বগুড়া লেখক চক্রের আলোচনা সভায় “নিলুর বাসর’

চেতনা বার্তা ডেস্কঃ শুক্রবার সকালে বগুড়া লেখক চক্রের আয়োজনে বগুড়া এফপিএবি মিলনায়তনে নবীন সাহিত্যিক ওয়াদুদ রিটন এর প্রথম উপন্যাস গ্রন্থ ‘নীলুর বাসর’ নিয়ে এক আলোচনা সভা, স্বরচিত কবিতাপাঠ ও কবিতা আবৃত্তি  অনুষ্ঠিত হয়। কবি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সামস্-উল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, কবি শিবলী মোকতাদির ও কবি সম্পাদক রবু শেঠ। বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক আমির খসরু সেলিমের উপস্থাপনায় ‘নীলুর বাসর’ উপন্যাসের উপর আলোচনা করেন কবি আব্দুল্লাহ ইকবাল, কবি নিখিল নওশাদ ও কবি কামরুন নাহার কুহেলী। সভায় উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, বর্তমান সহ-সাধারণ সম্পাদক নিভা সরকার পূর্ণিমা, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, কবি আজিজার রহমান তাজ, কবি সুকুমার দাস, কবি পান্না করিম, কবি করিম মোহাম্মদ, গল্পকার হোসনে আরা মনি, বগুড়া লেখক চক্রের সহ-সভাপতি হাবিবুল্লাহ জুয়েল, গণ-সংযোগ সম্পাদক রঞ্জু ইসলাম প্রমুখ। সভায় আবৃত্তি করেন জান্নাতুল ফেরদৌস তৃষা। সভায় স্বরচিত কবিতা পাঠ করেন শাহান ই জেসমিন ডরোথী, আফসানা জাকিয়া, শামীমা স্বপ্না, সতেজ মাসুদ, বেলাল সরকার, আল আমিন মোহাম্মদ, হাসনাত মোবারক, মঞ্জুরুল ইমরান। আলোচকরা বলেন ‘নিলুর বাসর’ নবীন লেখকের একটি সাহসী উপন্যাসগ্রন্থ। উপন্যাসে লেখক সমাজের বিভিন্ন রকম অসংগতি তুলে ধরেছেন। পাশাপাশি একটি দাম্পত্য জীবনের চমৎকার কাহিনী নির্ভর উপন্যাস ‘নীলুর বাসর’।তিনি উপন্যাসে খুব সহজে যৌনতাকে উচ্চারণ করেছেন,একজন লেখকের যা সাহসী উচ্চারণ। তার ভাষা বিন্যাস, পটভূমি, বলার ধরণ এবং ছন্দবদ্ধভাবে উচ্চারিত বাক্য পাঠককে মুগ্ধ করে। প্রথম উপন্যাস হিসেবে এটি একটি সাহসী পদক্ষেপ।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget