খালেদা জিয়ার সংবাদ সম্মেলন মঙ্গলবার


চেতনা বার্তা ডেস্কঃ দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলন করবেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকাল চারটায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো মারুফ কামাল খান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দসহ ১৯ দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ১৫ জানুয়ারি হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া। সেদিন তিনি নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং একই সঙ্গে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget