নিউ বার্সেলোনা ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগীতা ও হা-ডু-ডু খেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার ঃ 
গত সোমবার বগুড়া সদরের খোলাঘরে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে নিউ বার্সেলোনা ক্লাবের উদ্যোগে দিন্যব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা ও হা-ডু-ডু খেলার উদ্বোধন করা হয়। বিজয় দিবসে আশপাশে নানা আয়োজন থাকলেও অত্র ক্লাবের উদ্যোগে ব্যতিক্রমি এ আয়োজনের ফলে এলাকার লোকসমাগমের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গোকুল ইউপি সদস্য তোফাজ্জল হোসেন লেদু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোকুল ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন। প্রধান অতিথি বলেন, ৪২ বছর আগে দেশ স্বাধীন হলেও দেশের মানুষ আজও তাদের প্রকৃত স্বাধীনতা থেকে বঞ্চিত। তাই দেশের মানুষকে স্বাধীনতা ও অধিকার রক্ষায় ঐক্য বদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। উক্ত হা-ডু-ডু খেলায় অংশগ্রহণ করেন শিবগঞ্জ পাইলট ক্লাব বনাম আশোকোলা তরুণ সংঘ। শিবগঞ্জ পাইলট ক্লাব ২৭ পয়েন্টে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য মোফাজ্জল হোসেন জাদু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুর রহমান, ঈসরাইল হোসেন, ওহেদুল ইসলাম, শাহ আলম, বার্সেলোনা ক্লাবের সভাপতি আমিুনর ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ, সদস্য আজিম, রপিক প্রমুখ।
ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget