৩৬ঘন্টার হরতালের সমর্থনে সদরের বাঘোপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চেতনা বার্তা, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: 
গতকাল সোমবার বগুড়া সদরের বাঘোপাড়ায় দেশনায়ক তারেক রহমানের ভোটাধিকার বাতিল ও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে ৩৬ ঘন্টার হরতাল সফল করার লক্ষ্যে সদরের নিশিন্দারা, গোকুল ও শেখেরকোলা ১৮দলীয় জোটের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ.এস মাফতুন আহম্মেদ খান রুবেল। সরকারের উদ্দ্যোশ্যে প্রধান অতিথি বলেন, জনদাবী মেনে নিন নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন দিন। তা না হলে জনরোষে পালানোর পথ খুজে পাবেন না। এভাবে মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর জামায়াতের আমীর অধ্যক্ষ রফিকুল আলম, সহ-সেক্রেটারী আলহাজ্ব রায়হান আলী মন্ডল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মাহবুব আলম শাহীন, সদর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ক্বারী রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. জহুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম পিলু, জামিউল ইসলাম রুবেল, সদর মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল ইসলাম সরকার, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহীনুর ইসলাম টম্পী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আতাউর রহমান টুকু, শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান দুলাল, গোকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান টুকু, আল আমিন পেস্তা, নিশিন্দারা ইউনিয়ন জামায়াতের আমীর জাহেদুর রহমান, শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের আমীর মাও: আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা ঈসরাইল হোসেন, রবিউল ইসলাম রাজু, নিজাম উদ্দিন, লুতফর রহমান, হামিদুর রহমান ডাবলু, গোকুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আকমল হোসেন সজল, যুবদল নেতা ইঞ্জি.এস এম সোহেল, গোকুল মহিলাদলের সাধারণ সম্পাদিকা হাজেরা বেগম, আব্দুর রশিদ, সাজেদুল ইসলাম, সফিকুল ইসলাম প্রমুখ। বক্তাগণ ৩৬ঘন্টার হরতাল সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget