রায়নগর ইউনিয়নের আঁচলাইয়ে ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন


আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের  আঁচলাই হতে টেপাগাড়ী রাস্তায় মৃত ইয়ার আলীর বাড়ীর পার্শ্বে খালের উপর ১৬-০০ আর,সি,সি ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন  প্রধান অতিথি হিসেবে  বগুড়ার শিবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও তা অব্যহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ আলী হাম্মাদ, আব্দুর রাজ্জাক, যুব সংহতি নেতা সানাউল হক সানা, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ফজলুল বারী, জাপা নেতা মোজাফ্ফর হোসেন, দুলাল হোসেন, রবিউল ইসলাম মাসুদ, বেলাল মন্ডল,রায়হান আলী,আঃ মালেক প্রমুখ।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget