রায়নগর ইউনিয়নের আঁচলাইয়ে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন


আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের অন্তর্গত আঁচলাই পশ্চিম পাড়ায় একটি জামে মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে মসজিদ কাজের শুভ উদ্বোধন করেন বগুড়ার শিবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকলকে ধর্মীয় রীতিনীতি মেনে চলতে হবে। ইসলাম শান্তির ধর্ম। ধর্মীয় অনুশাষন মেনে চললে সমাজ থেকে অপরাধ দূর হবে।পবিত্র কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে।এতে করে দুনিয়া ও  আখেরাতে শান্তি লাভ করা যাবে। এ সময় উপস্থিত ছিলেন রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ আলী হাম্মাদ, আব্দুর রাজ্জাক, যুব সংহতি নেতা সানাউল হক সানা, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ফজলুল বারী, জাপা নেতা মোজাফ্ফর হোসেন, দুলাল হোসেন, রবিউল ইসলাম মাসুদ, বেলাল মন্ডল,রায়হান আলী, আঃ মালেক, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্পাদক শাকিল আহাম্মদ সহ স্থানীয় ব্যক্তিবর্গ। 

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget