স্টাফ রিপোর্টারঃশুক্রবার বাদ জুম্মা বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। উক্ত ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা যুবলীগ নেতা ও বগুড়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু সুফিয়ান, গভর্নিং বোডির সদস্য রেজাউল করিম, জহুরুল ইসলাম, প্রভাষক আরিফুজ্জামান, তুষার কিশোর চাকী, ট্রেড ইন্সট্রাক্টর মামদুদ হোসেন, রুবেল হোসেন, গোকুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জহুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ক্ষিক জিল্লুর রহমান, জাতীয় পার্টির নেতা জহুরুল ইসলাম, শ্রমিকলীগ নেতা সফিকুল ইসলাম আপেল, বাবু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের, জহুরুল ইসলাম প্রমুখ।
(আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি:৩০-০১-২০১৫ ইং)
.jpg)
Post a Comment