ক্যাটাগরি "শেরপুর"

 শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী টাউন কলোনী এজে উচ্চ বিদ্যালয় প্রাঙণে সর্বকালের সবশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১আগস্ট) বেলা বারোটায় প্রধান অতিথি স্থানীয় সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান এই কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম। মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অসামান্য অবদান সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে হবে। কেননা আগামি প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে। তাহলেই কেবল দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা সম্ভব হবে। তাই বঙ্গবন্ধু সম্পর্কে জানতে এই বুক কর্ণারের উদ্বোধন করা হলো।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, সাংগঠনিক সম্পাদক শামিম ইফতেখার শামিম, আ.লীগ নেতা আবু তালেব আকন্দ, শ্রমিকলীগ নেতা কামাল হোসেন, অত্র বিদ্যালয়ের সভাপতি মানিক সেখ, শিক্ষক রামকৃষ্ণ, ছাত্রলীগ নেতা সুমন হাসান, জহুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এরআগে প্রধান অতিথি এমপি হাবিবর রহমান তাঁর ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল ও ধর্মমন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৭লাখ ৬০হাজার টাকা বিভিন্ন মসজিদ-মাদ্রাসায়, হতদরিদ্র শিক্ষার্থী ও মানুষের হাতে তুলে দেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়ণে ৯২টি দরিদ্র পরিবারকে গৃহ নির্মাণের জন্য ৮৮ বান্ডিল ঢেউটিন ও গ্রামীণ অবকাঠামো প্রকল্পের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশটি ল্যাপটপ বিতরণ করেন তিনি।

উপজেলা পরিষদ প্রাঙণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম। এতে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, শেরপুর থানার  ওসি শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী, সাংসদের ব্যক্তিগত সহকারি কোরবান আলী মিলন, আ.লীগ নেতা গোবিন্দ বাগচি, আব্দুল মোমিন মহসিন, মনিরুজ্জামান জিন্নাহ প্রমূখ বক্তব্য রাখেন।

শেরপুরে বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ার শেরপুরে বগুড়া-৫ (শেরপুর ধুনট) নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমানের  ঐচ্ছিক তহবিল হতে ২০২০-২১ অর্থবছরে এ উপজেলার মসজিদ মন্দির ও কবরস্থানের  জন্য জন্য ধর্ম মন্ত্রণালয়ের মঞ্জুরীকৃত  নগদ ৭ লক্ষ ৬০  হাজার টাকা, এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৯২ টি দরিদ্র পরিবারের মধ্যে গৃহনির্মাণের জন্য ৮৮ বান্ডিল ঢেউটিন, গ্রামীন অবকাঠামো টি, আর কর্মসূচি প্রকল্পের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ-মাদ্রাসা) মধ্যে ২০ টি  ল্যাপটপ বিতরণ করা হয়েছে। 

শেরপুরে বগুড়া
শেরপুরে বগুড়া

গতকাল সকাল ১১টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে শেরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ময়নুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শেরপুর ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন ।

এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, গোবিন্দ কুমার বাগচী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ শামছুন্নাহার শিউলী , আওয়ামী লীগ নেতা আবু তালেব আকন্দ, শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, সাংসদের ব্যক্তিগত সহকারী কোরবান আলী মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামিম ইফতেখার,  কুসুম্বি ইউনিয়ন 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী সঞ্জু, সুঘাট  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জিন্নাহ, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর, আব্দুল মোমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক শাজাহান আলীসহ বিভিন্ন মসজিদ, মন্দির, কবরস্থানের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।  

 শেরপুর (বগুড়া) প্রতিনিধি: পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হন পুলিশ কনস্টেবল পারভেজ হোসেন। সেই সঙ্গে অবরুদ্ধ ওই পুলিশ কনস্টেবলকে মারধরও করেন উত্তেজিত জনতা। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক আনন্দ মোহন্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর পৌরশহরের গোসাইপাড়া এলাকায়। এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ হওয়ার পর শহরজুড়ে শুরু হয় সমালোচনা। পরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় গতকাল বিকেলে ওই পুলিশ কনস্টেবলকে বগুড়া পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।



এলাকাবাসী সূত্রে জানা যায়, বেসরকারি একটি এনজিও কর্মকর্তা তার স্ত্রীকে নিয়ে পৌরশহরের গোসাইপাড়াস্থ একটি বহুতল ভবনে ভাড়া থাকতেন। তবে চাকরির কারণে ওই এনজিও কর্মকর্তা বাইরে থাকেন। আর এই সুযোগে তার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে যান পুলিশ কনস্টেবল পারভেজ হোসেন। বিগত দু’মাস ধরে তাদের মধ্যে এই অনৈতিক সম্পর্ক চলছে। এরই সূত্রধরে গত বুধবার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে তাদের ভাড়া বাসায় যান ওই পুলিশ কনস্টেবল। একপর্যায়ে স্থানীয় এলাকাবাসী ঘটনাটি জানতে পেরে সেখানে গিয়ে পুলিশ কনস্টেবল পারভেজ হোসেনকে আটক করেন। সেই সঙ্গে উত্তমমাধ্যম দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে খবর পেয়ে শেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কনস্টেবলকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত পুলিশ কনস্টেবল পারভেজ হোসেন। তিনি বলেন, কোনো পরকীয়া সম্পর্কে নয়। স্থানীয় একজন লন্ড্রি মালিকের সঙ্গে দাওয়াত খেতে ওই বাসায় গিয়েছিলেন তিনি। এছাড়া ওই নারীর সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, বিগত দু’মাস আগে পুলিশ কনস্টেবল পারভেজ অস্থায়ীভাবে থানায় নিয়মিত ডিউটি পালনের জন্য এসেছিলেন। তাকে ঘিরে একটি অনৈতিক ঘটনার অভিযোগ ও তাকে অবরুদ্ধ থাকার ঘটনাটি ঊর্ধতন কর্মকর্তাদের জানানো হয়। পরবর্তীতে তাকে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর সদর থেকে জরিনা আক্তার নামে সন্দেহভাজন মানবপাচারকারী চক্রের নারী সদস্যকে আটক করা হয়েছে। এ সময় মালা আক্তার নামে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) দুপুরে সদরের চরমোচারিয়া মাঝপাড়া এলাকা থেকে চক্রের ওই নারী সদস্যকে আটক করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত এক মাসে আগে কিশোরী মালা বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর ওই কিশোরীর বাবা হাসেম আলী সদর থানায় জিডি করলেও মেয়ের কোনো সন্ধান পাননি।
সকালে চক্রের নারী সদস্য জরিনা আক্তারের বাড়িতে স্থানীয়রা কিশোরীকে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জরিনা আক্তারকে আটক করে থানায় নিয়ে আসেন।


আটক জরিনা আক্তারের দাবি, এক মাস আগে মালা নিজ ইচ্ছায় তার কাছে আসে।
এদিকে অপহৃত কিশোরী বলছে, তাকে জোর করে অপহরণ করা হয় এবং ভাতের সঙ্গে ওষুধ খাইয়ে অচেতন করে চক্রটি।

এ ব্যাপারে পুলিশ ক্যামেরার সামনে কথা না বললেও সদর থানার ওসি মনসুর আহম্মদ জানিয়েছেন, মহিলা ভিকটিমের দূর সম্পর্কের দাদী; জিজ্ঞাসাবাদ চলছে।


 শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ 

 বগুড়ার শেরপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বেসরকারি সংস্থা মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের উদ্যোগে শহরের খন্দকারপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি পৌর কাউন্সিলর নিমাই ঘোষ, নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : আতিকুর রহমান রকির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আরিফা খাতুনের। তবে তাদের এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করে উভয়ের পরিবার। একপর্যায়ে পরিবারের অসম্মতিতেই বিয়ে করে এই প্রেমিক জুটি। কিন্তু বিয়ের দু’মাসেও পরিবার তাদের এই প্রেমের বিয়ে মেনে না নেয়ায় আত্মহননের পরিকল্পনা করে এই নবদম্পতি। পরিকল্পনা অনুযায়ি স্বামী আতিকুর রহমান বিষপান করে। আর স্ত্রী আরিফা খাতুন গলায় দড়ি দেয়। তবে স্ত্রী বেঁচে থাকলেও স্বামী মারা গেছে। গতকাল শনিবার বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামে ঘটনাটি ঘটে।



স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামের হাফিজুর রহমানের ছেলে আতিকুর রহমান রকির (২৩) সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ঘটে নীলফামারী জেলা সদরের সোলায়মান আলীর মেয়ে আরিফা খাতুনের (২২)। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। তবে তাদের এই সম্পর্ক মেনে নিতে উভয়ের পরিবার অস্বীকার করে। কিন্তু পরিবারের অসম্মতিতেই গত দু’মাস আগে বিয়ে করে তারা। এরপর নানামুখি চেষ্টার পরও পরিবার তাদের বিয়ে মেনে না নেয়ায় গতকাল দুপুরের দিকে রকি নিজ বাড়িতেই বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি পরিবারের লোকজন জানতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একইদিন বিকেল ৪টার দিকে সে মারা যায়। এরইমধ্যে স্ত্রী আরিফা খাতুনও নিজ ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দেয়। পরে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারসহ আশাপাশের লোকজন। এরপর ঘরের দরজা ভেঙে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে সেখানে চিকিৎসাধীন। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সে এখন শঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় কারো বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে। তবে প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে বলে জানান তিনি।


মাহফুজ মন্ডলঃ শেরপুরের ব্যবসায়ী ফরিদুল হত্যার সাত দিনের মাথায় দায় স্বীকার করলো একই পরিবারের ৫ আপনজন। 

জমিজমা সংক্রান্ত বিরোধ ও টাকা পয়সা লেনদেনের বিষয় নিয়ে বগুড়ার শেরপুর উপজেলার ইটালী মধ্যপাড়ায় রড সিমেন্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম (৪৮) কে কুপিয়ে হত্যার সাথে জড়িত ০৫ জনকে সাত দিনের মাথায় গ্রেফতার করেছে বগুড়ার পুলিশ। 

আজ বুধবার দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আলী আশরাফ ভুইঁয়া। গ্রেফতারকৃতরা হলেন, হলদিবাড়ি আটাপাড়া গ্রামের মৃত মান্নান মন্ডল এর পুত্র মোঃ ওমর ফারুক (৩৫), ইটালি মধ্য পাড়া গ্রামের দুলাল হোসেনের পুত্র মোঃ ফারুক আহমেদ (৩০), একই গ্রামের মৃত রসূল প্রামাণিকের পুত্র আব্দুর রাজ্জাক (৫৮), মৃত কেরমত আলীর পুত্র মোঃ জিয়াউর রহমান জিয়া (৪০) ও তার স্ত্রী মোসাম্মৎ শাপলা খাতুন (৩৫)। 

উল্লেখ্য, আসামী ওমর ফারুক ভিকটিম ফরিদুলের সৎ শ্যালক, ফারুক আহমেদ ভিকটিমের আপন ভাতিজা, জিয়াউর রহমান জিয়া ও শাপলা খাতুন ভিকটিমের আপন ছোট ভাই ও ভাই বউ এবং আব্দুর রাজ্জাক ভিকটিমের চাচা।

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget