ভাল পড়াশোনা করলেই ভালো ফলাফল অর্জন করা সম্ভব .........খোকন

 স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার বগুড়া সদরের গোকুল এডুকেশন ফেয়ার কোচিং সেন্টারের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলহাজ্ব জহুরুল ইসলাম এর সভাপতিত্বে ও কোচিং এর সহকারি পরিচালক আরিফুল ইসলাম এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোকুল টি.এন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাওসার আলী খোকন। তিনি বলেন, ভাল পড়াশোনা করলেই ভালো ফলাফল অর্জন করা সম্ভব। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোকুল টি.ইউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবি.এম মিলন, মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, সাধারণ সম্পাদক এস.আই সুমন,সহ সাধারণ সম্পাদক সাংবাদিক এস.আই আকাশ, এস.আই.সাকিল, কোচিং এর পরিচালক আলি হাসান, সহকারি পরিচালক নাহিদ পারভেজ, মিজানুর রহমান কাজল, আবু তালেব সোহাগ, বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলাম সহ বিদায়ী ছাত্র/ছাত্রীবৃন্দ।

(আকাশ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: ২৯-০১-২০১৫ইং)

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget