শান্তির জায়গা মসজিদের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে --------আলী আজগর তালুকদার হেনা


আকাশ সদর (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া সদর উপজেলার চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, আর মুসলমানদের শান্তির জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদের উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এলাকার যুব সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, আল্লাহ তায়ালা যুবকদের ইবাদত সবচেয়ে বেশি পছন্দ করেন। তাই যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সর্বাগ্রে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইবাদতের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে নিজেদেরকে নিয়োগ করতে হবে।
গতকাল শুক্রবার বাদ জুম্মা বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কাহলা দণিপাড়া বায়তুন হামদ্ জামে মসজিদের উন্নয়নকল্পে এক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মসজিদের সভাপতি আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এরুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুনছুর রহমান, ক্যাশিয়ার তোফাজ্জল হোসেন, মসজিদের ইমাম মাওলানা মোস্তফা, ইয়ারাব্বিউল কাফী, আঃ রশিদ খন্দকার, সাইফুল কাজী, আঃ বারী কাজী, আলহাজ্ব মোশাররফ হোসেন, হজরতুল্যা, জাহান আলী, আঃ জোব্বার, রাশেদুল ইসলাম, হাফিজার রহমান, মোস্তাফিজার রহমান, ফজলে খন্দকার, সজল খন্দকার প্রমুখ।
পরে তিনি স্থানীয় কাব পরিদর্শন করেন। এ সময় কাবের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget