ভূমধ্যসাগর থেকে প্রায় ১০০ জন অভিবাসন প্রত্যাশী উদ্ধার

বিশ্ববার্তা ডেস্কঃ ভূমধ্যসাগর থেকে প্রায় ১০০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মান বেসরকারি উন্নয়ন সংস্থা সি ওয়াচ। সংস্থাটি বলছে, উদ্ধার হওয়াদের অনেকেই আ’হত; কারো কারো শরীরে আগুনে পুড়ে যাওয়ার দাগও রয়েছে। রোববার এনডিটিভি এ খবর জানায়।
আবহাওয়া অনুকূলে থাকায় গত কয়েক মাস ধরে লিবিয়া ও তিউনেশিয়া থেকে ইতালির উদ্দেশে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ছেড়ে যাওয়ার ঘটনা বেড়েছে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম বলছে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় দারিদ্র ও সংঘা’ত ছেড়ে পালাতে গিয়ে ১ হাজার ১০০ এর বেশি মানুষ ভূমধ্যসাগরে চিরতরে হারিয়ে গেছেন।
জার্মান বেসরকারি উন্নয়ন সংস্থাটি বলছে, বৃহস্পতিবার রাতে তারা দুটি নৌকার আরও ৩৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছেন। উদ্ধার হওয়াদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।

ক্যাটাগরি:

Post a Comment

[facebook][blogger]

Chetona Barta

{facebook#http://www.facebook.com/ChetonaBarta}

Md. Rashaduzzaman

{facebook#http://www.facebook.com/rashaduzzaman777} {twitter#http://twitter.com/rashaduzzaman} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget