আওয়ামী অবৈধ সরকারকে পদত্যাগ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না .....বাদশা

আকাশ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সোমবার দুপুরে বগুড়ার ঐতিহাসিক মাটিডালী বিমান মোড়ে সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে,এক বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন.জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা,তিনি বলেন আমরা ২০ দলীয় জোট গনতান্ত্রিক অধিকার দাবী আদায়ে আন্দোলন করছি,শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার সম্পূর্ন অবৈধ,এ সরকার পুলিশ প্রশাসন দিয়ে দেশ পরিচালনা করছে,তাই আমরা এ অবৈধ ভোট বিহীন সরকারকে পদত্যাগ না করা পর্যন্ত ঘরে ফিরবো না।এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে অবৈধ সরকার পতন আন্দোলনে কাজ করতে হবে। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক ছাত্র নেতা জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুন্নবী ছালাম,সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুর,শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও  ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা,নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান  ফরিদ উদ্দিন সরকার,নামুজা ইউপি চেয়ারম্যান এস এম রাসেল মামুন,শাখারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হাসান জাহিদ হেলাল,বিএনপি নেতা আল আমিন পেস্তা,জাহেদুর রহমান,আঃ রাজ্জাক,জালাল উদ্দিন , হাসানুল হান্নান রেজভি.মোস্তাফিজার রহমান,এনামুল হক উকিল,আঃ মালেক,শাহজাহান আলী,আঃ রশিদ বজলু শাহিনুর ইসলাম শাহিন,সোহাগ,সদর উপজেলা  যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া মানিক,স্বেচ্ছা সেবকদল নেতা শাহ আলম,যুবদল নেতা ছামসুল হক,আবুল কালাম আজাদ,জয় আহম্মেদ,সহ ২০ দলীয় জোটের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget