রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে আগমন করেছে পবিত্র মাহে রমজান ----- মুফতি মোঃ ইয়াকুব সাহেব


আকাশ সদর ( বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারপুর জামিয়া ইউসুফিয়া ক্বওমী মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বগুড়া জামিল মাদ্রাসার শায়খুল হাদিস হযরত হাফেজ মুফতি মোঃ ইয়াকুব সাহেব (দাঃবাঃ) চাটগামী । তিনি বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে আগমন করেছে পবিত্র মাহে রমজান,রমজান মাসের পবিত্রতা রক্ষা করা সকল মুসলমানদের ঈমানী দায়িত্ব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। অন্যানের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ওয়াহেদ মুরাদ, মোহাম্মাদ আলী লিটন, মসজিদ কমিটির সভাপতি আতাউর রহমান টুকু, মাদ্রাসার সহ সভাপতি আলমগীর হোসেন , সহ সেক্রেটারী মাহফুজার রহমান, ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন, রায়হান আলী পুটু, সমাজ সেবক, জাহেদুর রহমান, মনজুরুল আলম মনজু, আনোয়ার হোসেন মুকুল, আজমল হোসেন মাছুম, আবু তালেব, ইকবাল হোসেন,জহুরুল ইসলাম, অত্র মাদ্রাসার পরিচালক মাওঃ সাইফুল্লাহ মানছুর, শিক্ষক গোলাম মোস্তফা, হাসান প্রমুখ। শেষে মাদ্রাসার সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget