সোনাতলায় ১৫ ফুট উঁচু গাঁজার গাছসহ এক ব্যক্তি আটক
সোনাতলা (বগুড়া) প্রতিনি: বগুড়ার সোনাতলায় গতকাল বুধবার থানা পুলিশ এক অভিযান চালিয়ে উপজেলার পাকুল্লা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকা থেকে ১৫ ফিট উঁচু একটি গাঁজার গাছ সহ এক ব্যক্তিকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।থানা সূত্রে জানা গেছে, সোনাতলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকুল্লা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত বাচ্চু কাজীর ছেলে উজ্জল কাজীর বাড়িতে অভিযান চালিয়ে ১৫ ফিট উঁচু একটি গাঁজার গাছ সহ ওই বাড়ির মালিককে আটক করে। আটককৃত ব্যক্তি নিজ বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে চাষাবাদ করে আসছিল বলে ওসি রেজাউল করিম রেজা জানান। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সোনাতলায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গতকাল তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment