দেশের নতুন মালিককে অর্থমন্ত্রী বললেন, ইউ স্টুপিড, গেট লস্ট!

চেতনা বার্তা ডেস্কঃ
 
চেতনা বার্তা ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বাংলাদেশে অবস্থিত কানাডিয়ান হাইকমিশনার হিদার ক্রুডেনের মধ্যে বৈঠক চলাকালে আকস্মিকভাবে এক পাগল ওই কক্ষে প্রবেশ করেন।

রোববার দুপুরে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এ ঘটনায় সচিবালয়ে তোলপাড় সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই চেকশার্ট পরা মুখ ভরা দাঁড়ি নিয়ে এক ব্যক্তি এলেন অর্থমন্ত্রণালয়ে মন্ত্রীর কক্ষের সামনে। সাংবাদিকরা তখন মন্ত্রীর কক্ষের বাইরে অপেক্ষমান। তিনি অর্থমন্ত্রীর কক্ষের দরজার কাছে গেলেন এবং দরজা টেনে সোজা ঢুকে গেলেন কক্ষে। দরজার বাইরে ডানে বামে উঁকি দিলেন। আবার ভেতরে ঢুকলেন। দরজা টেনে হাত দিয়ে ইশারা করলেন অর্থমন্ত্রীকে। ভেতরে তখনও কানাডিয়ান হাইকমিশনার কথা বলছেন। বিব্রত সবাই। স্বয়ং অর্থমন্ত্রী উঠে এসে চিৎকার করে বলছেন, ইউ স্টুপিড। গেট লস্ট। একটু বলেই নিজেই আবার দরজা টানলেন।

দাঁড়িওয়ালা লোকটিও চিৎকার চেচামেচি শুরু করলেন। তাকে তাৎক্ষণিক আটক করে অর্থমন্ত্রীর সহকারি একান্ত সচিব তানভীর বাশারের রুমে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা তাকে নিয়ে যায়।

নিরাপত্তাকর্মীরা জানান,এই ব্যক্তি কিভাবে সচিবালয়ে প্রবেশ করেন তা জানা যায়নি।তবে তার কাছে কোনো পাসও ছিল না। জিজ্ঞাসাবাদে লোকটি বলেন, আমি দেশের মালিক। আমি সাধারণ কেউ না। আপনি কেন অসাধারণ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লোকটির উত্তর আমি দেশের মালিক। আমি কেন অসাধারণ হব না।

আপনি কিভাবে এলেন এখানে। বললেন, পাস লাগে নি। আমি মন্ত্রীর কাছে এসেছি মেশিন নিতে। দেশের মালিকের মেশিনটি অর্থমন্ত্রীর কাছে। সেটি নিতে এসেছি। বাড়ি জানতে চাইলে একেক বার একেক কথা জানান তিনি। বাড়ি- কখনো বলেন কিশোরগঞ্জ, কখনো কুমিল্লা।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget