বিশ্ব ইজতেমায় ৪ মুসল্লির মৃত্যু

চেতনা বার্তা ডেস্কঃ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে এসে অসুস্থ হয়ে ৪ মুসল্লি মারা গেছেন। তারা হলেন- মাগুরার তুজাম সরদার (৮০), কুমিল্লার আব্দুল লতিফ (৭৫), নোয়াখালীর নূরে আলম (৬৫) এবং গোপালগঞ্জের আব্দুর রব শেখ (৭০)। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বার্ধক্যজনিত ও হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা যান বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে মাগুরার শালিখা থানার হাজরাহাটি গ্রামের তুজাম সরদার, কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কুরচাব গ্রামের আব্দুল লতিফ, নোয়াখালীর বেগমগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের নূরে আলম এবং শুক্রবার ভোরে গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার ফকিরহাটখোলা এলাকার আব্দুর রব শেখ বার্ধক্যজনিত ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এবারও দুই পর্বে ভাগ হয়ে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২৪ জানুয়ারি বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় ২৬ জানুয়ারি। চার দিন বিরতির পর আজ শুক্রবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget