দেশে গৃহযুদ্ধ অনিবার্য : বি. চৌধুরী

চেতনা বার্তা ডেস্কঃ একমাত্র প্রধানমন্ত্রীর কথায় নির্বাচন হচ্ছে মন্তব্য করে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দেশকে গৃহযুদ্ধে দিকে ঠেলে দিচ্ছেন। কারণ তার নির্দেশে সব কিছু হচ্ছে। দেশ এভাবে চলতে থাকলে এবং আগামীকালের নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবরুদ্ধ ও বাসভবনের সামনে বোমা হামলার প্রতিবাদ’ শীর্ষক গণ অনশনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাাতিক মহল ও বাংলাদেশের জনগণ ইতিমধ্য নির্বাচন বর্জন করেছে। আগামীকাল নির্বাচন হলে আন্তার্জাতিক মহল বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে। ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়বে, দেশের ব্যবসা-বানিজ্য ধ্বংসের মুখে নিমজ্জিত হবে। আর এসবের কারণ একমাত্র প্রধানমন্ত্রী নিজেই। কারণ তার নির্দেশে সব কিছু হচ্ছে।

যাদের জন্ম বাংলাদেশে নয়, তাদের মধ্যে দেশ প্রেম নেই- প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে বদরুদ্দোজা চৌধুরী বলেন, আপনার নাতি- নাতনীর জন্ম বাংলাদেশে নয়। তাহলে তাদের মধ্যেও তো দেশপ্রেম নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায়ই এটা প্রকাশ পায়। ফলে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর পরিবারে একমাত্র তিনিই বাংলাদেশকে ভালোবাসেন অন্য আর কেউ না। কারণ প্রধানমন্ত্রীর পরিবারের আর সবাই বিদেশে থাকেন।

তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচন হবে একটি তামাশার, কারণ ১৫৪টি আসনে ভোটারদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। ফলে এই নির্বাচন হচ্ছে একটি তামাশার নির্বাচন ও আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দখলের আর একটি নাটক।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে পেশাজীবী সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget