী জুন মাসের মধ্যে মার্কিন বাজারে বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তোফায়েল আহমেদ বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জিএসপি সুবিধা, টিকফা চুক্তি ও সংলাপ নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘জিএসপি সুবিধা নিয়ে যে আলোচনা হয়েছে সেটা ফলপ্রসূ হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আগামী ৬ এপ্রিল টিকফা চুক্তি নিয়ে বৈঠক হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বৈঠকের জন্য ঢাকায় আসবে।’

সংলাপ নিয়ে তোফায়েল বলেন, ‘সংলাপ একটি চলমান প্রক্রিয়া। আমরা কখনো এর বিরোধীতা করিনি কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি যখন একটা সরকারকে অবৈধ বলে আখ্যায়িত করে তখন তো সংলাপের সুযোগ থাকে না। যাই হোক একটা গঠনমূলক আলোচনা হবে।’

সংলাপ নিয়ে বিদেশিদের কোনো চাপ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ নিয়ে কোনো চাপ নেই। বিদেশিরা বুঝতে পেরেছে ৫ জানুয়ারি নির্বাচনের কোনো বিকল্প ছিল না। সংবিধান অনুযায়ী এ নির্বাচন করতে হয়েছে। এজন্য শেখ হাসিনা সরকারকে বিদেশিরা অভিনন্দনও জানিয়েছে।’

তোফায়েল আহমেদ আরো বলেন, ‘হরতাল অবরোধ দিয়ে বিএনপি কোনো সফলতা আনতে পারেনি। এটা বুঝতে পেরেছে।’

প্রধান দুই দলকে সংলাপের তাগিদ দিয়ে ড্যান মজিনা বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশের চলমান সঙ্কট দূর হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে।’

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget