২৪ ডিসেম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের সমাবেশ

  চেতনা বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট আগামী ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে।

রবিবার বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর বিষয়ে পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণ ও দেশজুড়ে বিএনপি-জামায়াত-শিবিরের নাশকতা-নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করবে তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন মীর হোসাইন আখতার, আবদুর রশিদ সরকার, হারুন চৌধুরী, হাজী মো. সেলিম, শাহে আলম মুরাদ প্রমুখ।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget