সরকারের জেল, জুলুম, হুলিয়া, গুম, হত্যা করে বিএনপি নেতা কর্মীদের কে দাবিয়া রাখতে পারবে না ----- অধ্যক্ষ মীর শাহে আলম


আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম বলেছেন, সরকারের জেল, জুলুম, হুলিয়া, গুম, হত্যা করে বিএনপি নেতা কর্মীদের কে দাবিয়া রাখতে পারবে না।এ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তাই জণগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে কঠোর আন্দোলনের মাধ্যমে এ অবৈধ আওয়ামী সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বুধবার সন্ধ্যায় সদ্য কারামুক্ত শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলামকে সংবর্ধনা কালে উপরোক্ত কথা গুলো বলেন। শিবগঞ্জ থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ফুটবলদলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম , উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিউটি বেগম, বিএনপি নেতা মাহবুব আলম মানিক, শাহ এমএ জলিল, বুলবুল ইসলাম, জেড এ মতিন, অধ্যাপক নজরুল ইসলাম, মাষ্টার আঃ রাজ্জাক,থানা বিএনপি নেতা ও কাউন্সিলর এস এম তাজুল ইসলাম, সালাউদ্দিন মিল্লাত, আঃ করিম, মোস্তাফিজার রহমান রাজা, থানা যুবদল নেতা আনোয়ারুল ইসলাম মুকুল , মশিউর রহমান ফাইন, শেমিল আহম্মেদ, আজিজুল , নিলু, শাহিনুর, ছাত্রদল নেতা আঃ গোফ্ফার রহমান বাবু, ফজলার রহমান জয়, আরমান, ফারুক আহম্মেদ, মশফিক সহ প্রমুখ ।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget