রাজধানীর উত্তরা থেকে সাদেক হোসেন খোকা গ্রেফতার

চেতনা বার্তা ডেস্কঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকা আটক করা হয়েছে। উত্তরার একটি বাসা থেকে কিছুক্ষণ আগে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সম্প্রতি রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। সেই মামলায় সাদেক হোসেন খোকাকেও আসামি করা হয়েছে। এরমধ্যে শাহবাগ থানায় বাসে আগুন ও হত্যা চেষ্টার মামলাও রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার রাত দশটায় রাজধানীর উত্তরার ১৫ নম্বর রোডের ১৮ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। ওই বাসার মালিক খোকার আত্মীয় বলে জানা গেছে।
খোকার সঙ্গে আরিফ নামে এক বিএনপি কর্মীকেও আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকার সাবেক মেয়রের সহকারী মনিরুল ইসলাম বলেন, বুধবার রাতে উত্তরার একটি বাড়ি থেকে বিএনপি নেতাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের একটি দল।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget