১২ নভেম্বর বগুড়ায় প্রধানমন্ত্রী জনসভা সফল করুন-চেয়ারম্যান সফিক


  আকাশ সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান সফিক  বলেছেন, আওয়ামীলীগ সুষম উন্নয়নে বিশ্বাস করে । দেশের সকল ক্ষেত্রে বর্তমান সরকার আমলে সার্বিক উন্নয়ন হয়েছে। আগামী  ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ার জনসভায় উন্নয়নমূলক কর্মকান্ড ঘোষনা করবেন। জনসভা সফল করতে সর্বস্তরের বগুড়াবাসিকে জনসভায় অংশগ্রহণ করার জন্য তিনি আহবান জানান। ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বগুড়ায় শুভাগমন উপলক্ষে আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা সফল করার লক্ষে রবিবার বিকালে সাবগ্রাম ও সন্ধ্যায় লাহিড়ী পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। পৃথক দুটি সভায় সভাপতিত্ব করেন সাবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসরাইল হক সরকার  ও লাহিড়ী পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু।এতে আরো বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাজী জুয়েল,আবু বক্কর সিদ্দিক রাজা, এ্যাডঃ সেকেন্দার আলী, নুরুল আলম রুস্তম, জহুরুল ইসলাম উজ্জল, সোহরাব হোসেন, শফিউল্লাহ সরকার, মোস্তফা কামাল নজরুল, আব্দুল আজিজ, দেলোয়ার হোসেন, মাকছুদুর রহমান রকি, রেজাউল করিম পান্না প্রমুখ।   


Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget