দেশীয় সংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠনের সহায়ক -----নূরুল ইসলাম



স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, ক্রীড়া প্রতিযোগিতা ও দেশীয় সংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনের সহায়ক। নওদাপাড়া একতা নিপুন সংঘের ১৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নওদাপাড়া একতা নিপুন সংঘের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা, ইউপি সদস্য কোহিনুর বেগম, রায়হান আলী পুটু, আলজাজ্ব মোজ্জাফর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক রওশন আলী আলো, নজরুল ইসলাম, লিটন, শফিকুল, গোলাম রব্বানী,  ইউসুফ আলী, ওহেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন ও দেশীয় সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget