কেবলমাত্র ইসলামই পারে মানুষকে সকল অপকর্মের হাত থেকে বিরত রাখতে ............ খান রুবেল

চেতনা বার্তা,মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ঃ 
গত রবিবার বগুড়া সদরের রামশহর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে সরকার পাড়া কবরস্থান মাঠে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। হযরত মাও: মোঃ বজলার রশিদ ফারুকীর সাহেবের সভাপতিত্বে উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ.এস মাফতুন আহম্মেদ খান রুবেল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের নৈতিক অবক্ষয়রোধের ইসলামী শিক্ষা কোন বিকল্প নেই। কেবলমাত্র ইসলামই পারে মানুষকে সকল অপকর্মের হাত থেকে বিরত রাখতে। দেশের প্রেক্ষাপটে তিনি বলেন, বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে ইসলামের মতো জলসায় সরকারের হস্তক্ষেপ করা হয়। যা একটা ধর্মীয় রাষ্ট্রে কোন ভাবেই কাম্য হতে পারে না। তিনি আরো বলেন, আমরা মুসলমান হয়েও এমন দেশে বাস করছি যে দেশের সরকার ইসলামী জালসায় সরকার ১৪৪ ধারা জারি করে আর দেশের প্রত্যন্ত অঞ্চলে যাত্রার পারমিশন দেয়। যার মাধ্যমে সরকার ধর্মপ্রাণ মুসলমানদের আঘাত করে থাকে। এর বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানদের সতর্ক থাকার আহ্বান জানা তিনি। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ্ব মোঃ বজলুর রশিদ মিঞা, দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন বাঘোপাড়া উত্তরপাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম আব্দুর রশিদ ফারুকী সাহেব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোকুল ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন, গোকুল ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক ও ইউপি সদস্য ফারাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, বিএনপি নেতা রবিউল ইসলাম রাজু, নিজাম উদ্দিন, ঈসরাইল হোসেন, সেকেন্দার আলী, আবুল কালাম আজাদ, আব্দুল হালিম, আব্দুল গফুর সরকার, এনামুল হক ফাইন প্রমুখ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget