জুলুম নির্যাতন ও হামলা মামলা করে ক্ষমতায় টিকে থাকা যায় না......তাহেরুল

চেতনা বার্তা, মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ 
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ভোটাধিকার বাতিলের প্রতিবাদে, কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবী ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দাবীতে বিএনপি সহ ১৮ দলীয় জোটের ডাকা সারা দেশব্যাপী ও বগুড়ায় হরতালের সমর্থনে গতকাল ৫ম দিনে বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলামের নেতৃত্বে রংপুর-বগুড়া মহাসড়কে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবদলের সাংগঠনিক সম্পাদক তাহেরুল বলেন, দেশ নায়ক তারেক রহমান এমন একজন রাজনীবিদ যিনি এদেশের সর্বস্তরের জনগণের মনে স্থান দখল করে আছেন। তিনি এদেশের সন্তান এবং বীরের বেশেই আগামীতে দেশেরাজকীয় বেশে প্রত্যাবর্তন করবেন। আওয়ামীলীগ সরকারের উদ্দ্যেশ্যে তিনি বলেন, জুলুম নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। এর পরিনাম ভালো হয়না। তাই এখনও সম্মান আছে জনরোষে পড়ার আগে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। তা নাহলে আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মিনহাজ্ব উদ্দিনের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেলাল হোসেন, দেলোয়ার হোসেন, আইফুল ইসলাম, মিটু মিয়া, বেলাল হোসেন, ধলু মিয়া, এমদাদ, সবুজ, থানা যুবদল নেতা কামাল হোসেন, সেমিল আহম্মেদ, শাহিনুর, আজিজুল হক, রায়হান, লিলু, সোহাগ, বাদশা, লিটন, রাজু, সুলতান, ছাত্রদল নেতা রিপন, হাসান, রাকিব, রকি, সনি, মুক্তার, সুমন, রাহাত, তারেক, দুলু, আতিক, সেলিম, খলিল, ইয়ার খান প্রমুখ।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget