রাবির ঘটনা তদন্তে ছাত্রলীগের কমিটি গঠন


চেতনা বার্তা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রবিবারের ঘটনা তদন্তে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জয়দেব নন্দীর নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্য ও ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল গণমাধ্যমকে জানান, সোমবার এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- ছাত্রলীগের সহ-সভাপতি শাহিদুর রশীদ সোহেল, জিয়াউল হক জিয়া এবং যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করে এবং সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা রবিবার দফায় দফায় হামলা চালায়।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget