নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার নামুজায় পাগলা শিয়ালের আক্রমলে তিনজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। জানা যায়,শনিবার বিকালে নামুজা মসজিদ পাড়া গ্রামে একটি পাগলা শিয়াল একজনকে কামড় মাড়ে আহত করে। এরপর বিহার টেকনিক্যাল আন্ড বি.এম কলেজ ব্রীজ দিয়ে বুড়িগঞ্জর লিশ্চিন্তেপুর গ্রামে এক মহিলাকে কামর দিয়ে আহত করে। পরে পল্লীগাথী গ্রামের দক্ষিণ পাশ্বের মাঠে পার হয়। এসময় আলুর জমিতে কৃষি কাজ করছিল নামুজা ঠাকুর পাড়া গ্রামের শুকুর আলী। পাগলা শিয়ালটি শুকুর আলীর পায়ে কামর দিয়ে ধরে থাকে এবং ঝাঁকা ঝাঁকি করতে থাকে। শুকুর আলী চিৎকার শুনে কৃষক ফটো এগিয়ে আশে ঐ পাগলা শিয়ারের গলায় শক্তভাবে ধরে এবং চিৎকার করলে জনতার কতৃক মেরে ফেলে।
Post a Comment