খোদা ভীতি অর্জন করার জন্যই আল্লাহ পাক মাহে রমজানে রোজা ফরজ করেছেন ----আলী আজগর তালুকদার হেনা


আকাশ সদর ( বগুড়া) প্রতিনিধিঃ শনিবার বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান হাফেজিয়া ক্বওমী মাদ্রাসার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখেরকোলা ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে উক্ত দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা মানব জীবনে বাস্তবায়নের মাধ্যেমে সমাজ থেকে অন্যায় অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা, মুলোৎপাটন করতে হবে। কেননা মহান আল্লাহ পাক তাকওয়া ও খোদা ভীতি অর্জন করার জন্যই মাহে রমজানে রোজা ফরজ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওঃ হাসান আলী, হাফেজ তৌফিকুল ইসলাম, হাফেজ জহুরুল ইসলাম, মাওঃ ইউসুফ আলী, মাওঃ আব্দুল ওয়াহেদ, সমাজ সেবক আজমল হোসেন, আবু বক্কর, ছামছুল আলম, নাছিম, সোহেল রানা, আবু তালেব, জামাল পাইকার প্রমুখ, শেষে মাদ্রাসার কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদে ইমাম আবু তালেব নোমান।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget