বিএনপি-জামায়াত দেশে রাজনীতি না করে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে ----জুয়েল



স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল রাজি জুয়েল বলেছেন বিএনপি-জামায়াত বর্তমানে জনসমর্থন না পেয়ে দেশে এখন সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। তারা দেশে বোমা মেরে মানুষ হত্যা করছে। গাড়ি, বাড়ি ও রাস্তায় আগুন দিয়ে নাশকতা চালাচ্ছে। তাদের এসব অবৈধ কর্মকান্ড দেশবাসী মেনে নেবে না। তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে বিচার করতে হবে। দুবৃত্তদের হামলায় শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান বাবুকে গতকাল টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে দেখতে এসে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রিজ্জাকুল ইসলাম রাজু, সা: সম্পাদক মাসুম পারভেজ মুকুল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেক লীগের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, ময়দানহাট্টা যুবলীগের সভাপতি জুয়েল, পৌর যুবলীগ নেতা তাহেরুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ তার চিকিৎসার খোজ খবর নেন এবং দ্রুত সুস্থ্যতা কামনা করেন।
আহত ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান বাবু রাতে শহর থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। পথে মধ্যে বগুড়া সদরের গোকুল নামক স্থানে দুর্বৃত্তরা সিএনজিতে বেরিকেট দিয়ে থামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে সিএনজি ভাংচুর করে এবং জিল্লুর রহমান বাবুকে প্রাণ নাশের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে তার কাছে থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget