প্রকাশ্যে ধূমপানের ঘটনায় ক্ষমা চাইলেন সমাজকল্যাণমন্ত্রী

সিলেট বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে বসে প্রকাশ্যে ধূমপানের ঘটনায় ক্ষমা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। এ রকম ঘটনা ভবিষ্যতে আর হবে না বলেও তার ফেসবুক পেইজে www.facebook.com/pages/‰mq`-gnwmb-Avjx MP/232903613551271) দেয়া একটি স্ট্যাটাসে উল্লেখ করেছেন মন্ত্রী।
আজ মঙ্গলবার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেন- ‘‘গতকাল এবং আজকে বিভিন্ন গণমাধ্যমে আসা আমার একটি ছবি নিয়ে আমি খুবই লজ্জিত। অস্বীকার করি না, আমি একজন চেইন স্মোকার। কিন্তু এভাবে প্রকাশ্যে ধূমপান করা আমার কোনোভাবে ঠিক হয়নি। অনেকটা আনকন্সাস মাইন্ডে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। এ রকম ঘটনা আগামীতে আর হবে না। আমি আশা করি আমার আত্ম-উপলব্ধি আপনারা বিবেচনায় এনে নিজ গুণে ক্ষমা করবেন।’
সোমবার সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের ২০১৩ সালে জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। অনুষ্ঠান চলাকালে মঞ্চে বসেই ধূমপান শুরু করেন মন্ত্রী। মন্ত্রীর প্রকাশ্যে ধূমপানের সচিত্র সংবাদটি গতকাল ও আজ নয়াদিগন্তসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget