
প্রেস বিজ্ঞপ্তিঃ ১৬ ডিসেম্বর সোমবার বগুড়া ইসলামিক স্টাডিজ গ্র“পের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংস্থার মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় কোরআন খানি, আলোচনা সভা ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সহ-সভাপতি মোঃ ফজলুল বারী তালুকদার। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল খালেক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার তৃতীয় সহ-সভাপতি মোঃ আব্দুল খালিক, মোঃ রফিকুল ইসলাম মুক্তা, মোঃ আফজাল হোসেন, মাওঃ রহুল আমিন, মোঃ সৈয়দ ফজলে রাব্বী ডলার, গোলাম আজম টিকুল, কাজী আবু বকর সিদ্দিক, মোঃ খলিলুর রহমান, মোঃ ইসরাফিল হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল কাদের খতিব, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ। খবর বিজ্ঞপ্তি।
Post a Comment