আকাশ মহাস্থান(.বগুড়া.)প্রতিনিধিঃ রবিবার রাত অনুমান সাড়ে ৯টায় বগুড়া রংপুর মহাসড়কের বারপুর ঝোপগাড়ী নামক স্থানে দূর্বূত্তদের কয়েকটি পেট্রোল বোমার আঘাতে আলু বোঝায় ট্রাকে আগুন. ঝলসে গেছে ট্রাকটির ড্রাইভার পটল(৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে. বগুড়ার মহাস্থান থেকে ঢাকা যাওয়ার পথে আলু বোঝায় ট্রাক যাহার নং বগুড়া-ট.১১.১৩৭৮ উল্লেখিত স্থানে পৌছিলে ১০.১৫ জন দূর্বূত্তরা ট্রাকটিকে লক্ষকরে ৪.৫টি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়.এতে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং ড্রাইভার বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান গ্রামের জসিম উদ্দিনের পুত্র পুটল মিয়া(৪০)ঝলসে যায়.হেলপার লাফ দিলে সে প্রানে বেচে যায়। তাৎখনিক এলাকাবাসী ড্রাইভার পটল মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।তার অবস্থা আশংকা জনক বলে আহতের পরিবার ও হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা যায়।ঘটনাস্থল সদর থানা পুলিশ পরিদর্শন করেছেন।
.jpg)
Post a Comment