হাসিনার নাম থাকবে স্বৈরশাসকদের সঙ্গে : কাদের সিদ্দিকী

চেতনা বার্তা ডেস্কঃ কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন স্বৈরশাসকদের সঙ্গে হাসিনার নাম লেখা থাকবে। তিনি বলেন, দেশের মানুষের মতকে উপেক্ষা করে ৫ জানুয়ারির নির্বাচনের কারণে শেখ হাসিনার নাম বিশ্বের স্বৈরাশাসক হিটলার, চেঙ্গিসদের পাশে থাকবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হল রুমে সম্মিলীত পেশাজীবী পরিষদ আয়োজিত গণঅনশন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে ভোট দিতে কোনো মানুষ যাবে না, যাবে শয়তান। শয়তান গিয়ে ভোট দিলেও হাসিনার কোনো উপায় থাকবেনা। ২৪ জানুয়ারির পর এ সরকারকে কেউ মানবে না বলেও মন্তব্য করেন তিনি।

২৯ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সনকে অবরুদ্ধ করে রাখার সমালোচনা করে
কাদের সিদ্দিকী বলেন, সে দিন খালেদা জিয়া যে ভাষায় কথা বলেছে তা নেতা সূলভ না হলেও মানুষ সূলভ ভাষা হয়েছে। ওই দিন খালেদা জিয়াকে এভাবে আটকানো ঠিক হয়নি।

হাইকোর্টে মহিলা আইনজীবীর ওপর হামলা প্রসঙ্গে বঙ্গবীর বলেন, একটি দেশে যখন একজন নারী চিত হয়ে পড়ে থাকে, তখন দেশ লজ্জায় পড়ে যায়। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা হলে এসব করতে পারতেন না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, খালি মাঠে হাসিনা বক্তৃতা করতেই পারেন, যখন মাঠ সোজা হয়ে দাড়াবে তখন হাসিনার কোনো খোঁজ থাকবে না।
 
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget