ক্যাটাগরি "আদমদীঘি"

গাঁজা

আদমদীঘি প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে নেশার এ্যাম্পুল (ইনজেকশন) ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার চা-বাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির চা-বাগান এলাকার জাহাঙ্গীর আলমেন ছেলে বাঁধন ইসলাম (২৩) ও একই এলাকার সাবদুল প্রামানিকের ছেলে নজরুল প্রামানিক (৫০)। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। 

পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় আদমদীঘি থানার পুলিশ গ্রেফতারী পরোয়ানা তালিম ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করা কালীন সময়ে চা-বাগান এলাকায় মাদক বেচা-কেনা করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৯পিস এ্যাম্পুল (ইনজেকশন) ও ৩শ ৯০গ্রাম গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে  মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আদমদীঘি প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৫ সেপ্টেম্বর বেলা ১২ টায় উপজেলার সান্তাহার হার্ভেস্কুল এলাকায় থানা পুলিশের আয়োজনে ও ইউএনএফপিএ এর সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার নাজরান রউফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম, কাউন্সিলর আলাউদ্দীন, সাবেক কাউন্সিলর জিআরএম শাহজাহান, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নারী ও পুরুয়ের বৈষম্য নিরসন এবং নারীদের সুরক্ষার কথা বিবেচনায় বাল্যবিয়ে, জঙ্গীবাদ ও সন্ত্রাস রোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সহকারী পুলিশ সুপার নাজরান রউফ।

আদমদীঘি
গাঁজাসহ আটক তিন মাদক ব্যবসায়ী

আদমদীঘি প্রতিনিধিঃ আদমদীঘি উপজেলার সান্তাহারে এক কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশান বিসমিল্লাহ খাবার হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার রানীনগর উপজেলার খটেশ্বর গ্রামের সাহাদ আলীর ছেলে আব্দুল মালেক (১৯), ফুলচাঁন সরদারের ছেলে বুলেট সরদার (২৮) ও ধনুপাড়ার মকবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৬)। এ ব্যাপারে রাতে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘির সান্তাহারে বিসমিল্লাহ খাবার হোটেলের সামনে বিক্রির উদ্যেশ্যে গাঁজা বহন করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ফাঁড়ি পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম ফোর্সসহ ওই স্থানে হানা দিয়ে উল্লেখিত তিন ব্যক্তিকে আটক করে এবং তাদের হেফাজতে থাকা এক কেজি গাঁজা উদ্ধার করে।  বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

আদমদীঘি বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে চার গাঁজা সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার দমদমা-করজবাড়ি রাস্তার রক্তদহ বিলের পাশে থেকে তাদের গ্রেফতার করা হয়। 

চার গাঁজা সেবনকারী
 চার গাঁজা সেবনকারী

গ্রেফতারকৃতরা হলেন আদমদীঘির সান্তাহার ইউনিয়নের দমদমা উত্তরপাড়া গ্রামের ইসমাইলের ছেলে মুক্তার হোসেন (৩০), শাহিন হোসেনের ছেলে শাকিল হোসেন (২২), বাবুলের ছেলে ইমরান হোসেন (২৮) ও লিটনের ছেলে শাকিল (২৪)। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান চলাকালে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আদমদীঘির রক্তদহ বিল এলাকায় মাদক সেবন করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত চার গাঁজা সেবনকারীকে গ্রেফতার করে।  শুক্রবার দুপরে তাদের বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

সান্তাহার প্রতিনিধিঃ ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাসী হামলায় নিহতের স্মরণে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ আগস্ট) সকালে সান্তাহার আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। 

সান্তাহারে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
সান্তাহারে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি কছিম উদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. শেখ কুদরত-ই এলাহী কাজল, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারী, আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, উপজেলা যুবলীগ সভাপতি শাহীনুর রহমান মন্টি প্রমুখ।

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

bKash
bKash

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিকাশের মাধ্যমে প্রতারক চক্রের হাতিয়ে নেয়া ৩০ হাজার টাকা দীর্ঘ ৪ মাস পর আদমদীঘি থানা পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধার করেছে । গত  বুধবার বিকেলে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম (সেবা) উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির দুর্গাপুরের টাকার মালিক সবুজ হোসেনের হাতে তুলে দেন উদ্ধার করা ৩০ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, সিনিয়র এএসপি নাজরান রউফ, ওসি জালাল উদ্দীন, ওসি (তদন্ত) আলমাস আলী, উপ-পরিদর্শক সোলায়মান আলী প্রমুখ।

পুলিশ জানায়, চার মাস আগে আদমদীঘির দুর্গাপুরের সবুজ হোসেনের কাছে মোবাইল ফোনে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিকাশে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে মোবাইল ফোন বন্ধ রাখে চত্রুটি। এরপর ওই টাকার মালিক সবুজ হোসেন আদমদীঘি থানায় প্রতারক চক্রের বিকাশ মোবাইল নম্বর দিয়ে একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অবশেষে ৪ মাস পর আদমদীঘি থানার উপ-পরিদর্শক সোলায়মান আলী গত ১৭ আগস্ট মঙ্গলবার চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা থেকে খোয়া যাওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হন।

চেতনাবার্তা
সান্তাহার

আদমদীঘি প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “খ” সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দিনের নেতৃত্বে সান্তাহার পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন লবির উদ্দিনের ছেলে আতোয়ার (৩৫), আবু বক্কর সিদ্দিক এর ছেলে মানিক (৩০),মৃত, কছিম উদ্দিনের ছেলে সবুজ (২৮), হামিদুল মণ্ডল এর ছেলে শাহীনুর (৩২) উভয়ের ঠিকানা সান্তাহার পৌরসভার ১নং ওয়ার্ড বশিপুর সরদারপাড়া।

পরে গ্রেপ্তারকৃত আসামিদের মোবাইল কোর্টে উপস্থিত করলে আদমদীঘি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় ৪ আসামিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

চেতনাবার্তা
সান্তাহার

আদমদীঘি প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “খ” সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দিনের নেতৃত্বে সান্তাহার পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন লবির উদ্দিনের ছেলে আতোয়ার (৩৫), আবু বক্কর সিদ্দিক এর ছেলে মানিক (৩০),মৃত, কছিম উদ্দিনের ছেলে সবুজ (২৮), হামিদুল মণ্ডল এর ছেলে শাহীনুর (৩২) উভয়ের ঠিকানা সান্তাহার পৌরসভার ১নং ওয়ার্ড বশিপুর সরদারপাড়া।

পরে গ্রেপ্তারকৃত আসামিদের মোবাইল কোর্টে উপস্থিত করলে আদমদীঘি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় ৪ আসামিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে প্রশাসনের হস্তক্ষেপে ১৪ বছর বয়সের ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার টিয়রপাড়া গ্রামে ওই ছাত্রীর বাড়িতে বিয়ের আসরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় অভিযান চালিয়ে বন্ধ করেন এই বাল্যবিয়ে। এসময় বর ও কনের দুই পরিবারের ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন গতকাল আদমদীঘির সান্তাহার টিয়রপাড়া গ্রামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সাথে একই উপজেলার ডুমুরী গ্রামের আব্দুল গফুরের ছেলে সাব্বিরের (১৯) বিয়ের হচ্ছে। সেই অনুযায়ী দুপুরে আয়োজন চলছিল। এসময় তিনি বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধসহ বর ও কনে দুই পক্ষের ৪ হাজার টাকা জরিমানা করেন । এসময় প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে না দেওয়ার প্রতিক্রতি দিয়ে মুচলেকা আদায় করেন বর ও কনে পক্ষের অভিভাবকের কাছ থেকে।


 আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে ঋনগ্রস্থ হয়ে হতাশায় পড়ে আবু বক্কর ছিদ্দিক (৭০) নামের এক ব্যক্তি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে। মৃত আবু বক্কর ছিদ্দিক আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির পুশিন্দা দক্ষিন পাড়ার মৃত রিয়াজ উদ্দিন মাস্টারের ছেলে। গত ২৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় নওগাঁ সদর থেকে রাজশাহী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।


মৃত আবু বক্করের বড় জামাই আসাদুজ্জামান জানান, তার শ্বশুর সাংসারিক কাজে এনজিও এবং কিছু ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু টাকা ঋন গ্রহন করে। সেই টাকা পরিশোধে হিমশিম খাচ্ছিল। ঋনের টাকা পরিশোধ করতে না পারা ও ঋন গ্রহিতাদের চাপে হতাশার পাশাপাশি মস্তিস্ক কিছুটা বিকৃত হয়। গত রোববার বিকেল ৩ টায় গ্রামের পাশে একটি পুকুর পাড়ে সে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হলে তাকে প্রথমে আদমদীঘি ও নওগাঁ সদর থেকে রাজশাহি নেয়া পথে সন্ধ্যা সাড়ে ৬ টায় মারা যায়।



 আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা ৫৩ বোতল চোলাই মদসহ আমেনা বেওয়া (৬০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে আদমদীঘির সান্তাহার নতুন বাজার (আম বাগান) এলাকার মৃত সবরাতির স্ত্রী। গতকাল দুপরে সান্তাহার নতুন বাজার এলাকা  থেকে তাকে আটক ও উক্ত পরিমান চোলাই মদ উদ্ধার করে বিকেলে আদমদীঘি থানায় সোর্পদ করা হয়েছে।


থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা গতকাল সোমবার বেলা দেড় টায় গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির সান্তাহার নতুন বাজার এলাকায় একটি বস্তায় চোলাই মদ বহন করার সময় তাকে আটক করার পর বস্তা তল্লাশি করে ৫৩ বোতল চোলাই মদ (যার পরিমান ২০ লিটার) উদ্ধারসহ মাদক ব্যবসায়ী আমেনাকে আটক করে থানায় সোর্পদ করা হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে।


 আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব ও দুস্থদের মাঝে ভিজিএফর বিতরণ করা ১৬ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। 


সোমবার দুপুরে আদমদীঘির নশরতপুর ইউনিয়ন পরিষদের পাশে রাস্তা থেকে চালগুলো জব্দ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলায় ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে দুস্থ ও গরীবদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ভিজিএফর চাল বিতরণ শুরু করা হয়েছে। 
সোমবার সকাল থেকে উপজেলার নসরতপুর ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত ১ হাজার ৫৭৫ জন গরীব ও দুস্থদের মাঝে চাল বিতরণ শুরু করেন কর্তৃপক্ষ। দুপুরে এক শ্রেণির চাল ব্যবসায়ী সুবিধাভোগিদের কাছে থেকে স্বপ্লমূল্যে চাল কিনছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন নসরতপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে ইউপির পাশে রাস্তা থেকে ক্রয় করা ১৬ বস্তা চাল জব্দ করেন। এসময় চাল বিক্রেতা ও ক্রয়কারিরা পালিয়ে যায়। জব্দকৃত চাল পুলিশ হেফাজতে রয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন জানান।

 আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থদের মাঝে ভিজিএফ‘র চাল বিতরণ করা হয়েছে।


গতকাল রোববার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু। এসময় উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন সেখ, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, সুদেব কুমার, কহিনুর বেগম, জয়নব নেসা, আছিয়া বেগম, ইয়ারব আলী, আলী মূর্তাজা, এখলাছ গাজি, ইউপি সচিব কুদরত-ই-এলাহি প্রমুখ। এই ইউনিয়নের ১ হাজার ৬৫৫  জেনের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

 আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে আমন ধানের বীজতলায় বিষ প্রয়োগ করায় প্রায় ২০ বিঘা জমির জন্য প্রস্তুতকৃত বিভিন্ন জাতের ধানের চারা নষ্ট হয়ে গেছে। গত ১৫ জুলাই বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটানো হয়। এতে দুই কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


ক্ষতিগ্রস্ত কৃষক আফজাল হোসেন ও তার ভাই বেলাল সরদার জানান, তাদের ২০ বিঘা জমিতে ধান রোপণের জন্য গ্রামের পাশে একটি জমিতে বীজতলা তৈরি করে রোপা আমন স্বর্ণা-৫ জাতের ধানের বীজ বপণ করা হয় । সেই চারাগুলো জমিতে রোপণের উপযুক্ত হয়ে উঠে। সেখান থেকে কিছু চারা উঠিয়ে ৩ বিঘা জমিতে রোপণও করা হয়। গত বৃহস্পতিবার দিনগত রাতে শক্রতামূলক ওই জমির বীজতলায় বিষ প্রয়োগ করায় সমস্ত ধানের চারা লালছে হয়ে মরে যায়। এমনকি লাগানো ৩ বিঘা জমির চারাও মরে গেছে। ফলে তাদের রোপা আমন ধানের বীজ সংকটের আশংকায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বসত বাড়ির উঠানে চাষ করা গাঁজার গাছসহ আজিজুল ইসলাম (২৮) শান্ত নামের এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে আদমদীঘি উপজেলার কাশিমিলা বাড়ি থেকে তাকে ৪টি তাজা গাঁজা গাছসহ গ্রেফতার করা হয়। 

 
    গ্রেফতারকৃত আজিজুল ইসলাম শান্ত ওই গ্রামের যোবাইদুল ইসলাম সবদুলের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
আদমদীঘি থানার জালাল উদ্দীন জানান, গত শুক্রবার রাত ৯টায় গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি উপজেলার কাশিমিলা গ্রামের আজিজুল ইসলাম শান্ত তার বসত বাড়ির উঠানে গাঁজা চাষ করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আরিফুর ইসলাম ফোর্সসহ উল্লেখিত বাড়িতে অভিযান চালিয়ে বসত বাড়ির উঠানে চাষ করা অবস্থায় চারটি তাজা গাঁজা গাছ উদ্ধারসহ ব্যবসায়ী আজিজুল ইসলামকে গ্রেফতার করে।

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে বগুড়ার আদমদীঘি উপজেলায় খামারিরা তাদের গরু-ছাগল নিয়ে বিপাকে পড়েছেন। আসন্ন পবিত্র ঈদুল আযহার কোরবানির হাট জমে না ওঠা ও পর্যাপ্ত পাইকার না থাকায় গবাদিপশু বিক্রি করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন তারা। আদমদীঘি উপজেলায় ছোট-বড় প্রায় আড়াই হাজার খামার রয়েছে। এসব খামারে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রায় ২৬ হাজার ৮৪২টি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। বর্তমানে করোনা ও লকডাউনের কারণে পাইকার সংকটে ও হাট-বাজারে গবাদিপশু বিক্রিতে ভাটা পড়ায় লোকসানে পড়তে হচ্ছে খামারিদের। 

 
    উপজেলার জিএম রিফ ফাটের্নিং খামারের মালিক আব্দুল মহিত তালুকদার জানান, তার খামারে বর্তমানে ৩৮টি কোরবানির গরু রয়েছে। কিন্তু দেশের পরিস্থিতিতে গরু বিক্রি করা যাচ্ছে না। আগে খামার থেকেই পাইকাররা গরু কিনতে এলেও এখন পর্যন্ত পাইকার আসছে না। এই বিপুল পরিমাণ গরুকে খাবার দিতেও হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে কোরবানি মৌসুমে পশু বিক্রি কম হওয়ায় তাদের ব্যাংকের ঋণের বোঝা চেপে বসছে। খামারের রাখা গরু নিয়ে বিপাকে পড়তে হচ্ছে।


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল রোববার (৪ জুলাই) সকালে উপজেলার কুন্দগ্রাম ও নসরৎপুর সাকোয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলো- 

 

 

বগুড়া জেলার গোদারপাড়া ছোট কুমড়া এলাকার আজিজুল শেখের ছেলে নয়ন শেখ (৩২) তার স্ত্রী খাদিজা বেগম (২৭) দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম সরদারপাড়ার দুলাল সরদারের ছেলে আব্দুল মজিদ (২৭) এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানায়, নসরতপুর সাকোয়া ও কুন্দগ্রাম গ্রামীণ ব্যাংকের সামনে মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই স্থান থেকে এককেজি গাঁজাসহ উল্লেখিত মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।


আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ দেশে করোনা সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায়, প্রতিরোধে সরকার লকডাউন ঘোষনা করেছেন। ঘোষিত লকডাউন ও বিধিনিষেধ কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে বগুড়া জেলার আদমদীঘি উপজেলা প্রশাসন,থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার লকডাউনের ১ম দিনে আদমদীঘি উপজেলা ও পৌর শহরের বাজার সহ বিভিন্ন এলাকায় জনগণকে সচেতন করতে এবং সরকার ঘোষিত লকডাউনের বিধি-নিষেধ কার্যকর করতে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সীমা শারমিন এর নেতৃত্বে সকাল থেকে দিন ব্যাপী ভ্রাম্যমান আদালতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় লকডাউন চলাকালীন সময়ে আইন অমান্যকারী ৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সীমা শারমিন বলেন, বার বার বলা সত্বেও আনেকে বিধিনিষেধ মানছেন না, গোপনে দোকান খোলা রাখছেন,যেখানে সেখানে আড্ডা দিচ্ছেন, এখনো সময় আছে নিজের জন্য পরিবারের জন্য বিধিনিষেধ মেনে চলুন, নইলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। যদি কেউ প্রয়োজন ছাড়া অহেতুক ঘর থেকে বের হয় এবং সরকার ঘোষিত লগডাউনের বিধিনিষেধ অমান্য করে,তাহলে প্রশাসন আরো কঠোর অবস্থানে যাবে বলে তিনি হুঁশিয়ারি দেন।এদিকে বগুড়া সেনানিবাস এর সেনাবাহিনীর অধিনায়ক ক্যাপ্টেন মোঃ মাহাদি সাংবাদিকদের জানান, দেশে করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় বে-সরকারী ভাবে জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা সহযোগীতা করছি। আদমদীঘি উপজেলার বিভিন্ন জায়গায় ওহাট বাজারে সেনাবাহিনীর সদস্যরা টহলে নেমেছেন। সাধারণ মানুষ যাতে স্বাস্থ্য বিধি মেনে নিজ নিজ বাড়ীতে অবস্থান করে কোন কারণ ছাড়াই মাক্স বিহীন কেউ যেন ঘরের বাহিরে না আসতে পারে সে জন্য আমরা অবিরাম কাজ করছি এবং বে-সরকারি ভাবে প্রশাসনকে সহযোগীতা করছি। এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব।


আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ৩ মাদক ব্যাবসায়ীকে ৫ লিটার চোলাই মদ সহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১ টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইসবপুর ঈদগাহ মাঠের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া গ্রামের দুদু হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন পাপ্পু (২১), আব্দুস সাত্তারের ছেলে ফিরোজ সাখিদার (২৭) ও গোপাল সরকারের ছেলে বিষ্ণু সরকার (১৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, উপজেলার ইসবপুর থেকে তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ সংগ্রহ করে বড় আখিড়াসহ আশপাশের গ্রামগুলোতে বিক্রি করে আসছিল। সোমবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) কাওসার মাহমুদ সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ইসবপুর গ্রামের ঈদগাহ মাঠের সামনে পাকা রাস্তা দিয়ে এসব চোলাই মদ বহনের সময় ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থাকা ৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, বিক্রির উদ্যেশে চোলাই মদ বহনের অভিযোগে তাদের গ্রেপ্তারের পর মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।


আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া আদমদীঘি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বোতল ফেনসিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, লাইলি বেগম (৪৫) ও আসমা খাতুন (৪৩)। রবিবার সকাল ৯ টায় উপজেলার পূর্ব ঢাকা রোড এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। উক্ত ঘটনায় আদমদীঘি থানায় মাদক দ্রব্য বিশেষ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত লাইলি বেগম উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার মৃত মোকছেদ আলীর স্ত্রী ও আসমা খাতুন নওগাঁর রানীনগর উপজেলার পারইল ইউনিয়নের গুচ্ছগ্রামের খোরশেদ আলীর স্ত্রী। আদমদীঘি থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে উপজেলার পূর্ব ঢাকারোড এলাকায় রবিবার সকালে মাদক কেনা বেচা হচ্ছে। এমন খবরে বগুড়া-নওগাঁ মহাসড়কের ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া গ্রামের পূর্ব ঢাকা রোড মোড়ের জনৈক উত্তম শাহের চায়ের দোকানের সামনে একটি ভ্যানেটি ব্যাগ ও প্লাষ্টিকের বাজারের ব্যাগে ফেনসিডিল নিয়ে বোরকা পরিহিত দুই নারীকে অপেক্ষা করতে দেখতে পান। 

এসময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। থানার উপ-পরিদর্শক রকিব হোসেনের দাবি, দুই নারী দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারী নারীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget