বগুড়া নুনগোলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটির গঠন


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার রাতে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটির গঠন উপলক্ষে শশীবদনী গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির নেতা আব্দুল গফুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম সুইট । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোকুল ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, নুনগোলা ইউনিয়নের সভাপতি আবু তাহের, নুনগোলা ইউনিয়নের সেক্রেটারী জাকির হোসেন, ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মমিনুর রহমান, মতিউর রহমান, আলমগীর হোসেন, মজিবর রহমান প্রমুখ। শেষে আঃ গফুরকে সভাপতি এবং সহ সভাপতি জামাল হোসেন, জিন্নাহ মিয়া সাধারণ সম্পাদক ও নাছির উদ্দিন সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নুনগোলা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জাতীয় পার্টি কমিটি গঠন করা হয়।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget